
এই পোস্ট কাজে না লাগলে কারো কোনো দোষ নাই।
মনে করুন, আপনি ব্লগে আসলেন। হঠাৎই মনে হলো বিশেষ কাউকে এখন প্রয়োজন। যেহেতু সামহোয়্যার ইন ব্লগে চ্যাটের সুবিধা নেই, তাই ঐ ব্লগারের লেটেস্ট পোস্টে কমেন্ট করলেই উত্তর পাওয়া যাবে। কিন্তু তিনি এখন আছেন কি নেই, তা জানতে হলে প্রথম পেজে ঢুঁ মারতে হবে। কিন্তু অনলাইনে থাকা ব্লগারদের তালিকাটা যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কী করবেন?
আসুন জেনে নিই কী করবেন।
যা যা প্রয়োজনঃ
কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, সামহোয়্যার ইন ব্লগের ঠিকানা, ফায়ারফক্স ব্রাউজার এবং অভ্র কীবোর্ড।
সহজ চারটি ধাপ অনুসরণ করেই আপনি কাঙ্ক্ষিত কাজটি সম্পন্ন করতে পারবেন।
ধাপ -১ : প্রথমেই অনলাইনে থাকার তালিকাটা "নাম অনুসারে" তে পরিবর্তন করুন যাতে প্রোফাইলের ছবির বদলে নাম দেখায়।
ধাপ - ২ : ফায়ারফক্সে কন্ট্রোল চেপে ধরে এফ প্রেস করুন।
ধাপ -৩ : F12 প্রেস করুন বা অভ্র কীবোর্ডে বাংলা মোড অন করুন।
ধাপ -৪ : Find বক্সে ব্লগারের নাম বা নামের প্রথম বা যেকোনো অংশ লিখুন।
ফায়ারফক্স তখন বাম পাশের অনলাইনে থাকা ব্লগারদের তালিকা খুঁজে উক্ত নামটি পেলে তা হাইলাইট করবে। তবে, প্রথম পাতার অন্য কোথাও ঐ নামটি অবস্থিত থাকলে সেটাকেও আগে বা পরে হাইলাইট করতে পারে ফায়ারফক্স। সেক্ষেত্রে Next ক্লিক করুন।
কার কার কাজে লাগলো বলুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

