somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিশ্বাস্য এক ম্যাচ এর গল্প।

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাচটি ছিল হ্যাম্পশায়ার বনাম ওয়ারউইকশায়ার।ম্যাচটির পরের দিন দৈনিক লন্ডন টেলিগ্রাফ পত্রিকায় যে ম্যাচ রিপোর্ট প্রকাশিত হয়েছিল তার ক্যাপশন ছিল এই রকম------

Phil Mead:Top scorer in Hampshire's first innings--with 6 not out!

যে ম্যাচে সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬,পুরো ইনিংস মাত্র ১৫ রানের,সেই দল কতটা শোচনীয় ভাবে হেরেছিল সেটাই সবার জানতে চাওয়ার কথা।কিন্তু আসল ঘটনা হল----

পুরো ব্যাপারটা জানা যাক।হ্যাম্পশায়ার অধিনায়ক লায়নেল টেনিসন টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়ারউইকশায়ারকে।ওয়ারউইকশায়ারের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২২৩ রানে।কিন্তু "টস জিতে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম "
এ কথা ভাবার আগেই শেষ হ্যাম্পশায়ারের ইনিংস।বোলারদের দিকে বন্ধুত্ব এর হাত বাড়িয়েই রেখেছিল উইকেট,তাতে রীতিমত
unplayable হয়ে উঠলেন ওয়ারউইকশায়ারের টেস্ট বোলার হেনরি হাওয়েল।মাত্র ৭ রান দিয়ে নিলেন ৭ উইকেট।

১৫ রানে অলআউট হয়ে ফলোঅন করতে হল হ্যাম্পশায়ারকে।প্রথম ইনিংসে ঐরকম বীরত্বব্যঞ্জক(!) ব্যাটিং করার পরে তারা ইনিংস পরাজয় এড়াতে পারবে কিনা সেটি নিয়েই ছিল সন্দেহ।অথচ এর পরে যা হল রূপকথার গল্পের সঙ্গেই একমাত্র তুলনা চলে তার।ওয়ারউইকশায়ারকে যখন দ্বিতীয় ইনিংস এ ব্যাট করতে নামতে হল তখন "ইনিংসে জিততে পারলাম না" এই আক্ষেপ করার অবস্থা নয় তাদের।ওয়ারউইকশায়ারের সব খেলোয়াড়ের তখন বজ্রাহতের মতো অবস্থা।কারন দ্বিতীয় ইনিংসে
হ্যাম্পশায়ার করেছে ৫২১,ওয়ারওয়িকশায়ারের তখন জয়ের জন্য দরকার মাত্র(!) ৩১৪ রান।এই দলটাই কি প্রথম ইনিংসে ১৫ রান এ অলআউট হয়েছিল?

দ্বিতীয় ইনিংসে মিডের স্কোর জানা না গেলেও ব্রাউন নামে এক ব্যাটসম্যানের ১৭২ আর উইকেটকিপার ওয়াল্টার লিভসে'র হার না মানা ১১০ রানের কথা জানা যায়।এই দুজনের ১১৭ রানের পার্টনারশিপ হয়েছিল নবম উইকেটে,অর্থাৎ ওয়াল্টার লিভসে'র
ওই ব্যাটিং বীরত্ব ছিল ১০ নম্বরে ব্যাট করতে নেমে।শেষ উইকেটে বয়েস-এর সাথে যোগ করেছিলেন আরও ৭০ রান,বয়েস করেছিলেন ২৯।এই তিনজনের কেউই পরে ইংল্যান্ড এর পক্ষে টেস্ট খেলেননি।

তবে তাদের এই আকস্মিক রুদ্ররূপে ওয়ারউইকশায়ারের খেলোয়াড়দের যে চোখ ধাঁধিয়ে গিয়েছিল তা সেই ম্যাচের প্রায় ৯০ বছর পরেও খুব সহজেই অনুমান করা যায়।দ্বিতীয় ইনিংসে
ওয়ারউইকশায়ার অলআউট হয় মাত্র ১৫৮ রানে।হ্যাম্পশায়ার ম্যাচ জেতে ১৫৫ রানে।হ্যাঁ,যে দলের প্রথম ইনিংসে সর্বোচ্চ ছিল অপরাজিত ৬,সেই হ্যাম্পশায়ার।এরপরেও যদি কেউ আপনাকে বলে যে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা নিয়ে বাড়াবাড়ি করা হয়,তবে তাকে আপনি শুধু এই ম্যাচের গল্পটি শুনিয়ে দিতে অবশ্যই ভুলবেন না।

তথ্যসুত্রঃভেজা উইকেটে by উৎপল শুভ্র।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×