- হ্যালো!
- হ্যালো, এটা কি চৈতি আপুর বাসা?
- এটা?...উমমমমম....অ্যাঅ্যাঅ্যা.....হ্যাঁ তো!
- আপু আছে?
- না তো! ও না বাইরে গেছে।
- ও...
- অ্যাই অ্যাই...তুমি কি ওর ফ্রেন্ড?
- উম হ্যাঁ।
- ওওও...জানো আমারো কিন্তু ফ্রেন্ড আছে।
- আচ্ছা! তাই নাকি?
- হ্যাঁ আছে আছে।....তোমার কি নাম?
- তুমি নাম মনে রাখতে পারবা? আপুকে বলো আমি ওর কামলা।
- তোমার নাম কামলা?!?!?!
- না না!
- তাহলে কি? বলো না!
- জেফরি...বলতে পারবা তুমি?
- জেফি? জেফি? হ্যাঁ পারবো।
-আচ্ছা বলো তাহলে?...আমি রাখি?
- অ্যাই অ্যাই। আমার একটা ডায়েরি আছি কিন্তু!
- তাই?
- হ্যাঁ...তোমার নাম্বার বলবা না?...আমি লিখবো তো।
- পারবা লিখতে?
- হ্যাঁ তো!!!....আমি স্কুলে পড়ি না?
- আচ্ছা লিখো।
- দাঁড়াও দাঁড়াও কলম লাগবে তো......
এরপর কোথায় যেন চলে গেল পিচ্চিটা। আমি খালি শুনলাম 'দাদু একটা কলম দাও না...দাদু দাদু...দাও না'।
- হ্যালো আমি আসছি।
- কলম পাইছো?
- দাদু না দিতেছে না আমাকে!
- আচ্ছা থাক লাগবে না...চৈতি আপু বুঝতে পারবে। তুমি বইলো ঠিক করে?
- অ্যাই তুমি কি আমাকে চিনো?
- হ্যাঁ চিনি তো!
- ও তুমি কি আমার বাসায় আসছিলা?
- হ্যাঁ। তুমি কি আমাকে চিনো নাই?
- উম...আমি তো তখন ছোট ছিলাম।...এখন তো একটু বড় হইছি। তুমি আবার আইসো।
- ওওও! কতো বড় হইছো?
- অনেক!!!....আমি খাইতে পারি, দৌড়াইতে পারি!
- (আমি হাসি
- আচ্ছা। টাটাআআআ।
চৈতি আপুর ভাইয়ের পিচ্চি ছেলেটার সাথে ফোনে কথোপকথন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



