আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

ছুটির দিনের কড়চা: আমার কৈফিয়ত

২৫ শে মে, ২০০৭ সকাল ৯:৩৭

শেয়ারঃ
0 0

ছুটির দিনের কড়চা লিখতে গিয়ে মনে হলো নিজের কথা আর কি লিখব? কি হবে লিখে? মন অশান্ত। ভ্যালেরি টেইলরকে নিয়ে জেবতিক আরিফের লেখাটা মনকে খুব বিদ্রোহী করে দিল। কস্টগুলো বিশেষ শব্দ তৈরী করে না। একান্ত উপলদ্ধিতেই বাড়তে থাকে নিজস্ব ব্যর্থতা আর কস্টের পরিসর। প্রেমিক নজরুলের চেয়ে বিদ্রোহী নজরুলকে স্মরণ করলাম কবির ১০৮তম জন্মদিনে। আজকের লেখার শিরোনাম ধার করলাম কবির লেখা আমার কৈফিয়ত (এমপি৩, সুবর্ণা মুস্তফার কন্ঠে) থেকে। চারদিকের অনাচার, অবিচার, শোষণ-শাসন, দুর্বিচার মনকে অশান্ত করে। মনে হয় হতাশা গ্রাস করে আমার সমগ্র সত্বাকে। বারবার বলতে থাকি,

"...বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না ত একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসে না ক' মাথায়, বন্ধু, বড় দু:খে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!..."

আমার কৈফিয়তের শেষ পংক্তিতে লেখা কবির ভাবনা, সোনার শত ছেলেরা এসে দেশকে বদলে দেবে। বড়ই অভাগা আমরা। সময় বয়ে যায়, দেশ তো আর বদলায় না। কবির স্বপ্নকে এখনও লালন করতে হয় কবিতার পংক্তিতে। অবিচারের বিরুদ্ধে ঘৃণা আর অভিশাপ ছাড়া আর কোন সর্বনাশ ডেকে আনতে পারি না।
"প্রার্থনা ক'রো - যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ"।

আমি নিজে একজন পাঠক। ঘটনার বাহক। কস্ট ধারণ করি বুকে। বিদ্রোহী হয়ে উঠা হয় না। নিজস্ব কস্ট ও শব্দের সংঘর্ষে আগুণ জ্বালাতে পারি না। তাই, নিজেই নিজেকে দহন করি একান্ত ভাবনায়। কস্টের দৈর্ঘ্য বাড়তে থাকে যখন দেখি কবির এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি হলেও মানুষগুলো নয়। এতো কিছুর পরও একটু আশার আলো দেখি যখন আশেপাশে দেখি কিছু সাহসী মানুষের বিচরণ। আশায় বুক বাঁধি যখন দেখি কবি নজরুলকে নিয়ে সরকারী উদ্যোগের চেয়ে একজন ড: মোহাম্মদ ওমর ফারুকের উদ্যোগ নজরুল ডট অর্গ সফল হচ্ছে। যখন ভয়েস অব আমেরিকাতে শুনি একজন প্রবাসী ড: আবু মো: জাকারিয়া জার্মান ভাষায় নজরুলকে পরিচিত করে দিচ্ছেন তখন প্রত্যাশার কয়েকটি ফোঁটা জমতে থাকে হতাশার গহবরে। আজকের সকালে আমার কৈফিয়তের মধ্যে সান্ত্বনা খুঁজে পাই না, পথ যে এখনও অনেক বাকী।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি নজরুলকবি নজরুল ;
প্রকাশ করা হয়েছে: সমাজ সংসার  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ সকাল ৯:৩৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মে, ২০০৭ সকাল ১০:০২
কনফুসিয়াস বলেছেন: বিদ্রোহীকেই দরকার খুব এখন।
২. ২৫ শে মে, ২০০৭ দুপুর ১২:০৯
অনুমান বলেছেন: ''ভাগ হ'য়ে গেছে বিলকুল
ভাগ হয়নিকো নজরুল"
(পশ্চিমবঙ্গ থেকে)
৩. ২৫ শে মে, ২০০৭ দুপুর ১:০৫
আশরাফ রহমান বলেছেন: অবহেলিত কবি নজরুলের মূল্যায়ন হতে দেখলে খুব ভাল লাগে।
৪. ২৫ শে মে, ২০০৭ রাত ৯:২৬
আড্ডাবাজ বলেছেন: ধন্যবাদ সবাইকে।
আশরাফ,
নজরুল অবহেলিত, নতুন কিছু নয়। যখন বেঁচে ছিলেন তখনও তিনি উপেক্ষার স্বীকার হয়েছেন। তাকে বড়ো দরকার এই সমাজ বদলাবার জন্য। ধর্মান্ধতা ও কুপমন্ডুকতার বিরুদ্ধে সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য। তাই, কবি নজরুলকে আংশিকভাবে গ্রহণ ও মূল্যায়ন করলে তার প্রতি অবহেলা ও অবিচারের মাত্রাটা আরও বাড়বে।
৭. ২৫ শে মে, ২০০৭ রাত ১১:০৩
নিশাত খান বলেছেন: Hi Addabaj,

Thank you for your writing.
I’m disappointed that you’ve talked about Dr. Omar Faruq’s Nazrul.org, but please mindful that Dr. Omar Faruk was a rajakar, a member of Chatra Sangha. He pioneered http://www.nabic.org (Islamic community) along with other rajakars and collaborators in the USA. They also run a Jamaati Yahoo group Setubondho. I don’t see any problem with Dr. Omar Faruq’s initiative, but I’ve reservation about his overall activities to promote fundamentalism. Hope I didn't hurt your feelings.

~Nishat

৮. ২৬ শে মে, ২০০৭ সকাল ১০:১২
আড্ডাবাজ বলেছেন: নিশাত খান,
দু:খিত। ড: ওমর ফারুকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতাম না। তবে আমি নিজে আরও তথ্য সংগ্রহের চেস্টা চালাচ্ছি। তবে আপনার তথ্যটার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন কিছু খবর সংগ্রহ করতে পারলে এ বিষয়ে আলাদা একটা পোস্ট দেব।
সবাইকে অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.৮০৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ