আমার প্রিয় পোস্ট

আমিনুল ইসলাম সজীব। মিরপুর ১। ০১৭১৫ ৪০৫২৭৮।

অবশেষে ত্রিভুজ ভাইয়ের অনুকরণে ব্লগ ব্যাকআপ নিলাম

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৮

শেয়ার করুন:                   Facebook

সামহোয়্যার ইন ব্লগ একটি বিশাল প্লাটফরম। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশার মানুষ আমরা সবাই ব্লগিং করি। আমাদের একেকজনের ব্লগিং বিষয় একেকরকম। কেউ তথ্য প্রযুক্তি নিয়ে লিখি, কেউ গল্প লিখি, কেউ প্রবন্ধ লিখি, কেউ লিখি কবিতা, কেউ বা আবার সমকালীন বিষয় নিয়ে এনালাইসিসমূলক পোস্ট। এই বিশাল সংখ্যক লেখকদের লেখা জমা থাকে সামহোয়্যার ইন ব্লগে। কিন্তু যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কারণে প্রায়ই শোনা যায় বিভিন্ন ব্লগারের পোস্ট হারিয়ে যাচ্ছে। এই দুই বছরে এই অভিযোগ একাধিকবার পেয়েছি আমি। কিছু কিছু ব্লগার এই "পোস্ট হারিয়ে যাবার" জন্য ব্লগিংই বোধহয় ছেড়ে দিয়েছেন। কিন্তু এই সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম ওয়ার্ডপ্রেস বা ব্লগস্পটে সামহোয়্যার ইন ব্লগে আমার লেখা গুরুত্বপূর্ণ বা মোটামুটি জরুরি [এমন সব লেখা যা হারিয়ে গেলে খারাপ লাগবে] পোস্টের একটি ব্যাকআপ রাখবো। করি করি করেও করা হচ্ছিল না। অবশেষে একদিন ত্রিভুজ ভাইয়ের একটি পোস্টে দেখলাম তিনি তার সব পোস্টের ব্যাকআপ রাখছেন। শেষে ঠিক করলাম আমিও রাখি। হয়তো সামহোয়্যার থেকে আর কখনো পোস্ট অটো-ডিলিট হবে না, তবুও আমার লেখা ওয়েব ওয়ার্ল্ডের সকল পোস্টকে একটি নির্দিষ্ট ব্লগে রাখার চিন্তা করেই বাংলায় একটি ব্লগ ব্যাকআপ তৈরি করলাম

ত্রিভুজ ভাই অবশ্য ব্লগস্পটে করেছেন। কিন্তু আমি নিয়েছি ওয়ার্ডপ্রেসে। কারণ ওয়ার্ডপ্রেসকে আমার ব্লগস্পট থেকে হাজার গুণ ভাল মনে হয় যদিও ওয়ার্ডপ্রেস ব্যবহারে প্রচুর সীমাবদ্ধতা আছে। তাই ওয়ার্ডপ্রেসে নিচের ঠিকানায় ব্লগ ব্যাকআপ তৈরি করলাম।

এই ব্যাকআপ ব্লগ তৈরি করার আরেকটি মূল কারণ হচ্ছে, সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত পোস্টগুলোতে আনরেজিস্টার্ডরা মন্তব্য করতে পারেন না। এটি আমার কাছে একটি সীমাবদ্ধতা বলে মনে হয়। তাই এখন থেকে আমার সব পোস্টের নীচে একটি লিংক দেয়া থাকবে যেখানে ক্লিক করে আনরেজিস্টার্ডরাও মন্তব্য করতে পারবেন।


ব্লগ ব্যাকআপঃ http://aisajib.wordpress.com

 

প্রকাশ করা হয়েছে: আপনাদের উদ্দেশ্যেতথ্য প্রযুক্তি  বিভাগে ।

 

  • ১৩ টি মন্তব্য
  • ২৩২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: অনিশ্চিত বলেছেন: কিন্তু অটোমেটিক ব্লগ ব্যাকাপ করার উপায়টা কী?
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: উপায় আছে তবে এখনো জানিনা।

২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: ইউনুস খান বলেছেন: ভালো করেছ আমিনুল।

কেমন আছ তুমি? ঈদ শুভেচ্ছা নিও।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ভাল। আপনি? আপনাকেও ঈদের শুভেচ্ছা। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমি একটা বিষয়ে আপনাকে টেক্কা দিতে যাচ্ছি। রেডি থাইকেন :)

৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালো........
৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫০
comment by: মিলটন বলেছেন: আমিনুল অটো ব্যাকআপের খবর জানলে জানিও।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ঠিক আছে ভাইয়া।

৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
comment by: লাভলুদা বলেছেন: ওয়ার্ডপ্রেসের এর একটি প্লাগিন আছে। এটি ব্যবহার করে যে কোন সাইটের rss যোগ করতে পারবেন। ঐ সাইটে কোন আপডেট আসলে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে অটো পোস্ট হবে। প্লাগিনটির নাম এখন মনে নেই , একটু সার্চ মারলেই পাবেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য। আমি ওয়ার্ডপ্রেস ডট কমে ব্যাকআপ নিয়েছি। ওয়ার্ডপ্রেস ডটকমে কোন প্লাগিন ইন্সটল করা যায় না।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ওয়ার্ডপ্রেস ডট অর্গ ব্যবহার করলে তো নিজস্ব হোস্টিং লাগবে। টাকা পাবো কোথায়?

৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: সক্রেটিস বলেছেন: =p~
৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: ত্রিভুজ বলেছেন: প্লাগিন-টা আমার কাছে ছিলো... কোথায় রেখেছি ঘেঁটে দেখতে হবে...

আমিনুল, তোমার জন্য আরেকটা ভাল বুদ্ধি হচ্ছে নিজের পিসিতে জাম্‌প সেটাপ করে সেখানে ওয়ার্ডপ্রেস সেটাপ করে পোস্টের ব্যাকআপ রাখা। এবিষয়ে একটা পোস্ট লিখে ফেলা যায়.. যারা কিভাবে কি করতে হয় জানেন না তাদের জন্য..

হ্যাপি ব্লগিং....
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনি আমার ওয়ার্ডপ্রেস ব্লগে কমেন্টে আপনার ছবি যুক্ত করলেন কীভাবে?

 



 


লেখালেখির শুরুটা ২০০৬ সালের দিকে। প্রথমদিকে হাবিজাবি লিখলেও পরবর্তীতে প্রযুক্তি নিয়ে লেখালেখিতে আসক্তি এসে পড়ে এবং তারপর থেকে প্রযুক্তি নিয়েই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩২৫৪৭