আমার প্রিয় পোস্ট

মানুষ, তোমায় বড় ভয় আমার!

হালচাল...অনেকদিন পরের কিছু গল্প...

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৯

শেয়ারঃ
0 1 0

ক্লাস থেকে ফিরে পুরো মরা মানুষের মতো ঘুমোচ্ছি গত ক'দিন ধরে। তাও একদম নাওয়া-খাওয়া সব বাদ দিয়ে। রীতিমত রুটিন হয়ে দাঁড়িয়েছে। আজও রাত ৮টা বাজিয়ে উঠলাম। হাতমুখ ধুয়ে ল্যাপটপ চালু করতেই মনে হলো আজ তো তেমন কোনো কাজ নেই!একটু যেন আরাম বোধ করলাম। ধীরে সুস্থে মোবাইলটা হাতে নিয়ে এসএমএস আর কল লিস্ট দেখছি। বাহ্! আজ কেউ কল করেনি! inbox...124 messages, sent...74 messages.সবই গত দু'সপ্তাহের মাঝে করা।

"jef. column size koto diso?..."

"oi kaj koddur?amar kichui hoe nai :( "...

"jef morgue kothae boshaiso?"...

"jef site e entry koeta hocche?..."

"accha cabin koeta tor?total patient koto hocche? "

"cls e sir ashse?ashle miss call dish"...


etc....etc....etc

[বি.দ্র রাগাপুর জন্য: আমার হাসপাতাল ডিজাইন হয়েছে...আপনাকে পাঠাবো কোনো এক সময় :) ]

...আর বাকি সব জিপির সার্ভিস এসএমএস। রেখে দেয়ার মতো কিছু নেই। তাই mark all>delete marked...

আজকাল বাজে সময় কাটানোর সঙ্গী হয়েছে ফেসবুক। যত রকমের খেলাধুলা....সব।সেটাও ফুরিয়ে যায় এক সময়। হঠাৎ করে অবসরের এই একটা ব্যাপার...এতদিন যা এড়িয়ে এলাম, এখন সবটা নজরে পড়ে আস্তে আস্তে। হয়তো ভালো এটা...হয়তো খারাপও...

আমার মা মাঝে মাঝে আফসোস করে বলেন আমার নাকি দিন-দুনিয়ার কোনো খবরই নেই! বাইরে যাই, বাড়ি ফিরে ঘুমাই...ব্যাস! কিভাবে ঘর-সংসার করবো, কিভাবে যে কি হবে, এসব ভেবে কুল পাচ্ছেন না মা! আমি নাকি দুনিয়ার সবচেয়ে "unsocial" প্রাণী! তাচ্ছিল্য করে বলেন, "ভালোই তো আছো!"...আমি হাসি। হ্যাঁ...যতদিন এভাবে চলবে, আমি খারাপ থাকবো না। থামলেই বিপদ! "socialized" হওয়াও বিপদ! আমার দ্বারা হবে না গো মা :)

সব মিলিয়ে নিয়ে দেখলাম এই অপ্রয়োজনীয় সময়ে প্রয়োজন হারানোর দোষ আমারই। আর তাছাড়া সবাই এখন যার যার মতো ব্যস্ত। তাতে আমার বাগড়া না দেয়াই ভালো...

কোনো মেলা জাতীয় কিছু হলে ওখানে মাঝে মাঝে বাতাসে সাবানের বুদবুদ ভাসতে দেখা যায়। কিছু লোক হাতে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। আর ফুঁ দিয়ে বাতাসে বুদবুদ ছাড়তে থাকে। আমার কাছে মনে হয় যেন পৃথিবীর মতো বড় বুদবুদের ভেতর আমরা সবাই এমন এক একটা ছোট ছোট বুদবুদ তৈরী করে নেই নিজের ভেতর। কখনো কখনো জুড়ে যাই অন্য বুদবুদের সাথে...অথবা দু'টো বুদবুদ এক করে বড় বুদবুদ বানিয়ে ফেলি। আমার বুদবুদটা অন্যরকম। মাঝে মাঝে এটাকে ভাসাতে ভাসাতে নিয়ে যাই দূরে। সেখান থেকে দেখি সবাইকে। হ্যাঁ, ভালোই লাগে...

ফেসবুকে একটা পুরোনো মুখের add request এখনো ঝুলে আছে, রেখে দিয়েছি। request accept করে নিলে কেউ কেউ লিখেন, "বন্ধু ভেবে নেয়ার জন্য অনেক ধন্যবাদ"। বোকা মানুষ, click করলেই বন্ধু হয়ে গেলো নাকি??? একটু বাতাস আসলেই এদের বুদবুদ ছিটকে যাবে। তখন কি হবে শুনি??? এর চেয়ে আমার ছোট্ট বুদবুদটাই ভালো। মাঝে মাঝে একলা হওয়ার স্বাদই আলাদা :) সবাই পারে না :)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২০
রেফিন বলেছেন: কোন কারন ছাড়াই লেখাটা অসম্ভব ভালো লাগলো। কারনটা আমি নিজে ধরতে পারি নাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ :)...অনেক অগোছালো...লিখতে ভুলে গেছি...

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৬
ভাবের অভাব বলেছেন: আপনার মা তো আপনার ঘর সংসারের কথা বলে কিন্তু আমার মা তো এসব নিয়ে চিন্তাও করেনা:(
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১০

লেখক বলেছেন: হাহাহা...বললে ভালো লাগবে?

৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭
বুমবুম বলেছেন: আফা রিপোর্ট আর গজবের খবর কিতা???ফটুগ্রাফি কেমুন চলতাছে?:)
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: গজবের কাল শেষদিন (খুব সম্ভবত)...দোয়া কইরেন :(...এখনো ভয়ে আছি...আর ক্যামেরার অবস্থা ভালো না...নতুন যে কিনবো, বাপ টাকা দিবে না :(...তাই বন্ধ...

৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৭
একরামুল হক শামীম বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...প্রিয়তে রাখার জন্যও অনেক অনেক ধন্যবাদ :)

৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৮
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: ওলে আপু পুরা জোস লিখচুইন :)_) খাওয়ান খাওয়ান
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৯

লেখক বলেছেন: এএহহহহেএএএ...কিচু হইলেই খাওন :(...

৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:২৯
মৃন্ময় আহমেদ বলেছেন: মাঝে মাঝে একলা হওয়ার স্বাদই আলাদা সবাই পারে না

সত্য ভীষণ সত্য। সব্বাই পারে না। আর স্বাদটা যে কীরকম তা অন্যেরা জানতেও পারে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৮

লেখক বলেছেন: :)

৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৪
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: হু হু হু খাওয়া হইল সিকরেট আব একা না থাকা :)_)
৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮
বুমবুম বলেছেন: আমিও খাইটাম চাই :D
৯. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৮
kisuna বলেছেন: ভুইল্লাও অগ খিলাইবেন্না, বিল দ্যা পুশাইতে পারবেন্না কিন্তুক, সাব্দান কৈরা দিতেচি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: এরলাই তো চুপ মাইরা তামাশা দ্যাখতেচি :(

১০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৪
মে ঘ দূ ত বলেছেন: "মাঝে মাঝে একলা হওয়ার স্বাদই আলাদা :) সবাই পারে না :)" - আসলেই! এর জন্য সাধনা করতে হয়।

লেখাটা আমারও ভালো লাগলো। ছন্নছাড়া কথাগুলোই আসলে কাজের কথা। মন খুলে লেখা। লিখতেও যেমন মজা পড়তেও। বুদবুদের কথাগুলো বেশ লাগলো।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বুদবুদে বুদবুদে :)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

 

মোট সময় লেগেছে ১.২৬৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আফরিনা জাবিন। নবজাত আর্কিটেক্ট। অতি অলস প্রজাতির জীব।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই