মাত্র ছাব্বিশটা কবিতা
আজম মাহমুদ
মাত্র ছাব্বিশটা কবিতা লেখার পরই
আমার কবিতার খাতা এতোটা অসহ্য ভারী হয়ে উঠবে
শুরুতে ঘূর্ণারেও তা ভাবতে পারিনি।
এই ছাব্বিশটা কবিতার পরতে পরতে এতো
দুঃখ, কষ্ট, ব্যথা, লঞ্ছনা, অপমান আর না পাওয়ার
ভারী কালো রং লেগে আছে; নতুন করে আর কোন
কবিতার শব্দ সাজতে চাইছেনা মন।
কেবল মনে হচ্ছে এক ঝটকায় অতীত, বর্তমান আর
ভবিষ্যতের সব কবিতাগুলোর আত্মহত্যা নিশ্চিত করে ফেলি।
অথচ সেসব কিছুই হয়না
প্রতিটি দিন নতুন শব্দ খুঁজে ফিরি অনবরত
নতুন আরেকটি কষ্টের কবিতার গর্বিত জন্মদাতা
হওয়ার আকাঙ্খায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


