আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

বাজেট নিয়ে ভাবনা-১

০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৬

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশের বাজেট নিয়ে লেখালেখি চোখে পড়ছে না। বাজেটের ব্যাপারে নিস্পৃহ থাকলেও বাজেট বাংলাদেশে অর্থনৈতিক জীবনে সবচেয়ে বেশী প্রভাব ফেলে। প্রতি বছর বাজেটের সূত্র ধরে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটে। মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠে। বাজেট হচ্ছে সাধারণ মানুষের জীবনে একটা অজুহাত। কি ভাবছেন বাজেট নিয়ে? এবারের বাজেট নিয়ে আপনাদের ভাবনা পড়তে চাই? তত্বাবধায়ক সরকারের বাজেট কতোটা গণমূখী হয়েছে সে সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া পড়তে চাই। এবারের বাজেট খাতওয়ারী বরাদ্দগুলো আগের বছরের চেয়ে কতোটা আলাদা?

বাংলাদেশের বাজেটে সবচেয়ে রহস্যমূলক অধ্যায় হচ্ছে প্রতিরক্ষা বাজেট। প্রতিরক্ষা খাতে বেশ বড়ো ধরণের বরাদ্দ ও অন্য মন্ত্রণালয়ে অলিখিত বরাদ্দ থাকলেও তা বাজেটে কখনো ধরা যায় না। দেশের উন্নয়নের জন্য প্রতিরক্ষা খাতে বাজেটের বরাদ্দ কি শুভঙ্করের ফাঁকি? এ ব্যাপারটা খুব কি সংবেদনশীল? সম্প্রতি দেশের সামরিক কর্তাদের তারকা বৃদ্ধি করা হয়েছে? বছর শেষে হঠাত এই পদোন্নতির ব্যয় সঙ্কুলান কিভাবে হলো? সবই অজানা থেকে যায়। সামরিক বাহিনী দেশের মুখ উজ্জল করছে-সন্দেহ নেই। কিন্তু তার জন্য কতো খরচ খেটে খাওয়া মানুষদের গুণতে হচ্ছে? যদি সবাইকে জবাবদিহি করতে হয়, তাহলে কাওকে বাদ দেওয়া কি ঠিক হবে? সকল ক্ষেত্রেই দরকার যুক্তিযুক্ত ব্যয় বরাদ্দ। এব্যাপারে রাখঢাকের দরকার নেই। দরকার বস্তুনিষ্ঠ আলাপ-আলোচনা। অপেক্ষায় রইলাম।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাজেটবাজেট ;
প্রকাশ করা হয়েছে: সমাজ সংসার  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪২
মদন বলেছেন: কি কি জিনিসের দাম বাড়তাসে? আজকে ওইগুলান কিনা ফালামু।
৩. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪৪
ভাস্কর চৌধুরী বলেছেন: মদন ভাই,মদের দামটা নাকি সবছেয়ে বেশি বাড়তাসে !
৫. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৫০
কাঠুরিয়া. বলেছেন: মদন ভাইডি!
অত্ত কিছু রাখার জায়গা পাইবেন।

[দাম বাড়বোনা কুনডার?]
৬. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৫২
কাঠুরিয়া. বলেছেন: ভা চৌ ভাল কইছে
এইডাই কয়েক ড্রাম কিন্না রাইক্ষা দেইগা।
৮. ০৭ ই জুন, ২০০৭ সকাল ১০:০০
আড্ডাবাজ বলেছেন: ভাবাভাবির আগেই দাম বেড়ে বসে আছে। কি আর করা!!!

 

মোট সময় লেগেছে ১.০৩৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ