আমার প্রিয় পোস্ট

আমিনুল ইসলাম সজীব। মিরপুর ১। ০১৭১৫ ৪০৫২৭৮।

আপনার মূল্যবান মতামত দিনঃ চীনের অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন নিয়ে বিতর্ক

১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৯

শেয়ার করুন:                   Facebook

যারা এখনও জানেন না, তাদেরকে আগে জানাই। বহুল প্রতীক্ষিত বেইজিং অলিম্পিক গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করে নয় বছর বয়সী একটি মেয়ে। নিশ্চয়ই খেয়াল করেছেন। ঐ মেয়েটি তার এত সুন্দর মায়াবী কণ্ঠের জন্য (!) রাতারাতি তারকা বনে যায়। বিশ্বব্যাপি ঐ শিশুটির প্রশংসা ছড়িয়ে পড়ে। কিন্তু পরে একটি প্রতিবেদনে সংবাদ প্রকাশ হয় যে, ঐ শিশুটি মূলত মুখ মিলাচ্ছিল। আসল কণ্ঠ অন্য একটি শিশুর। মূল ঘটনা জানার পর বিতর্কের ঝড় শুরু হয় বিশ্বব্যাপি। এটি একধরণের জালিয়াতি। মূল প্রতিভাবানকে আড়ালে রেখে আরেকজনকে বিশ্বের সামনে উপস্থাপন করাটা অলিম্পিক গেমস চীন আয়োজকদের কি উচিৎ হয়েছে?

আপনিই বলুন। আপনার মতামত তুলে ধরুন।


সৌজন্যেঃ বিবর্তন বাংলা।
http://bn.biborton.com

 

প্রকাশ করা হয়েছে: আপনাদের উদ্দেশ্যে  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ২২৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১১
comment by: আমিনুল ইসলাম বলেছেন: দুঃখিত। বিশেষ কারণে আমাকে এই মুহুর্তে অফ যেতে হচ্ছে। আপনাদের সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, অনুগ্রহ করে আপনার মতামতটা তুলে ধরুন।
২. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৫
comment by: েপচাইললা বলেছেন: না রে ভাই. সব শালা শঠ।
৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৬
comment by: মৈথুনানন্দ বলেছেন: u r dat kid kowshik was talkin' 'bout?
৪. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: পশ্চিমা দেশগুলোর দু'বছর ব্যাপী এন্টি-চায়না প্রোপাগান্ডার ফসল । এমন হাজারটা প্রতারণা সবজায়গায় হয়ে আসছে । কিন্তু চীনের বেলায় পান থেকে চুন খসলেই বিরাট হৈচৈ হচ্ছে
৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪০
comment by: আশীফ এন্তাজ রবি বলেছেন: এই ঘটনায় ওরা দুইট শিশুর ক্ষতি করলো। একজন শিখলো কীভাবে জালিযাতি করে বিখ্যাত হওয়া যায়। আরেকজন জানলো, কীভাবে প্রকৃত মেধাবী ঠকে।
আর আসলে চীনকেও এককভাবে দোষ দিয়ে লাভ নাই । সব জায়গায় এক অবস্থা। মিডিয়ায় আমরা যা দেখি তা আসলে ঠিক না, অনেকটা স্ত্রিণসেভারের মতো ...
৬. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৭
comment by: সোনার বাংলা বলেছেন:

মেহরাব ভাইয়ের সাথে একমত। দুনিয়াটা তেলের। পশ্চিমা দুনিয়াটাই
এমন...., যেমন দেখুন কারোরে তারা পারমানবিক বোমা বানাইয়া দেয়
মাল মসোল্লা বিক্রি করে আবার অন্য কেউ পারমানবিক ক্ষতি অর্জনের
জন্য পরীক্ষা ও চালাইতে পারবো না!!!! মনে হয় যেন সব কিছু তাদের
বাপের দিন্না সম্পত্তি........
+
৭. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৬
comment by: বিডি আইডল বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: পশ্চিমা দেশগুলোর দু'বছর ব্যাপী এন্টি-চায়না প্রোপাগান্ডার ফসল ।
৮. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৯
comment by: ফারহান দাউদ বলেছেন: মেহরাব আর সোনার বাংলার মন্তব্য ২টা খেয়াল করার মত।
৯. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৮
comment by: েক আিম বলেছেন: ফারহান দাউদ বলেছেন: মেহরাব আর সোনার বাংলার মন্তব্য ২টা খেয়াল করার মত।
১০. ১৪ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৯
comment by: পন্ডিত বলেছেন: এটাকে জালিয়াতি বলা যায় না ।অলিম্পিকের মত একটা লাইভ প্রগ্রামে এমনধারাই হয়ে থাকে ।
১১. ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২০
comment by: আতিক একটেল বলেছেন: ২০০২ সল্টলেক - শীতকালিন অলিম্পিকের পুরো উদ্বোধনী অনুস্ঠানটাই টিভি দর্শকদের জন্য আগেই বানানো ছিল। চীন এর প্রতি মিডিয়া ট্রিটমেন্ট পক্ষপাতদুষ্ট এটা আমরা সবাই জানি।

 



 


লেখালেখির শুরুটা ২০০৬ সালের দিকে। প্রথমদিকে হাবিজাবি লিখলেও পরবর্তীতে প্রযুক্তি নিয়ে লেখালেখিতে আসক্তি এসে পড়ে এবং তারপর থেকে প্রযুক্তি নিয়েই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩২৫৪৮