somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম হয়ে যাচ্ছে, (গল্প পর্ব-২)

১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভাবার চেষ্টা করছি, প্রথম দিনটার কথা। যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিলো। দিবার বয়স তখন ২১। অথচ দেখে মনে হচ্ছিলো ১৮'র বেশী নয়। কচি মুখ। এক চিলতে মুখে সবচে সুন্দর তার চোখ দুটি। তবে তার আগে চোখ কাড়বে তার নাকে জমে থাকা ঘামের বিন্দু।

তাকে দেখার পর আমার প্রথম অনুভূতিটা হলো: একটা মাস্টার পিস। ক্যানভাসে ঠিক এমন একটা মুখ আকাঁর চেষ্টা আমি করে যাচ্ছিলাম গত বেশ কিছুদিন। হচ্ছিলো না। কিন্তু ঐ দিন রাতেই মুখটা এঁকে ফেললাম।

পরদিন দিবা আবার এলো। রুমে ঢুকেই নিজের ছবি দেখে ১২ বছরের কিশোরীর মতো চিৎকার দিয়ে উঠলো। ভোররাত পর্যন্ত কাজ করে আমি তখন ঘুমে। ভাঙ্গলো সেই চিৎকারে। ভোরের প্রথম আলোয় দেখলাম: এক তরুনী অনিঃশেষ মুগ্ধতা নিযে তাকিয়ে আছে তার পোট্রেট এর দিকে।

সেই মুগ্ধতা সময়ের সাথে আরও বাড়তে থাকলো। আমিও তখন নিজের সব কিছু ভুলে সেই তরুণীটিকে মুগ্ধ করার প্রতিযোগিতায় নামলাম। একের পর এক আমার রঙ তুলিতে দিবার নতুন নতুন মুখ তৈরী হতে থাকলো। আমাদের দুজনের সম্পর্কটা আমি ভুলে গেলাম।

আদতে দিবা তখন আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছাত্রী-শিক্ষকের প্রেম নতুন কিছু নয়। আমাদেরটাও নতুন কিছু হলো না। নতুন যেটা হলো: তা হলো, ১ মাসের মাথায় আমরা স্বামী-স্ত্রী হয়ে গেলাম।

আসলে তখন দুজনই একটা মারাত্নক ঘোরের মধ্যে ছিলাম। একটা মুহুত্বের জন্য একজনকে ছাড়া অন্যের যেন চলছিলো না। সেই দায় থেকেই দায়মুক্তি ঘটালাম।

তারপর শুরুর সময়গুলো উড়তে লাগলো। ৪ দেয়ালে বন্ধি আমার স্টুডিওটাই হয়ে গেল পাহাড়, হয়ে গেল সমুদ্র! দিবা সারাদিন আমার সামনে বসা। আমি একের পর এক ক্যানভাসে আচড় দিই। ফুল, পাখী নয়; দিবা ফুটে উঠে। তার বসে থাকার ছবি, শুয়ে থাকার ছবি, ঘুমানোর ছবি। ২ মাসের মাথায় আমি শুধু দিবার ছবি দিয়ে আলাদা একটা প্রদর্শনীর আয়োজন করলাম।

আমার সেই মুগ্ধতা ৩বছর পর আজো কাটেনি। সেই প্রথম দিনের মতোই মুগ্ধ প্রেমিক আমি আজো। এখনও যতবার তাকে দেখি, প্রতিবারই মনে হয়: নতুন চোখে, নতুন চেহারায় তাকে দেখছি।

তবে হয়তো আমার অজান্তেই সুরটা কেটে গেছে। গত কয়েকদিন ধরেই সন্দেহটা দানা বাধছিলো মনে। আজ দিবার কথায় সত্য হলো। দিবার সত্যি সত্যি প্রেম হয়ে গেছে!

এখনো কানে সকালে শোনা দিবার কথাটা বাজছে। " জানো, আমার না প্রেম হয়ে যাচ্ছে" ।

চলবে...........

প্রেম হয়ে যাচ্ছে, (গল্প পর্ব-১)

Click This Link
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×