আমার প্রিয় পোস্ট

যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য।

০২ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৫৪

শেয়ারঃ
0 0 1


নিচের নির্দেশনাটি যারা উবুন্টুতে মবিডাটা মডেম ব্যবহার করেন তাদের জন্য। এছাড়াও এই কনফিগারটি করার পর অন্য আরও বেশকিছু মডেম ঠিকঠাক কাজ করবে।

আপনি প্রথমেই নিচের লিংক ধরে চারটি ফাইল ডাউনলোড করুন। প্রতিটি ক্ষেত্রে এশিয়া নির্বাচন করে সেই লিষ্ট থেকে প্রথম ফাইলটি ডাউনলোড করুন। এভাবে চারটি লিংকের চারটি ফাইল ক্রমান্বয়ে ডাউনলোড করুন।

১. Click This Link
২. Click This Link
৩. Click This Link
৪. Click This Link

ডাউনলোড করা ফাইলগুলো হোম ফোল্ডারে ভেতর (যেমন আমার ক্ষেত্রে- ajom’s home (Places> Home Folder) ) wvdial নামে একটা ফোল্ডারে রাখুন ।

টারমিনাল এক এক করে নীচের কমান্ডগুলো দিন –
cd wvdial
sudo dpkg -i *.deb

এবার টারমিনালে sudo gedit /etc/wvdial.conf এই কমান্ডটা দিন । একটা টেক্টট এডিটর খুলবে । সেখানে যা আছে সব কেটে দিন । নীচের লাইনগুলো বসিয়ে দিন –

[Dialer Defaults]

Init1 = ATZ

Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0

Init3 = AT+CGDCONT=1,”IP”,”GPINTERNET”

Modem Type = Analog Modem

ISDN = 0

Phone = *99#

Modem = /dev/ttyUSB0

Username = gprs

Password = gprs

Baud = 460800

New PPPD = yes

সেভ করে বেরিয়ে এসে উবুন্টু রিস্টার্ট করুন ।
এবার উবুন্টু চালু করে টারমিনালে লিখুন – sudo wvdial

আশা করি কানেক্ট হয়ে যাবে।

এব্যাপারে আরও সহযোগীতা প্রয়োজন হলে নিঃসংকোচে
আমাদের প্রিয় জামাল ভাইকে জানান। জামাল ভাইকে পাওয়ার দুইটি পথ-

পথ-১

পথ-২

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টুলিনাক্সমবিডাটাহেল্প ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩
রিডার ওয়ান বলেছেন: ধন্যবাদ ।

Huawei EG162G / E1550 Modem (জিপি যেটা দেয়) এর উবুন্টু-লিনাক্সে ব্যবহার সম্পর্কে লিখুন । অনেকের কাজে আসবে ।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: গ্রামীণফোনের নতুন মোডেমটি উবুন্টুতে কনফিগারের ব্যাপারে জামাল ভাই এর এই পোষ্টটি অবশ্যই দেখুন।

লিংক

Click This Link

২. ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৬
কুয়াশায় ডাকা বলেছেন: রিডার ওয়ান বলেছেন: ধন্যবাদ ।

Huawei EG162G / E1550 Modem (জিপি যেটা দেয়) এর উবুন্টু-লিনাক্সে ব্যবহার সম্পর্কে লিখুন । অনেকের কাজে আসবে ।

সহমত, আমার জিপি মডেম মাঝে মাঝে অটো পায় আবার মাঝে মাঝে পায় না, খুবি বিরক্তিকর অবস্থা ...
০৩ রা জুলাই, ২০১০ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: আপনার জন্যও উপরে আমার দেয়া জবাবটি কাজে লাগবে।

৩. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:৪৯
পিয়াস কুমার বলেছেন: আরে আজম বস যে।
ভাল তো ?
আমার এই লিঙ্ক টা কাজে লাগতো যদি আমার কম্পিউটার থাকতো।
বাট আমার কোন কম্পিউটার নাই।
তবে কিনে নেব আর কিছু দিনের মধ্যে।
ভাল থাকেন।
০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ৯:৫২

লেখক বলেছেন: দোয়া করি তোমার একটা কম্পিউটার হোক,
সৃষ্টিকর্তা এই দিকটাকে যেন নজর দেন।

৪. ১৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১০
মদন বলেছেন: এতোদিন লিনাক্স ব্যবহার করতাম না এই মডেম সেটাপ দিতে না পারার কারনে । আজকে লিনাক্স সেটাপ দিলাম, মডেম সেটাপ দিলাম। সব ফকফকা :) দারুন কাজ করতেছে। শুরু হলো নতুন জীবন।
অসংখ্য ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: আপনি উপকার পেয়েছেন তাই আমি ধন্য।

 

মোট সময় লেগেছে ২.৫৪৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে
ভালোবাসা ছাড়া উপায় দেখি না।-নির্মলেন্দু গুণ

থাকি রাজশাহীতে
ইমেল:
ajomraj[at]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই