আমার প্রিয় পোস্ট

I realized it doesn't really matter whether I exist or not.

গুগল সার্ভিসেস ::: আমার লেখা

২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

শেয়ারঃ
0 0 0

একটি আনন্দের সংবাদ দেই। সংবাদটা অবশ্য শুধু আমার জন্য আনন্দের। আজকের যায়যায়দিন পত্রিকার বিজ্ঞান ও প্রযুক্তি পাতার ১২ নং পৃষ্ঠার এক চতুর্থাংশই আমার লেখা দিয়ে পূর্ণ। ব্যক্তিগতভাবে গুগল আমার অত্যন্ত প্রিয় একটি কোম্পানী আর তাই প্রচুর সময় নিয়ে গুগলের উল্লেখযোগ্য সেবাসমূহ নিয়ে ২ হাজার ৪০০ এরও অধিক শব্দের একটি বিশাল আর্টিক্যাল লিখেছিলাম। সেটা আজ বিজ্ঞান ও প্রযুক্তি পুরো পাতাজুড়ে প্রকাশিত হয়েছে। সবাইকে অনুরোধ করছি আজকের যায়যায়দিন পত্রিকাটি ক্রয় করতে। শুধু আমার লেখা তাই নয়, বরং একটি মাত্র গুগল একাউন্ট দিয়ে আপনি যে কতগুলো সেবা পেতে পারেন, তার বিস্তারিত জানতে পারবেন আজকের পত্রিকায়। তাই অনুরোধ করছি, আজকের পত্রিকাটি কিনুন। দাম মাত্র ৭ টাকা ।
এরপরও যারা কিনবেন না, তাদের জন্যঃ
দশ বছরে গুগল সেবা : Click This Link
গুগলের যোগাযোগবান্ধব সেবাগুলো : Click This Link
গুগলের স্বল্প পরিচিত আরো চারটি সেবা : Click This Link
এবং বিনা পয়সায় ভিজিটর কাউন্টার : Click This Link

এই চারটি বিশাল আর্টিক্যাল অনলাইনে বসে পড়া হয়তো সম্ভব নয়। তাই অনুরোধ করছি পত্রিকাটি কিনতে। প্লিজ।

অবশ্য রাত হয়ে গেছে। এখন হয়তো অনেকেই পত্রিকা কিনতে পারবেন না। যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই কিনবেন প্লিজ। অন্যথায় লিংক তো দিলামই। পড়ে আপনার মতামত জানান।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগলগুগল সেবাগুগল সার্ভিসেস ;
প্রকাশ করা হয়েছে: তথ্য প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
ত্রিভুজ বলেছেন: অভিনন্দন আমিনুল।
২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ ভাই। অনেকদিন পর সা.ইনে আপনার মন্তব্য পেলাম।

২. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: সুন্দর হইছে নিশ্চয়, ঐ পেইজ গুলোর লেখা পড়তে পারছি না
২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে দেখতে পারেন। যায়যায়দিন এর ওয়েবসাইট একটু সমস্যা করে। কারণটা আমি নিজেও বুঝতে পারিনা।

সমস্যার সমাধানে যায়যায়দিন এর বিশেষ যাযাদি-ওএমজে ফন্টটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর আবার ভিজিট করুন। আশা করি এবার ঠিক হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ রাজামশাই। প্রথম আলো ব্লগে আপনার শীর্ষস্থান হারিয়ে গেল কেন?

৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
আসিফ বলেছেন: আমিও পড়তে পারতাছিনা। হিজিবিজি দেখতাছি।
২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে দেখতে পারেন। যায়যায়দিন এর ওয়েবসাইট একটু সমস্যা করে। কারণটা আমি নিজেও বুঝতে পারিনা।

সমস্যার সমাধানে যায়যায়দিন এর বিশেষ যাযাদি-ওএমজে ফন্টটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর আবার ভিজিট করুন। আশা করি এবার ঠিক হয়েছে।

৫. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মদ আরজু বলেছেন: হুমম...
পুরা পাতাই দেখি গুগল আর গুগল!
২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: হুমম।

৬. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
প্রকৃতি প্রেমিক বলেছেন: খুব সুন্দর কাজ হয়েছে। এরকম লেখা আরো লিখবেন সেই প্রত্যাশা থাকল। এধরনের লেখার সাথে বাংলাদেশ কিভাবে এসব থেকে উপকার পেতে পারে তা অনেক সময় সরাসরি লিখে দিতে হয়। তাহলে আরো ভালো হয়।
৭. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: আপনি পারলে পিডিএফ হিসাবে এই পোস্টে এড করতে পারেন, আমার কাছে ইন্টারনেট এক্সপ্লোরার নেই ।
৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪
পারভেজ বলেছেন: পিডিএফ বানাইয়া রাইখা দিলাম।

 

মোট সময় লেগেছে ০.৯৩৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়।



http://aisjournal.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ