ইংরেজীর প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। শুরু থেকেই ইচ্ছে ছিল ইংরেজীতে লেখালেখির। আর এলক্ষ্যেই ইংরেজী ছবি, ইংরেজী লেখা, আর বিবিসি জাতীয় চ্যানেলের মধ্যে পড়ে থাকি বেশি। বাংলাদেশে কোন ইংরেজী চ্যানেল নেই। তাই বাইরের চ্যানেল নিয়ে পড়ে থাকতে হয়। অবশ্য বাংলাদেশের একটি ইংরেজী চ্যানেল থাকা খুবই জরুরি।
ইদানীং ইংরেজীর প্রতি আগ্রহটা কেন যেন আরো বেড়ে গেছে। ভাগ্যও ভাল। আমেরিকার আটলান্টায় বসবাসকারী একজন প্রখ্যাত ইংরেজী লেখকের খোঁজ পেয়েছি। ভাগ্যক্রমে তিনি আমাকে সাহায্য করতে রাজি হয়েছেন এবং সাহায্য করছেনও। তবে সমস্যা হচ্ছে ইংরেজী শিখতে প্রচুর সময় আর ধৈর্য্য লাগে। ধৈর্য্য আছে, কিন্তু সময়টা..
যাই হোক, ইংরেজীতে যাত্রা শুরু করলাম। সবাই দোয়া করবেন যেন বাংলার মতই ইংরেজীতেও অনেক ভাল লিখতে পারি। বিডিনিউজ২৪ সহ এই ব্লগে লেখালেখি শুরু করলাম। আশা করছি ভিজিট করবেন মাঝেমাঝে।
কাল রাতে অনেকক্ষণ কথা হলো ঐ ভাইয়ার সঙ্গে। তিনিও একমত বাংলাদেশের ইংরেজীতে একটি চ্যানেল থাকা জরুরি। চ্যাটটা ছিল এরকমঃ

আসলে সবসময়ই শুধু দেখি যে ইংরেজীর কদর বেশি। আমার ব্যক্তিগতভাবেও ইংরেজী অনেক পছন্দ। তাছাড়াও, বিশ্বব্যাপি বিখ্যাত করে তুলতে ইংরেজীর কোন তুলনা নেই। আজমী ভাইয়ার মতে,

যাই হোক, তিনি অবশেষে আমাকে সাহায্য করতে রাজি হয়েছেন। তিনি ইংরেজীতে খুবই ভাল এবং তিনি বাংলাদেশে ইংরেজী শিক্ষক হিসেবেও আসতে চাচ্ছেন। কিন্তু বাংলাদেশ তাকে ডাকছে না। ডাকছে সাউথ কোরিয়া। দেখুন,

যাই হোক, সবাই বলছে আমার ইংরেজী নাকি ভাল। অবশ্য আমার নিজেরই বিশ্বাস হয়না যে আমি ইংরেজীতে ভাল। আর সবাই শুধু বলে প্র্যাকটিস করতে থাকতে। ধূর! আর কতকাল প্র্যাকটিস করবো

যাই হোক, সবাই দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

