১
তোমাকে যতবার আমি ছুঁই
সমান্তরালে আসলে নিজে পবিত্র হয়ে উঠি।
২
বিচ্ছেদের ভাষা একটাই: নিরবতা
অবিচ্ছেদের ভাষাও একই: নিরবতা।
৩
কেউ জানে না, যদি জানতো-
আমিও পড়তে পারতাম বাতাসের আদ্যোপান্ত।
৪
একটা নদীর সাথে একটা পুরুষের পার্থক্য-
পুরুষরা কখনো ভেসে যেতে শিখে নি।
শিখলে পরুষরাও নারী হয়ে যেত,
তখন জন্মখরায় ভুগতো পৃথিবী-
যেমন তোদের চোখের খরায় ভুগি আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



