নিরবধি বেজে চলে বাঁশি
কোন বাঁশি, কার বাঁশি?
বাঁশিতো বেজেছিলো সেই কবে!
বাঁশির বাশে আজ পচনের ঘ্রাণ
লোনা দেহে ছোপ ছোপ বিষাদের ছাপ।
গোল গোল ফুটো জুড়ে মানুষের খুলি
হেসে উঠে কথা কয়, বাজে কার বাঁশি?
বাঁশিতো বেজেছিলো পৃথিবীর আগে।
কোন বাঁশি বাজে আজ বৃক্ষের দেহে
কার বাঁশি বাজে আজ ফুসফুস জুড়ে
কোন বাঁশি, কার বাঁশি বাজে অন্ত:পুরে
বাঁশিতো বেজেছিলো বৃষ্টির আগে।
বেজে বেজে অবশেষে বলে গেলো বাঁশি
"প্রতিটি মানুষ তার ভুল ছায়াকে ভালোবাসে"
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



