আমার প্রিয় পোস্ট
- ডিসকর্ডিয়ার আপেল ও সামহয়্যার ইন কিংবা আউট - অন্যমনস্ক শরৎ
- বাজেটালোচনা - অপ বাক
- অভিশাপ - আরশাদ রহমান
- রাজাকার মানে : (দুঃখিত, আরেকবার পোস্ট করলাম) - আরশাদ রহমান
- আড্ডায় শতকের বক্তৃতাসমগ্র: - আড্ডাবাজ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- “কোরান ক্যাডা লিখছে ? একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ প্রথম পর্ব” – একটু ভিন্ন দৃষ্টিতে! - এস্কিমো
- ফিরে দেখো ১৯৭১-কে: - আড্ডাবাজ
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতী গুনগান: - আড্ডাবাজ
- তেলে জলে কি মেশে? - আড্ডাবাজ
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ঘাতকদের জন্য প্রমাণপঞ্জী: - আড্ডাবাজ
- ইমার্জেন্সির ১শ২০দিনে ৮৯ ব্যাক্তি নিহত, গ্রেফতার পৌনে ২ লাখ - অণৃণ্য
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
- কিছু স্বাধীনতাবিরোধী স্বাধীনতাসেবীদের জবানবন্দী - তীরন্দাজ
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- ট্যাঁশগরু গরু নয়, আসলেতে পাখি সে - হিমু
- 'শেখ মুজিব পকিস্তানপন্থী ছিলেন' বলেছেন আশরাফ হোসেন! - তীরন্দাজ
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
- যুদ্বাপরাধীদের বিচার না হওয়া||অপরাধপ্রবন সমাজের গোড়াপত্তন - হাসান মোরশেদ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
বোনের অভিযোগ:
০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:২১
অনেক দিন বাইরে থাকার পর বাড়ী ফিরলে অনেক খবর অপেক্ষায় থাকে। অবশ্য আমার বোনের অভিযোগনামাটি বেশ চমকপ্রদ। বোন থাকে ঢাকা থেকে একটু দূরে। সেখানে তার ঘরবাড়ী সাজানো। কিন্তু বিপত্তি ঘটেছে বেশ ক'মাস থেকে। টেলিফোন সমস্যা। আমি যাবার আগে টিএন্ডটির বন্ধুকে দিয়ে সমাধান করিয়ে গেছি। ফিরে এসে দেখি আবার একই সমস্যা। তার বাড়ীর বাইরে থেকে বেশ একটু দূর প্রায় ২০০ গজ লম্বা টানা ফোন লাইন। করিতকর্মা চোর দু'দুবার ফোন লাইনের তার চুরি করে নিয়ে চলে গেছে। ফিরে এসে দেখি একই সমস্যা আবারও।
বোনের অভিযোগনামা নিয়ে কথার মধ্যে আমার গুণধর ভাগ্নে এসে বলল, "মামা, ফোন লাইন টানা হোক আবার, কিন্তু তাতে লাইভ ইলেকট্রিক তার পেচিয়ে রাখা হোক, হেরোইনখোর চোর যদি আবারও লাইনের তার চুরি করতে আসে, তাহলে মজার শিক্ষা পাবে"? ভাগ্নের বুদ্ধির বহর দেখে আমরাও টাস্কি খেলাম। আমি মনে মনে ভাবি, লাইভ ইলেকট্রিক তার লাগিয়ে চোরের যথাবিহিত শাস্তির ব্যবস্থা তাহলে অনেক জায়গায় শুরু করা যায়। কারও বাসার ফোনের লাইন, কারও পকেট, কারও ব্লগ, কারও মন চোরের হাত থেকে বাঁচাবার জন্য "লাইভ ইলেকট্রিক শকের ব্যবস্থা" জুতা আবিস্কারের মতো অভিনব ও চমকপ্রদ মনে হলো। ভাগ্নের বুদ্ধিতে মুগ্ধ এক মামার আর কি বলার কিছু থাকতে পারে(ক্লোজআপহাসি) ?
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অবরজ বলেছেন:
আপনার ভাগ্নে তো দেকি অনেক পোংন্টা! তাইলে আমার মত তার চোরের কি হবে।
অবরজ বলেছেন:
বুঝছি কালা হুজুরের দ্বারে যাইতে হবে, একটা তাবিজ নেওন লাগবো।ও মোর কালা হুজুররে একটা তাবিজ বানাইয়া দেয়, একটা মাদুলি বানাইয়া দেয়
ইলেকট্রিক শর্ট খাইয়া যেন বেহুশ না হই
মোরে একটা তাবিজ বানাইয়া দে, আরে দে না।
ঘোড়ার ডিম বলেছেন:
হ
ঢালী! বলেছেন:
ফুনে গন্ডগোল!
এস্কিমো বলেছেন:
ফিউচার জিনিয়াস ভাগ্নের দিকে খেয়াল রাখবেন!
দরবেশ বলেছেন:
ভাগ্নেরে আমার দরবারে পাঠাই দাও। ওরে দিয়া হইব।
ভাস্কর চৌধুরী বলেছেন:
পোষ্ট'টা কি জার্মানী থেকে?
আড্ডাবাজ বলেছেন:
ঠিকই ভাগ্নের একটা বন্দোবস্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে।
অন্ধকার বলেছেন:
বেশ!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















