somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাত্রা শুরু হলো সিডনী থেকে:

২৩ শে মে, ২০০৭ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার ৩৬ বছর পর যাত্রা শুরু হলো সিডনী থেকে। অবশ্যই আমরা আশাবাদী। ঘটনা নাটকীয় মোড় নিয়েছিল গত বছর সেপ্টেম্বরের ৭ তারিখে যখন সিডনী থেকে শুরু হয় জাতিসংঘ সনদের অধীনে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনগত প্রক্রিয়া। বাংলাদেশে একাততরের গণহত্যার বিচার নিয়ে যখন সামস্টিক অসচেতনতা আমাদের বিবেককে পীড়া দেয় তখন হয়তো এই প্রজন্মকে জাগাতে একজন রেমন্ডের প্রচেস্টা আশার আলো দেখাচ্ছে।

দৈনিক জনকন্ঠ মে মাসের ২২ তারিখের প্রতিবেদনে জানাচ্ছে, "একাততরের গণহত্যার দায়ে গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে অস্ট্রেলিয়ার হাইকোর্টে মামলা দায়েরের সুপারিশ করেছে সিডনীর ফেডারেল ম্যাজিস্ট্রেট আদালত"। বাংলাদেশের গণহত্যার বিচারের পরে রাস্ট্রীয় নীরবতা, রাজনৈতিক অসচেতনতা ও বিভ্রান্তি যখন প্রবলভাবে বিদ্যমান তখন সিডনীতে শুরু হয়েছে এই ব্যতিক্রমী আইনগত প্রক্রিয়া।

গণহত্যার বিচারের ব্যাপার কোন তর্কের বিষয় নয়। এটা রাজনীতির মাঠ গরম করার ইস্যুও নয়। আন্তর্জাতিক অঙ্গণে শুরু হলেও রাস্ট্রীয়ভাবে আমরা আমাদের ভূমিকা স্পস্ট করতে পারি না। যেমনটা সম্প্রতি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর ঘাতক মহীউদ্দীনকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারী উদ্যোগ থমকে থাকা। সেজন্যই গণসচেতনতার প্রয়োজন। সচেতন জনতার সোচ্চার হওয়ার প্রয়োজন। জনগণ একবার প্রতারিত হতে পারে, কিন্তু বারবার নয়।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ সকাল ৭:৪৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×