somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যবসায়িক মনোভাব চলে এসেছে ওয়াসা'তে

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানির ভয়াবহ সংকটের কথা জানেন না এমন সচেতন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সচেতন বলছি, কারণ সাধারণত সবাই প্রতিদিন সংবাদ দেখেন। সংবাদে গত কয়েকদিন হেডলাইন ছিল পানির এই ভয়াবহ সংকট। এখন অবশ্য রাজনীতিকদের নিয়ে দারুণ দারুণ সব খবর বের হওয়ায় সেসব খবর আর সংবাদ বা পত্রিকার পাতায় জায়গা পায়না। কিন্তু তাই বলে মানুষের দুর্ভোগ শেষ হয়ে যায়নি। সিয়াম সাধনার এই মাসে ভোররাতের দিকে কিছুক্ষণ আর রাত এগারটা কি বারোটার দিকে কিছুক্ষণ (স্থান মিরপুর এলাকা) পানি আসে। আর বাকি সারাদিন পানির কোন খোঁজ নেই। যতক্ষণ সূর্য আকাশে থাকে। ততক্ষণ পানির কোন দেখা পাওয়া যায়নি গত একটি মাসজুড়ে। এমতাবস্থায় ওয়াসার কি উচিৎ নয় যেভাবে সম্ভব পানির এ সমস্যা দূরীকরণে উদ্যোগ নেয়া? আমরা ঘরে বসে খবর পেয়ে থাকি যে, ওয়াসার গাড়ি পানি নিয়ে দিয়ে আসে পানিহীন এলাকাগুলোতে। কিন্তু যারা বাস্তবতা জানেন, তারা এই বিষয়কে মোটেই প্রাধান্য দিবেন না। কারণ, ওয়াসার পানি বিতরণ মোটেই দুর্নীতিমুক্ত নয়। দেখা যায়, পানি বিতরণের জন্য যেই লোককে দায়িত্ব দেয়া হয়, সেই লোক আগে নিজের ঘরের শেষ গ্লাসটি পর্যন্ত পানি ভরে রাখেন। পরে যাদের ঘরে একফোঁটা পরিমাণ পানিও নেই, তাদের ঘরে পানি যায় একেবারেই অল্প। বুঝতেই পারছেন এ খাতের দুর্নীতিটা কীভাবে ঘটানো হয়ে থাকে।

ওয়াসার কাছে সাংবাদিকরা গেলে তারা একই বুলি বারবার বুঝিয়ে বিদায় করে দেয়। তাদের এক কথা, বিদ্যুৎ সমস্যায় আমরা পাম্প চালাতে পারি না। মাঝে মাঝে তো সেটাও অস্বীকার করে বসে ওয়াসা কর্মকর্তারা।

ধরলাম, বিদ্যুৎ সমস্যায় তারা পানির পাম্প চালাতে পারেন না বিধায় সব এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ সম্ভব হয় না। তাহলে তারা পানির বোতল বাজারজাত করে কীভাবে?

আজকের যায়যায়দিন পত্রিকার ব্যাকপেজে দেখুন। ওয়াসা কি দারুণ একটা বিজ্ঞাপণ দিয়েছে। বাজারের সবচাইতে কমমূল্যের বোতলজাত পানি। নাম দিয়েছে শান্তি। হুহ্!

আমার প্রশ্ন হচ্ছে, যারা মাসে মাসে পানির জন্য বিল দিচ্ছে। তাদেরকে পানির নিশ্চয়তা না দিয়ে তাদেরকে পানি বোতলজাত করে বিক্রি করতে কে বলেছে? ওয়াসা পানি তখনই বিক্রি করতে পারতো, যখন তাদের প্রয়োজনের অতিরিক্ত থাকতো। যদি এমন হতো, যে সবস্থানে সর্বক্ষণ পানি পাওয়া যাচ্ছে, এরপরও ওয়াসায় প্রচুর পানি রয়ে যাচ্ছে। অতিরিক্তি এই পানি বোতলজাত করে বিক্রি করছে ওয়াসা। যেখানে তাদের আসল কাজ (বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা)-ই বাধাগ্রস্থ, সেখানে তারা আবার পানি বোতলজাত করে বিক্রি করছে কীভাবে? আর বোতলজাত করার মত পানি তারা কোথায় পাচ্ছে যদি বিদ্যুৎ সমস্যার কারণে তারা পাম্প না চালাতে পারে? যদি এমন হয়, যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গিয়েছে! তাহলে তো এলাকায় পানি থাকার কথা। এলাকায়ও পানি সরবরাহ নেই, ওয়াসাও পানি বিক্রি করছে বাজারে, এটা কেমন কথা?

আপনি কি কিছু বুঝতে পারছেন?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:৩৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×