ভোট / আদিত্য অনীক
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
ভোট
একটা ছাগল খাচ্ছিল ঘাস বনের কিনার ঘেষে,
সাডেনলী এক শাহেনশাহ বাঘ দাড়ায় কাছে এসে।
মহান বেশে কাছে এসে নেড়ে ঘাড়ের চাদর,
বলল ব্যাটা মিহিন সুরে গলায় মেখে আদর।
"কী রে ছাগী কেমন আছিস? ছানার বয়স কত ?
হাম-পোলিওর ওষুধ টিকা দিছিস তো ঠিক মত ?
খাচ্ছিলে ঘাস? পেট ভরে খা- আমি এখন যাই,
আমি থাকতে বনে তোদের ভয়ের কারণ নাই।"
ছানার গায়ে হাত বুলিয়ে বাঘটা গেল চলে।
ছাগল ছানা অবাক হয়ে দু'চোখ মেলে বলে-
"ব্যাপার কী মা ? হঠাত উনি সুইট কথা বলেন ?
সত্যি সত্যি উনি তবে সুশীল হয়ে গেলেন ?"
বুড়ো ছাগল বলল হেসে দাড়ি আন্দোলনে,
"মনে হচ্ছে নতুন করে ভোট এসেছে বনে।"
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














