somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল পেজ ক্রিয়েটরের দিন শেষ

১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে পর্দা নামছে গুগল পেজ ক্রিয়েটরের। গুগল কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে তাদের বিশ্বব্যাপি কোটি কোটি ব্যবহারকারীদের জানিয়েছে, গুগলে অন্যতম সাইট নির্মাণ সেবা গুগল পেজ ক্রিয়েটর এখন থেকে আর নতুন কোন রেজিষ্ট্রেশন গ্রহণ করবে না। তবে যারা ইতোমধ্যেই গুগল পেজ ক্রিয়েটরে সাইট নির্মাণ করে ফেলেছেন, তাদের প্রতি ভিন্ন এক নোটিশ প্রকাশ করেছে গুগল।


গুগল জানিয়েছে, সাইট নির্মাণে কোনপ্রকার কোডিংয়ের জ্ঞান ব্যতীতই আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব সাইট নির্মাণ টুলস সমৃদ্ধ নতুন একটি সেবা, গুগল সাইটস এর আপগ্রেডের দিকেই এখন নজর দিচ্ছে গুগল। তাই তারা পেজ ক্রিয়েটরকে নিয়ে আর কোন কাজ করছে না। গুগল সাইটসের অন্যতম একটি সুবিধা হচ্ছে, এখানে আপনার সাইট আপনার পছন্দের ব্যক্তিরাও সম্পাদনা করতে পারবেন। উল্লেখ্য, গুগল পেজ ক্রিয়েটরে এই সুবিধা ছিল না। ওখানে শুধুমাত্র সাইট অ্যাডমিনই সাইটের সার্বিক আপডেট বা হালনাগাদের কাজ করতে পারতেন।

যারা গুগল পেজে ইতোমধ্যেই সাইট নির্মাণ করে ফেলেছেন, তাদেরকে গুগল যত তাড়াতাড়ি সম্ভব, সাইটস এ লগইন করে পেজ ক্রিয়েটরের সাইট থেকে সমস্ত তথ্য/কন্টেন্ট গুগল সাইটস এ ট্রান্সফার করার পরামর্শ দিয়েছে। কারণ, গুগল জানিয়েছে, এ বছরের শেষের দিকেই গুগল তাদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে পেজ ক্রিয়েটরে থাকা সমস্ত সাইটকে গুগল সাইটস এ ট্রান্সফার করবে। যেহেতু এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি, এখানে ভুলভ্রান্তি থেকে যেতেই পারে। তাই গুগলের পরামর্শ হচ্ছে, আপনার সাইট আপনিই ট্রান্সফার করুন।


গুগল সাইটস এ লগইন করতে নিচের লিঙ্ক ব্যবহার করুন। উল্লেখ্য, গুগল সাইটস এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি। শুধু সাইডবার আর পেজ হালনাগাদের সুবিধা আছে মাত্র গুগল সাইটসএ। এছাড়াও রয়েছে কারা কারা আপনার সাইট আপডেট করতে পারবে, সেটি নির্ধারণ করার সুবিধা।

গুগল সাইটস এর ঠিকানা http://sites.google.com
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:১২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×