আমি সব সময় একটা কথা শুনে আসছি,যদিও আমার পরিবার থেকে না।আমি সাহিত্য পরিমন্ডলে বেড়ে ওঠা,এক জন সাহিত্যিক।
বাংলাদেশে নাকি কাকের চেয়ে কবি বেশি।
ইন্টারমিডিয়েটে আমি বের করি ছোট গল্পের একটা বই।পারিচিতদের মধ্যেই তার ক্রয় এবং দেয়া নেয়া সীমাবদ্ধ ছিল।যদিও আমার বড় পরিচয় (আমার পরিচিতদের ভেতরে) একজন কবি হিসেবে।আমি এখন পর্যন্ত যতগুলা কবিতা লিখেছি,তার ভেতর গুটিকয়েক কবিতা আর সব আমার মনের বিভিন্ন সময়ের ভাব- লিখিত আকারে প্রকাশ।
বর্তমান সময়ের কবিতাকে অনেকে কবিতা বলতে নারাজ
আমি মানি,বাংলাদেশে বা উপমহাদেশে কবিদের সংখ্যা বেশি,কেনোনা এটা আমাদের প্রকৃতি প্রদত্ত।উপমহাদেশের পরিবেশ এটাকে সাপোর্ট করে।অভাব এর একটা বড় কারন। বিভিন্ন প্রকার অভাব কিন্তু আছে।এখানে এসব বলা অর্থহীন, অনেক কথা বলা যায়, ছন্দের উৎপত্তি,কাদের অবদান ইত্যাদি ইত্যাদি,কিন্তু কাজের কাজ কিছুই হবে না, ভালোচনা আমাদের কারোরই ভাল লাগে না।আসল কথায় আসি।
আপনি একটা ভাব লিখিত প্রকাশ করলেন, কিন্তু কখন বুঝবেন তা কবিতা হয়েছেঃ
একটা কবিতায় সাধারণত 4n+2 সংখ্যক মাত্রা থাকে। এখন আপনি বলতে পারেন মাত্রা কি?
মাত্রা হচ্ছে ছন্দ গঠনের উপাদান।শব্দে যে সব অক্ষর আছে তা থেকেই আমরা বের করতে পারি মাত্রাকে।অক্ষর দুই প্রকার মুক্তাক্ষর বা মুক্তদল, বদ্ধাক্ষর বা বদ্ধদল।যে সব শব্দের অক্ষর নিজে নিজে উচ্চারিত হতে পারে তারা মুক্তাক্ষর আর যারা উচ্চারিত হতে শব্দের অন্য অক্ষরের সাহায্য নেয় তারাই যুক্তাক্ষর।
ছন্দ সাধারণত তিন প্রকার ১।অক্ষর বৃত্ত, ২।মাত্রা বৃত্ত, ৩।স্বরবৃত্ত।
মুক্তাক্ষরকে সব সময় এক মাত্রা ধরা হয়।
আর যুক্তাক্ষরে অবস্থান ভেদে মাত্রা নির্ধারিত হয়।যেমনঃ অক্ষর বৃত্ত ছন্দে বদ্ধাক্ষর প্রথমে এবং মাঝে থাকলে তাকে এক মাত্রা, শেষে থাকলে দুই মাত্রা ধরা হয়। আর মাত্রা বৃত্ত ছন্দে সবখানে একে দুই মাত্রা ধরা হয়। স্বরবৃত্ত ছন্দে এর বিপরীত- সবখানে এক মাত্রা ধরা হয়।
অক্ষর বৃত্ত ছন্দ ধীর, মাত্রা বৃত্ত দ্রুত এবং স্বরবৃত্ত অতি দ্রুত।
আপনি যখন কবিতা লিখবেন তখন প্রথমে বিবেচনা করবেন কি ছন্দে লিখবেন এবং লিখিত লাইনে কত মাত্রা আছে।4n+2 সংখ্যক মাত্রা কিনা।আর যে ছন্দে লিখবেন তা পুরো কবিতায়ই কিন্তু বজায় রাখবেন।
আমি আপনার আবেগকে অশ্রদ্ধা করবো না, কিন্তু লিখবেন যখন তখন সার্থক কবিতাই লিখবেন না কেনো।
ইন্টারমিডিয়েটের সময়ের অহরিত কিছু তথ্য থেকে কিছু প্রকাশ করলাম। কোনো বইয়ের উদাহরণ টানতে পারলাম বলে দুঃখিত।এখন নাম টাম মনে নাই। কোনো নাম মনে করার চেষ্টা করলে একটা নামই মনে আসে, আমার বউয়ের নাম
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


