১
তুমি কি বল,আসবে পথ ভোলা নদির দেশে,
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়,হবো দুজন সাথি।
তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভোরে
আমার এ মন ভাঙ্গা ঘরে রোদেলা দিন ফাগুন হবে।
তুমি কি দেবে বাবুই পাখির ঠোঁটে ঠোঁটে বনা সুখের বসতি।
তুমি কি বল,আসবে পথ ভোলা নদির দেশে,
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়,হবো দুজন সাথি।
তুমি কি ভুল বোঝা প্রহর,গানেরই সুর ভোলা রাতে
আমারই বেদনা মুছে কিছু গোলাপ দেবে হাতে
তুমি কি হবে অনেক আশার মেঠো পথে জড়া প্রদীপ জোনাকি।
তুমি কি বল,আসবে পথ ভোলা নদির দেশে,
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়,হবো দুজন সাথি।
ডাউনলোড লিঙ্ক
২
যাবে কোথায় ফেলে আমায়,ভাবি তোমায় সারা প্রহর,
তুমি হেঁটে যাবার আগে রাখি তোমার পথের খবর।
একটু দাঁড়াও দুজনে মিলে দেব পাড়ি এই ভয়াল সাগর।
মেঘলা হবে আকাশ যখন,চাইবে তুমি বৃষ্টি তখন
হলে আমি জলের ধারা,ভিজবে কোথায় আমি ছাড়া।
পড়তে যদি পাড়ি তমায়,রাগ কর না নিজের উপর,
একটু দাঁড়াও দুজনে মিলে দেব পাড়ি এই ভয়াল সাগর।
স্বপ্ন দেখি জীবন সাজাও,মিটবে তোমার মনের আশা
দেখা হবে ঠিক সেখানে,দোষ দিওনা দোশী জেনেও,
বুঝতে যদি পার আমায়,রাগ হবে না নিজের উপর,
একটু দাঁড়াও দুজনে মিলে দেব পাড়ি এই ভয়াল সাগর।
যাবে কোথায় ফেলে আমায়,ভাবি তোমায় সারা প্রহর,
তুমি হেঁটে যাবার আগে রাখি তোমার পথের খবর।
একটু দাঁড়াও দুজনে মিলে দেব পাড়ি এই ভয়াল সাগর।
ডাউনলোড লিঙ্ক
৩
তুমি বললে আকাশ ছোঁব,হাওয়ায় হবো তুলো
তুমি বললে তুলে দেব মনের প্রেম গুলো।
তুমি বললে দুঃখ হব,হব সুখের লগ্ন,
তোমার মাঝে অনন্তকাল থাকতে চাই যে মগ্ন।
তুমি আমার নতুন সর্বনাশ,
তবু কল্পনাতে তোমার সাথে আমার বসবাস ।
তুমি বললে সূর্য হয়ে রোজ সকালে আসব,
তুমি বললে চাঁদের আলোয় নিঝুম রাতে হাসব।
তুমি বললে নীল সাগরে হবো ঢেউয়ের ভেলা,
সাগর প্রেমে আসব ছুটে ভাসব সারাবেলা।
তুমি আমার নতুন সর্বনাশ,
তবু কল্পনাতে তোমার সাথে আমার বসবাস ।
তুমি বললে তোমার বুকের কষ্ট গুলো নেব,
তুমি বললে আকাশ প্রমাণ ভালবাসা দেব।
তুমি বললে বৃষ্টি হয়ে তমাই সিক্ত করব,
আবার জন্ম কলে আমি তোমার প্রেমেই পড়ব।
তুমি আমার নতুন সর্বনাশ,
তবু কল্পনাতে তোমার সাথে আমার বসবাস ।
ডাউনলোড লিঙ্ক
৪
তোমারও চোখের আঙ্গিনায়,
এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনও কি তারার পানে ,চেয়ে থাক আনমনে
তুমি কি আমায় আগের মত বাসো ভালো?
এখনও কি আকাশে মেঘ দেখে,
জানালা খুলে তেমনি থাক বসে
এখনও কি প্রথম প্রেমের মতো,
পরশ বুলায় বৃষ্টি ধারা এসে।
তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে মেঘের জত কালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভাল।
এখনও কি পুরনো চিঠি পড়ে,
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনও কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে।
সন্ধ্যা নেমে এলে এখনও কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভালো।
ডাউনলোড লিঙ্ক
উৎসর্গঃকন্কাবতী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



