কিছুদিন আগে গুগল পেজ ক্রিয়েটরকে বন্ধ করে দিচ্ছে এই বিষয়ের উপর একটি পোস্ট করেছিলাম। সেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে গুগল পেজ ক্রিয়েটর এখন আর নতুন কোন রেজিষ্ট্রেশন নিচ্ছেনা। গুগল এবার নজর দিচ্ছে তাদের নতুন উন্মোচিত ওয়েব নির্মাণ সেবা, গুগল সাইটসের দিকে।
কিন্তু হাতে-কলমে দেখা গেল গুগল পেজ ক্রিয়েটর গুগল সাইটসের চেয়ে শতগুণে বেশি ভাল ছিল। মূলত গুগল সাইটসে বেশি ফিচার যোগ করতে গিয়ে এর ব্যবহার বান্ধবতা নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি গুগল পেজ ক্রিয়েটরে বিদ্যমান থাকা বহু ফিচার সাইটসে নেই-ই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আপনি গুগল পেজ ক্রিয়েটরে চাইলেই আগে নিজের হাতে নির্মিত এইচটিএমএল ফাইল আপলোড করতে পারতেন। এতে ঐ সাইটের ঠিকানা দিলে সরাসরি ব্যবহারকারীর নিজের ডিজাইন করা সাইটটি ভিজিট করা যেত। কিন্তু সাইটসে এই সুবিধাটি নেই। হয়ত ভবিষ্যতে দেয়া হবে, কিন্তু একটি সেবাকে সমৃদ্ধ না করেই আরেকটি বিদ্যমান সেবাকে বন্ধ করে দেয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। গুগলের কাছ থেকে এই জাতীয় বোকামী আমরা আশা করতে পারি না।
এছাড়াও, গুগল পেজ ক্রিয়েটরের রয়েছে এক ডজনেরও বেশি আকর্ষণীয় সব টেমপ্লেট যার একটিও গুগল সাইটসে নেই।
সমস্যাগুলোর মধ্যে একটি বড় সমস্যা হলো সাইটের URL নিয়ে। গুগল পেজ ক্রিয়েটরে সাইন আপ করলে আপনি পেতে পারতেন একটি সাবডোমেইন যেমন http://aminulislam333.googlepages.com যা দেখতে স্ট্যান্ডার্ড বটে। কিন্তু সাইটসে আপনার সাইটের ঠিকানা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। যেমন আপনার সাইটের আইডি যদি হয় test4bd তাহলে সাইটসে আপনার ঠিকানা হবে http://sites.google.com/site/test4bd !!! যা সত্যিই দৃষ্টিকটু।
গুগল সাইট বন্ধের প্রতিবাদে ইতোমধ্যেই বিশ্বব্যাপি ব্যক্তিগত উদ্যোগে অনেক অনেক পোস্ট বের হচ্ছে। কেউ কেউ আবার পিটিশনও খুলে বসেছেন গুগল সাইটসকে বাঁচানোর উদ্যোগে। এতদিনে আমি নিজেও টের পেলাম যে আসলেই গুগল সাইটস একটা ফালতু উদ্যোগ। ভবিষ্যতে কী হবে সেটা দেখার বিষয় না। যেসমস্ত ফিচার গুগল পেজ ক্রিয়েটরে বর্তমান আছে, সেগুলোকে গুগল সাইটসে ট্রান্সফার না করে গুগল পেজ ক্রিয়েটর যেন বন্ধ না করে, সেই লক্ষ্যে গুগলের চোখে যেন পড়ে তাই আসুন এই পিটিশনে আমরা সবাই সাইন করি। হয়তোবা এটিই গুগল পেজ ক্রিয়েটরকে বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। যতদূর জানি, গুগল ফীডব্যাককে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। তাই আমরা গুগলে ফীডব্যাকও পাঠাতে পারি। পাশাপাশি গুগল পেজ ক্রিয়েটর সংক্রান্ত গুগল গ্রুপসেও টপিক পোস্ট করতে পারি যেন গুগল পেজ ক্রিয়েটরকে এত তাড়াতাড়িই বন্ধ করে দেয়া না হয়।
ইতোমধ্যেই আসা সিগনেচার/সাইন সমূহ দেখতে এখানে ক্লিক করুন। এ পর্যন্ত ১৫৫টি সাইন এসেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

