somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সেবা।

০৩ রা জুলাই, ২০০৭ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কয়লা ধুইলে ও ময়লা যায় না"। এই প্রবাদটি বাংলাদেশের সরকারী কর্মকর্তা এবং কর্মচারীরদের জন্য বিশেষ ভাবে প্রযোয্য। বর্তমান তত্বাবধায়ক সরকার দেশে যে সমস্ত অসাধু সরকারী কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের কে সায়েস্তা করার চেষ্টা করে চলছেন কিন্তু যে সমস্ত সরকারী কর্মকর্তা কর্মচারী প্রবাসে, প্রবাসীদের কল্যানে নিয়োজিত তারা প্রবাসীদের সাথে যে অন্যায় করছেন তার বিচার কে করবে?
একটি বেসরকারী ব্যাংকে Foreign Currency Account খোলার জন্য ব্যাংকের কাগজ পত্র গুলো বাংলাদেশ দূতাবাস কৃর্তক সত্যায়িত করার প্রয়োজন ছিল,তাই সে দিন গিয়েছিলাম রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে। তথ্য ও অনুসন্ধান কেম্দ্রে গিয়ে বললাম আমার কিছু কাগজ সত্যায়িত করা লাগবে কোথায় যেতে হবে, মধ্যবয়সী লোকটা পান ছিবুতে ছিবুতে বললেন ১২ নং রুমে গিয়ে বলুন,১২ নং রুমে গিয়ে দেখলাম রুমের দরজা লাগানো অনেক ক্ষন অপেক্ষা করে দরজায় টোকা দিয়ে ভিতরে পবেশ করে দেখলাম তিনজন লোক কাজ করছেন পাসর্পোট নিয়ে । তাদের কে বললাম আমার কিছু কাগজ পত্র সত্যায়িত করতে হবে,বললেন কাউন্টারে যোগাযোগ করুন,বেরিয়ে গেলাম কাউন্টারে সেখানে গিয়ে দেখি ২ টি লাইনে প্রায় শ'খানেক লোক, ১টি লাইনে নতুন পাসর্পোটের জন্য আবেদন, সত্যায়ন,এবং সংযোজনের আবেদন কারীদের জন্য এবং অন্যটি নবায়ন কারীদের জন্য। আমি প্রথম লাইনটিতে দাড়িয়ে পড়লাম। দীর্ঘক্ষন পর দাঁড়িওয়ালা একভদ্র লোক যিনি দূতাবাসের কর্মচারী এসে অনেক কে ভিবিন্ন ধরনের উপদেশ দিতে লাগলেন, হাত বাড়িয়ে উনাকে জিজ্ঞাসা করলাম আমার কাগজ গুলো কি এই কাউন্টারে সত্যায়িত করতে পারব উনি বললেন আপনি এখানে কেন? আপনি ১১ নাম্বার রুমে গিয়ে যোগাযোগ করুন, ১১ নং রুমের উপর কোন নাম্বার লেখা নাই তাই ১২ নং এর সামনের রুমটিতে উকি দিলাম, দেখলাম চেয়ারে টাই পরা একজন তরুন লোক বসে সিগারেট টানছেন,দরজা নক করে ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে বিনয়ের সাথে বললাম স্যার আমার কিছু কাগজ পত্র সত্যায়িত করতে হবে,জিজ্ঞাসা করলেন কিসের কাগজ? বললাম Foreign Currency Account খোলার জন্য একটি বেসরকারী (ব্যংকের নাম উল্লেখ পূর্বক) ব্যাংকের কাগজ পত্র,উত্তরে তিনি বললেন আপনাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে অনুমতি নিতে হবে,জিজ্ঞাসা করলাম কেন, বললেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি ব্যাতীত আমরা ঐগুলো সত্যায়িত করতে পারব না। অনুরোধ করে বললাম স্যার কাগজ পত্র গুলো একটু দেখুন, সিগারেট টানায় উনি এতই ব্যাস্ত ছিলেন যে উনি কাগজ গুলো না দেখেই জবাব দিলেন এই গুলো আমরা সত্যায়িত করতে পারব না। অগত্যা কি আর করব অফিস থেকে বেরিয়ে বিষন্ন মন নিয়ে চলে এলাম। কারন এই কাজটির জন্য আমার ব্যায় হয়েছিল মূল্যবান ৪ ঘন্টা সময় এবং দীর্ঘ দেড় ঘন্টা গাড়ী ড্রাইভ করা।

জানিনা বাংলাদেশ সরকারের এই রকমের কোন আইন আছে কিনা যে প্রবাসে বেসরকারী ব্যাংকের একাউন্ট খোলার কাগজ পত্র দূতাবাস কৃর্তক সত্যায়িত করতে হলে তা পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি স্বাপেক্ষ হতে হবে।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×