আমার একজন বিশেষ বন্ধু আমাকে একদিন বললো, গুগল নাকি তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। ঠিক খারাপ ব্যবহার না, তাকে খুব খারাপভাবে ট্রিট করে। ব্যক্তিগতভাবে আমি একজন গুগল ভক্ত। তাই জিজ্ঞেস করলাম, কী রকম? ও বললো, ও কোনকিছুর সংজ্ঞা বা কোনকিছুর মধ্যকার পার্থক্য খুঁজতে গেলে যা খুঁজছি সেটা না দিয়ে এক হাজারটা আবোল-তাবোল জিনিস নিয়ে হাজির হয় গুগল। বুঝতে পারলাম ও সার্চ কীভাবে করতে হয় সেটাই জানে না। তাই ওকে মোস্ট কমন সার্চ টার্মস শিখিয়ে দিলাম। আপনাদের সঙ্গেও শেয়ার করছি। খুব আহামরি কিছু না, জাস্ট কমন কিছু সার্চ করার নিয়ম।
আর্টিক্যাল কিংবা ওয়েবসাইট
আর্টিক্যাল কিংবা ওয়েবসাইট খোঁজার ক্ষেত্রে কিওয়ার্ড টাইপ করে এন্টার প্রেস করুন। যেমন আপনি যদি গাড়ি সংক্রান্ত কোন ওয়েবসাইট খোঁজেন, তাহলে car লিখে এন্টার প্রেস করলে দুনিয়ার সব গাড়ি সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানা নিয়ে হাজির হবে গুগল। সুতরাং আপনি গাড়ি বেচা-কেনার, নাকি গাড়ির বিশেষ কোন কোম্পানী, কিংবা গাড়ি সংক্রান্ত তথ্যাদির ওয়েবসাইট খুঁজছেন তা সঠিকভাবে গুগলকে বলুন। যেমন গাড়ি বেচা-কেনার ওয়েবসাইটের জন্য সার্চ করতে পারেন buy and sell cars লিখে। এতে গুগলের জন্য আপনাকে সঠিকভাবে উত্তর দেয়া সহজ হবে।
সংজ্ঞা খোঁজ
গুগলের মাধ্যমে অনেকেই অনেক রকমের সংজ্ঞার খোঁজ করে থাকেন। আমার ঠিক মনে নেই, সম্ভবত আমার বন্ধুটি ভেন্ট্রিলোকুইজম এর সংজ্ঞা খুঁজছিল। কেন পায়নি জানি না। তবে কোন কিছুর সংজ্ঞা খুঁজতে হলে define সার্চ টার্ম ব্যবহার করতে পারেন। যেমন ভেন্ট্রিলোকুইজম এর সংজ্ঞার জন্য লিখুন define: ventriloquism এবং সার্চ করুন। এবার ওয়েব থেকে প্রাপ্ত সংজ্ঞাগুলো নিয়ে হাজির হবে গুগল।
পার্থক্য খোঁজ
বন্ধুটি সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এর মধ্যকার পার্থক্য খুঁজছিলো। কেন পায়নি কে জানে। আমাকে বলতেই আমি লিখলাম What’s the difference between psychologist and psychiatrist? এবং সার্চ করলাম। সার্চ রেজাল্টে প্রচুর সংখ্যক ওয়েব সাইট এবং আর্টিক্যালের লিংক পেলাম যারা এই দুইয়ের মধ্যকার পার্থক্য বলে দিচ্ছিলো। সুতরাং, সহজভাবে প্রশ্নটি লিখলেই গুগল আপনাকে এবিষয়ে প্রকাশিত আর্টিক্যালের খোঁজ দিবে।
এছাড়াও গুগলে search term লিখে এন্টার করলে সার্চে আরো গুরুত্বপূর্ণ নিয়মাবলি পাবেন। সুতরাং, গুগলকে না দুষে নিজে আগে প্রশ্ন করতে শিখুন। সঠিকভাবে প্রশ্ন করতে না জানলে গুগল ভুল উত্তর দিবে এটাই স্বাভাবিক। গুগল তো আর মানুষ নয়
আনরেজিস্টার্ড পাঠকরা মন্তব্য করতে এখানে ক্লিক করুন যা এই লেখার প্রথম প্রকাশ: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

