somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলের দশ বছর পূর্তি

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন জায়ান্ট গুগলের দশ বছর পূর্তি হলো। এই দশ বছরে গুগল অনলাইন জগতে ঘটিয়েছে সবচাইতে বড় বিপ্লব। গুগলের আবির্ভাব না হলে আজকের নেট দুনিয়া এতটা সহজ ও বিস্তর হতো না। শুধুমাত্র গুগলই মানুষের সময়ের মূল্য বুঝে তৈরি করেছে দ্রুততম নেট সার্ফিংয়ের ব্যবস্থা [গুগল সার্চ]। শুধুমাত্র গুগলের কিছু সেবার জন্যই তৈরি হয়েছে হাজার হাজার ওয়েবসাইট যা এমনিতে তৈরি হতো না [গুগল অ্যাডসেন্স]। গুগলের শক্তিশালি অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে বহু কোম্পানী আজ বিখ্যাত [গুগল অ্যাডওয়ার্ড]। গুগল করে দিয়েছে মানুষের জীবনকে অনলাইনমুখী। এখন আর ওয়ার্ড প্রসেসিং, বা এমএস এক্সেল বা পাওয়ারপয়েন্টের কাজ করতে মানুষের নিজস্ব কম্পিউটারেরও প্রয়োজন নেই [গুগল ডকস]। গুগল করে দিয়েছে সবকিছু অনলাইনে। এছাড়াও সহজতর ও দ্রুততর পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি [গুগল পেজ ক্রিয়েটর। বর্তমানে গুগল সাইটস] বা ব্লগিং প্লাটফরম [ব্লগার] করার সুবিধাও দিয়েছে গুগল। এছাড়াও রয়েছে টাইম মেইনটেইনিংয়ের জন্য আকর্ষণীয় সব সেবা [গুগল ক্যালেন্ডার]। এছাড়াও রয়েছে গুগল গ্রুপস। অনলাইনে ছবি রাখার জন্য আছে বিশেষ অ্যালবাম [পিকাসা ওয়েব]। শক্তিশালি ও সহজ ব্যবহারবান্ধব চ্যাটিং সার্ভিস যা জিমেইলে লগইন করলেই চ্যাট করা যায় [গুগল টক]। আর আছে নতুন এক অনলাইন জগতে প্রবেশের সুবিধা [গুগল লাইভলি]। আর নতুন প্রজন্মের ওয়েবসাইট দর্শনের জন্য ব্যবহারবান্ধব ব্রাউজার [গুগল ক্রোম]। এছাড়াও গুগল রেডার, অ্যানালাইটিক্স, অ্যাপস, গ্যাজেটস আর জিমেইলের কথা নাহয় বাদই দিলাম।



এত কিছুর পরও গুগল নিজেকে সমৃদ্ধ মনে করছে না। গুগলে কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা তেমনটাই বলছেন। তাদের মতে, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। অর্থাৎ, বেস্ট সময়টা আসতে এখনো বাকি। তারমানে গুগল আরো আকর্ষণীয় সব সুবিধা দিতে প্রস্তুত আগামী দশ বছরে।

গুগল মূলত জনপ্রিয় হয়েছে একটি কারণে। সেটি হচ্ছে এর সব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটই হচ্ছে Simply the Smarter যা গুগলের User-Friendliness এর মূল কারণ।

গুগল ভবিষ্যতে কী কী আনবে, তা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। তবে অপেক্ষা করা যেতে পারে। সত্যিকারের জায়ান্ট গুগল অনলাইনে আর কী কী বিপ্লব ঘটাবে, সেটাই দেখার অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ৯:৫৩
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×