পর্নোগ্রাফিক ওয়েবসাইটের বিজ্ঞাপণ করা নিষিদ্ধ, আমরা জানি। গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে হলে বা অ্যাডওয়ার্ডস ব্যবহার করতে হলেও গুগল ওয়েবমাস্টার গাইডলাইন বা অ্যাডসেন্স টার্মস এর সাথে সামঞ্জস্য রেখে সাইট তৈরি করতে হয়। এই সব টার্মসে উল্লেখ থাকে সাইটটি অ্যাডাল্ট হতে পারবে না। যদি অ্যাডাল্ট সাইট হয়, তাহলে গুগল অ্যাডসেন্সও বিজ্ঞাপণ সরবরাহ করবে না, আবার অ্যাডওয়ার্ডসও বিজ্ঞাপণ নেবে না। কিন্তু আমরা যদি দৃষ্টি একটু ঘুরিয়ে দেখি, তাহলে কী দেখবো?
গুগলের প্রধান সেবা হচ্ছে সার্চ ইঞ্জিন, যা গুগলের সর্বপ্রথম সেবা। গুগল বিশ্ব থেকে কয়েক কোটিরও বেশি সার্চ কোয়েরি গ্রহণ করে প্রতিটি সিঙ্গেল সেকেণ্ডে। সার্চ করার পর ফলাফল নিয়ে আমাদের সামনে উপস্থাপিত হয় সার্চ রেজাল্ট। এই সার্চ রেজাল্টের পৃষ্ঠায় যা আসে, তা একরকম বিজ্ঞাপণই। কারণ এই লিংকগুলোর কোথাও কোন কন্টেন্ট ওয়ার্নিং দেয়া থাকে না বিধায় এই রেজাল্ট পৃষ্ঠায় আসা সকল সাইট পাবলিকলি অ্যাভেইলেবল বা ইজিলি এক্সেসিবল কোনরকম সতর্কতা ছাড়াই। এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন, কিছু কিছু সার্চ রেজাল্টে পৃষ্ঠার ডান দিকে স্পন্সরড লিংক নামে বেশ কিছু লিংক থাকে যেগুলো অ্যাডওয়ার্ডস থেকেই আসে। আমার প্রশ্ন হচ্ছে, নিষিদ্ধ ঐসব সাইটের লিংক কি এভাবে পাবলিকলি ডিসপ্লে হওয়া ঠিক? গুগল হয়তো ইনডেক্স করতে পারে ঐসব সাইট, কিন্তু প্রতিটি সার্চ রেজাল্টের সাথে তো উল্লেখ করে দিতে পারে যে এই সাইটটি অ্যাডাল্ট কন্টেন্ট অন্তর্ভুক্ত করে। পিজি রিকোয়্যারড।

আমার ধারণা, শুধু গুগল নয়, সব সার্চ ইঞ্জিনেরই উচিৎ এই দিকে একটু নজর দেয়া।
লক্ষ্যণীয়ঃ ব্লগ নিজের স্বাধীন মত প্রকাশের একটি জায়গা বলেই পরিচিত। সেই সংজ্ঞানুসারেই আমি আমার মত লিখলাম। আশা করছি এ নিয়ে কোন বিতর্ক উত্থাপিত হবে না।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


