somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বৈশাখে চলে আসিস, পূর্ন করে দিস আমায়

১৪ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ইচ্ছে করছে আজ তোর চুলের খোঁপায় বেলি হয়ে সাজতে
নীল শাড়ির আচলে আচলে, হাওয়া হয়ে দুলতে
আলতা রাঙ্গা পায়ের আঙ্গুলে মল হয়ে বাজতে চাইলে,
খুব কি বেশী কিছু চাওয়া হয়ে যাবে?

আমি চাই, আমরা যুগল হাটবো রমনায়, রমনীয় হয়ে,
পাতার ভেলা ভাসিয়ে উড়াল দেবো আকাশের সমুদ্র,
তাঁরায় তাঁরায় খেলবে আমাদের নিঃশ্বাসের বিশ্বস্ত ঢেউ
আর নতুনের বারতা নিয়ে অদৃশ্যে বাজবে আগমনী গান
রোদ্র আসবে, আলো আসবে, গাছে গাছে আম্রকুড়ি আসবে
ক্ষুব্দতার বুক ছিড়ে আসবে বৈশাখী শুদ্ধতা।
ও নারী, আমার চাওয়াটা কি খুব বেশী হয়ে যাচ্ছে?

এই দুঃসাহসী চাওয়ার অপরাধে
আমার বিরুদ্ধে যদি কপট নিয়তি জারি করে হুলিয়া
যদি বসত ভিটায় কেউ চড়িয়ে দেয় একশটা ঘুঘু,
রোদ্রের করতল ভেদ করে যদি জাগে ঘূর্ণি বায়ু
আমি সত্যিই অপারগ।
আমার সর্বস্ব নিলাম করে আমি চাই
তোর খোপায় বেলী হতে,
আচলের হাওয়া হতে, পায়ের মল হতে।
চাই ব্যক্তিগত কিছুটা সময়,
যুগল সময়, শুধুই আমাদের একান্ত দুজনের।

বিশ্বাস কর, এরপর হাসতে হাসতে বিষপান করে
মৃত্যুর দরোজায় হাজিরা দিয়ে আসতে পারি
পারি দুখের অট্টহাসির দাতে লাগাম লাগিয়ে দিতে
নির্ঘুম চোখের সকল কালি, কাজল বানিয়ে
তোর হাতে তুলে দিতেও
আমার নূন্যতম আপত্তি নেই।

হায়, আমার বুঝি আর কোনদিন সুখে থাকা হলো না।
সুখের আনুসঙ্গিক সকল কিছু বিক্রি করে আমি কিনে নিয়েছি
তোর জন্য রঙ্গিন একটা ব্যক্তিগত জিরো আওয়ার।
তোর বিহনে সময়গুলো কাদছে,
গগনবিদারী চিৎকারে উত্তপ্ত করে দিচ্ছে পৃথিবীর জলবায়ু।

ভালোবেসে যে হাত আকড়ে ধরতে চায় রমনীর হাত
আজ তার দেহ বেয়ে কেন গড়ায় তরল জল?
কেন তার অস্তিত্বের জলাভূমিতে কাকতাড়ুয়ার আনাগোনা?
তুই জানিস না, সুখের দ্বৈরথে থেকে দুঃখকে কিনতে হয়না।
কিনলে, দুঃখ তার সকল পা দেখিয়ে তবেই গল্পের ইতি টানে।

আমার গল্পটা এখনো শেষ হয়নি।
আমি এখনো তোর পায়ের মল হতে চাই ,
চুলের বেলি হতে চাই, হতে চাই প্রতিটি নিঃশ্বাসের প্রতিধ্বণি,
যদি সাধ্য থাকে এক বৈশাখে আমাকে পূর্ন করে দিয়ে যাস।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×