বাংলাদেশের বা বাঙ্গালী ব্লগার যারা এই ব্লগে ব্লগ করছেন বা করছেন না, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ।
আমাদের মধ্যে অনেকেরই ওয়ার্ডপ্রেস বা ব্লগস্পটে ব্লগসাইট আছে। কিন্তু এই সব সার্ভিস প্রোভাইডারদের লক্ষ লক্ষ ব্লগসাইট থাকায় এদের কোন লিস্টিং নেই যার ফলে বাংলাদেশের সকল ব্লগারদের ঠিকানা পাওয়া যায়। তাই আমি নিয়েছি এক উদ্যোগ। শুধুমাত্র আপনারা সহযোগিতা করলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে।
এখন থেকে অনুগ্রহ করে আপনার সকল পোস্টের শেষে একটি বাড়তি নতুন ট্যাগ যুক্ত করুন। এতে সকল বাংলাদেশীরা আপনাকে খুঁজে পাবে। অন্ততপক্ষে একটি পোস্টে হলেও নীচের ট্যাগটি যুক্ত করুন।
BDB
means: BanglaDeshi Bloggers
যদিও বাংলাদেশ ঢাকা ইত্যাদি নামে ইতোমধ্যেই ট্যাগ আছে। তবুও এই ট্যাগটা যোগ করুন।
আশা করছি উদ্যোগ সফল হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



