সেই রাত
আজম মাহমুদ
সেই দিনের সোনালী রাত
আজ ক্রমশঃ রূপালী হতে হতে কটকটে হলুদ
কিংবা এও বলতে পারো স্মৃতির খুব গভীরে গিয়ে
রক্তহীন রাতের স্মৃতিময় আলেখ্য হয়ে গেছে।
পৃথিবীতে খুব একটা বেশি আসেনা এমন রাত।
সেরাতে তোমার সব প্রচ্ছদ খুলে গিয়ে তুমি
হয়ে গিয়েছিলে মলাটবিহীন অমূল্য পুস্তক।
অথচ দেখি সেরাতের প্রতিক্রিয়া তোমার কাছে
মহাশূণ্য, অতি নগণ্য।
হয়তো প্রচ্ছদহীনতায় তোমার খুব একটা
এসে যায় না, কিন্তু আমি তখনও অবোধবালক
শরীরের যাদুতে ঈদ্রপুরীর রাজপুত্র।
তুমি ভেষে গেছো পদ্মপাতার জলে-
আমি আজও কূলে কূলে দাঁড়িয়ে প্রতিক্ষায় ...
প্রচ্ছদ কিংবা মলাটের কোন ভূমিকা নেই আজ
অনেক দূরে এসে গেছি, অনেক পথ পেরিয়ে
এবার তোমার বালক প্রচ্ছদ ছাড়াও পুস্তকের অনেকটা
পড়ে ফেলেছে অথবা বলতে পারো অভিজ্ঞতায়
পড়তে শিখেছে।
তবু অনিয়ন্ত্রিত সেই রাত
আজও সোনালী, রূপালী ছন্দ আনে
স্মৃতি, মন, স্বপ্ন এবং একান্ত কঠোর বাস্তবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


