ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছি।
বখে যাচ্ছি
এখন আর ভুল সুরে, ভুল কথায়
হাজার লাইন গান গাইলেও
গলা ফাটিয়ে চিৎকার করলেও
কেউ ভ্রু কুচকে তাকায় না
মৃদু ধমক দিয়ে শুধরে দেয় না।
নষ্ট হয়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি নারী-
তোমার শাষনের অভাবে।
নষ্ট হয়ে যাচ্ছি রোজ হেটে যেতে যেতে
পথে পথে কত নারীর লোভনীয় শরীর
কত কত প্রলোভনের হাতছানি, কানামাছি খেলা।
চোখে চোখে পাহারায় রাখেনা আর কেউ।
খোলা চুল দেখি এখন সামনের রিক্সায়,
হাতকাটা সালোয়ার, ওড়নার ভাজ
সব দেখি, সব দেখি, দেখি অবলীলায়।
নষ্ট হয়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি নারী-
তোমার শাষনের অভাবে।
মেনে নিচ্ছি, সব পেতে চাইলে কষ্ট নিশ্চিত।
অথচ দেখো বেশি কিছু চাইনি কোন কালেই।
একটু শাষন, একটু কড়া চোখে তাকানো
আর মাঝে মাঝে তোমার আঙ্গুল ধরে এক্কা দোক্কা খেলা।
এসব কিছু কোনকালেই সবকিছু চাওয়া নয়।
অথচ বিনিময় প্রথায় খুব নির্মম হলে তুমি।
এত অল্প চা্ওয়ার বিনিময়ে
আমার সব স্বপ্নকে
নিমিষেই নিলামে তুলে দিলে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



