আমার প্রিয় পোস্ট

I realized it doesn't really matter whether I exist or not.

রিপোস্টঃ বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে আসছে বিবর্তন বাংলা

৩০ শে জুন, ২০০৯ রাত ৮:৫৬

শেয়ারঃ
0 0 0

http://bn.biborton.com [সম্পূর্ণ নতুন ডিজাইনে আলফা ভার্সন থেকে বেটা ভার্সনে উন্নীত করা হয়েছে বিবর্তন বাংলাকে।]

বিবর্তন বাংলার প্রচারণামূলক পোস্টে প্রথমেই যে তথ্যটি দেয়া প্রয়োজন মনে করছি, সেটা হলোঃ বিবর্তন কোনো ব্লগ নয়। আপাতঃদৃষ্টিতে এটিকে ব্লগ মনে হলেও বিবর্তনের কনসেপ্ট মূলত একটি অনলাইন বাংলা ম্যাগাজিন তৈরি করার। মুদ্রিত ম্যাগাজিন আর বিবর্তন বাংলার মধ্যে পার্থক্য হলো এই যে, বিবর্তন ছাপানো হয় না। আর এছাড়াও বিবর্তনে লেখকের নিজস্ব স্টাইলে লেখার স্বাধীনতা দেয়া হয়। বিবর্তনের নিজস্ব বিভাগসমূহে যে কেউ লেখা পাঠাতে পারেন। চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে কিংবা সরাসরি ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে (দ্রষ্টব্যঃ রেজিস্ট্রেশন আপাতত বন্ধ রয়েছে)।
আমরা লেখকদেরকে চিঠির মাধ্যমে লেখা পাঠানোর সুযোগ দিচ্ছি যাতে টেকনিক্যাল জ্ঞান না থাকার কারণে কারো লেখা অপ্রকাশিত রয়ে না যায়। আবার একই সঙ্গে অনলাইনেই নিজেদের লেখা সাবমিট করার সুযোগ দিচ্ছি যাতে দ্রুততম সময়ে এবং সহজতম উপায়ে লেখা প্রকাশ সম্ভব হয়। তবে সব লেখাই অ্যাডমিনিস্ট্রেটর রিভিউয়ের পর প্রকাশিত হবে।
আমাদের যাত্রাকে সফল ও সুন্দর করে তুলতে পারে আপনার একান্ত সহযোগিতা। আপনি লিখুন, আপনার প্রতিবেশী কিংবা লিখতে পারেন কিন্তু লেখা প্রকাশ করতে পারেন না এমন মানুষদের বিবর্তনের কথা জানান। আমাদের ঠিকানা তাদের কাছে পৌঁছে দিন। আমাদের কথা ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা লেখা তুলে আনতে চাই যেকোনও প্রান্ত থেকে। সুযোগ-সুবিধা কিংবা টেকনিক্যাল/কম্পিউটারভিত্তিক নলেজ না থাকার কারণে কারো লেখা খাতার পৃষ্ঠাতেই সীমাবদ্ধ থেকে যাক, তা নিশ্চয়ই আপনারও কাম্য নয়।

আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনায়ঃ

আমিনুল ইসলাম সজীব,
বিবর্তন বাংলা,
http://bn.biborton.com [আলফা থেকে উন্নীত ভার্সন]
01911911122,

রেজিস্ট্রেশন না করার জন্য অনুরোধ করা গেল। সাইট এখনো পরীক্ষামূলক পর্যায়ে। রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হলে পোস্টের মাধ্যমে জানানো হবে।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য প্রযুক্তিবিবর্তন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:২৭
রণদীপম বসু বলেছেন: বিবর্তন দেখলাম.....গেট আপ সুন্দর....
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ রণদীপন বসু।

২. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৫৯
ভালো-মানুষ বলেছেন: ভালো।

কিন্তু এটা কি:
সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বনায়ক হযরত মুহাম্মদ http://bn.biborton.com/content.php?id=87

 

মোট সময় লেগেছে ০.৯২৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়।



http://aisjournal.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ