তুমি ঠিক তুমি নও, ভুলেও তোমাকেও ভাবি না তাই
আমি রোজ ভালো থাকি, ভালো খাই, ভালো ঘুমাই।
ছায়াগুলোও নষ্টামি জানে, দুপুরের আকার বিকেলে বদলায়
তুমি ঠিক শরীরী নও, নেচে গেয়ে নির্নিমেষ হারাও কোথায়?
আমার চোখে মুগ্ধতা দেখো, দেখো ঘোর, প্রত্যাশার তৃষ্ণা অক্ষয়
তোমাকে দেখে ভাবি: ভ্রষ্টাদের চোখ কিভাবে এতটা নিষ্পাপ হয়!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



