আমার প্রিয় পোস্ট
- ডিসকর্ডিয়ার আপেল ও সামহয়্যার ইন কিংবা আউট - অন্যমনস্ক শরৎ
- বাজেটালোচনা - অপ বাক
- অভিশাপ - আরশাদ রহমান
- রাজাকার মানে : (দুঃখিত, আরেকবার পোস্ট করলাম) - আরশাদ রহমান
- আড্ডায় শতকের বক্তৃতাসমগ্র: - আড্ডাবাজ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- “কোরান ক্যাডা লিখছে ? একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ প্রথম পর্ব” – একটু ভিন্ন দৃষ্টিতে! - এস্কিমো
- ফিরে দেখো ১৯৭১-কে: - আড্ডাবাজ
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতী গুনগান: - আড্ডাবাজ
- তেলে জলে কি মেশে? - আড্ডাবাজ
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ঘাতকদের জন্য প্রমাণপঞ্জী: - আড্ডাবাজ
- ইমার্জেন্সির ১শ২০দিনে ৮৯ ব্যাক্তি নিহত, গ্রেফতার পৌনে ২ লাখ - অণৃণ্য
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
- কিছু স্বাধীনতাবিরোধী স্বাধীনতাসেবীদের জবানবন্দী - তীরন্দাজ
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- ট্যাঁশগরু গরু নয়, আসলেতে পাখি সে - হিমু
- 'শেখ মুজিব পকিস্তানপন্থী ছিলেন' বলেছেন আশরাফ হোসেন! - তীরন্দাজ
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
- যুদ্বাপরাধীদের বিচার না হওয়া||অপরাধপ্রবন সমাজের গোড়াপত্তন - হাসান মোরশেদ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
প্রত্যয়ী পদযাএার প্রতিধ্বনি:
০১ লা মার্চ, ২০০৬ রাত ১২:০৪
সারি সারি জনতার সাহসী পদযাএা। তাঁরা দৃপ্তপদে এগোচ্ছে। তারা মুক্ত করতে চায় প্রিয় স্বদেশকে। অকল্পনীয় এক গণজাগরণের গর্বিত ইতিহাস তারা রচনা করতে থাকে। স্বঅধিকারে তারা সোচ্চার আর ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাও আহবানে ঐক্যবদ্ধ হয়ে উঠে বাংলার অদম্য দামাল ছেলেরা, এগিয়ে আসে তারা দৃপ্ত পদে। আজ থেকে 35 বছর আগে মার্চের রক্তঝরা দিনগুলোতে সেই যোদ্ধারা পাকিস্তানী বাহিনী ও তাদের সহযোগী রাজাকার জামাতী চক্রের বিরুদ্ধে গর্জে উঠে অদম্য সাহস বুকে করে, শুরু হয় তাদের সংগ্রামী পদযাএা। তাদের প্রত্যয়ী সেই পদযাএা জন্ম দেয় স্বাধীন বাংলাদেশের। তাই, প্রতিটি মার্চে শোনা যায় সেই সংগ্রামী আর বিপ্ল্লবী ডাক, "এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"। সেই বীর মুক্তিযোদ্ধাদের আমিও আপনাদের সাথে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে যাদের রক্তের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না।
তাই আজ 35 বছর পর অগি্নঝরা মার্চের প্রথম দিনে আমি আপনাদের মুখোমুখি করতে চাই ইতিহাসের পাতার। আজকের প্রজন্ম সেই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রেরণায় আবার উজ্জীবিত হয়ে উঠুক। তাই আমি যোগ করলাম আমার পছন্দের লিংকে এনওয়াইবাংলা ডট কম। স্বাধীনতা সংগ্রামের উজ্জল ইতিহাসকে ধারাবাহিক উপস্থাপনে তাদের উদ্যোগ ও প্রচেস্টা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করেছে। আর গর্বিত করেছে আমাদের সবাইকে যারা বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের এই অন্তরঙ্গ চেতনাকে সঙ্গী করে।
প্রকাশ করা হয়েছে: , বাংলাদেশ সবার সেরা বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৬ রাত ১২:২৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
লিখতে জানিনা, তাই লেখার দুঃ সাহস করব না । তবে যারা 71 এর সেই গৌরভ উজ্জল দিনগুলোকে তাদের লেখার মাঝে বাঁচিয়ে রাখতে চায় তাদের সাথেই আছি এবং অঙ্গীকার করছি আমৃ ত্যু থাকব ।
অতিথি বলেছেন:
তবে একটা ব্যাপার জানতে চাই । সেটা হচ্ছে, 71 এ পাকিস্তানের প্রশাসন, জামাত এবং বাংলাদেশের সুবিধাবাদী চক্র মিলে যে বাংলাদেশের বিরুদ্ধে সরযন্ত্রে লিপ্ত হয়েছিল তা আমরা জানি । এখন আমার প্রস্ন হচ্ছে এদের সবাই কি রাজাকার ? নাকি ভিন্ন ভিন্ন নামে ডাকব এদের ? আর একটা কথা, আমি যদি ভুল না করে থাকি তাহলে রাজাকার = দেশপ্রেমি । এখন প্রস্ন হচ্ছে "রাজাকার" বলে কি আমরা নিজেদের অজান্তই ওদের কে সম্মানিত করছি না ? আমরা কি রাজাকারের পরিবর্তেএমন কোন শব্দ ব্যাবহার করতে পারিনা যার মাধ্যমে ওদের প্রকৃত চেহারা আলাদাভাবে সনাক্ত করা সম্ভব হবে ? একটু ভেবে দেখবেন কি ?
অতিথি বলেছেন:
তীর্থক,ধন্যবাদ মুক্তিযুদ্ধের চেতনাকে আপনার আমৃতু্য সঙ্গী করার অঙ্গীকারের জন্য। আপনার এই ভাবনা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
আপনার দ্বিতীয় মন্তব্যের উওরে বলা যায়, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের হানাদার বাহিনীর পদলেহী ব্যক্তিবর্গ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অতীতে তাদের সাহায্য করেছে ও বর্তমানেও তাদের ভূমিকাকে সমর্থন করে আত্মপক্ষ অবলম্বন করে ও সহানুভূতি প্রকাশ করে তাদের সবাইকে "রাজাকার" হিসেবে বিবেচনা করা হয়। এটি বহুলপ্রচলিত ও জনপ্রিয় একটি শব্দ যা তাদের প্রতি ঘৃণা ও ধিক্কার প্রকাশে ব্যবহূত হয়। এর বিকল্প সমার্থক শব্দ মীরজাফর হতে পারে কিন্তু তা তার ঐতিহাসিক পটভূমি তুলে ধরে না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















