আমার প্রিয় পোস্ট
- মহা- বিদ্রোহী লুল ক্লান্ত - পাহাড়ের কান্না
- Top 10 অ্যাকুস্টিক গিটার Song ব্লগ লিঙ্ক mp3 ডাউনলোড লিঙ্ক সহ ।দেখি আপনাদের সাথে মিলে কিনা
- মেঘেরদেশ
- গ্র্যান্ড থেফট অটো - স্যান অ্যান্ড্রিয়াস গেমসে সমস্যা : গেমস বিশেষজ্ঞদের সাহায্য চাই
- আমিনুল ইসলাম
- মাসুদ রানার বই অবলম্বনে ৫০ টি মুভি । MR-9 এর ফ্যানরা, এখন ভিজুয়ালে পাবে রানার স্বাদ। । - দিপ
- Relaxing & Nature sounds - মে ঘ দূ ত
- ছেলে হাফ প্যান্ট পড়লে অশ্লীল ছেলে,মেয়ে পড়লে বড়লোকের মেয়ে - রাতুল_শাহ
- এই কারণে চলে যাওয়া!? - নীলতারা
- আমার দেখা সেরা শর্টফিল্ম গুলোর কালেকশন, একটি মাস্টওয়াচ পোস্ট - নিয়নের আলো
- ইন্ডিয়ান মিউজিশিয়ানদের জোচ্চুরি
(আসুন কিছু হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনি) - আলআমিন মিরাজ
- আজকে গুগলের লোগোগুলো দেখেছেন ? একদিনে এতগুলো লোগো কখনো দেখিনি !! - এস.কে.ফয়সাল আলম
- প্রথম আলো স্পোর্টস বিভাগ খেলার খবর না লিখে যদি অন্য খবর লিখতো!
- আলিম আল রাজি
- ব্লগের সাম্প্রতিক হড়ড়ড়ড়ড় গল্প ও পোস্টগুলোর সংকলন (গাছভুদাই™ সমগ্র)
- নাফিস ইফতেখার
- পুনমের বিরুদ্ধে মামলাঃ নারীমুক্তি/স্বাধীনতায় বড় ধাক্কা

- নীল_পদ্ম
- জীবন্ত করে ফেলুন স্থির চিত্রকে !!!!!!!!!


- হাসান জোবায়ের
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- হাতে পেলাম নতুন মেশিন রিডেবল পাসপোর্ট। দেখুন এর চেহারা। - শোভন এক্স
- উইন্ডোজ সেভেনকে জেনুইন করে ফেলুন জেনুইন সিরিয়াল দিয়ে - এ আর খান
- আপনার BTCL ফোনের বিল অনলাইন দেখুন - ইনজাম
- ভিকারুন্নেসা আর আইডিয়াল, ছাত্রছাত্রীরা এক অসুস্হ প্রতিযোগীতায় ব্যস্ত। - টিভি পাগলা
- মুহম্মদ জাফর ইকবালের কিছু বইয়ের ডাউনলোড লিংক ২ - জাওয়াদ হাসান
- আমার প্রিয় ১০টা সারপ্রাইজ ট্যুইস্ট মুভি
(রিপোস্ট) - আসিফ মুভি পাগলা
- তার মানে ঠিক পথেই এগুচ্ছে বাংলা ব্লগ; আপনাকেই ক্ষমা চাইতে হবে রুবাইয়াত হোসেন। - আলিম আল রাজি
- গানগুলো শুনেছেন তো? না শুনলে মিউজিকের চূড়ান্ত শিল্পের স্বাদ থেকে আপনি এখনো বঞ্চিত। সেরা গানের কালেকশন (লিংকসহ) - জন রাসেল
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- এই লেখা পড়ার পর আপনি ভুলেও বাংলালায়ন নিবেন না - আমিনুল ইসলাম
- ইভা রহমানের হাত থেকে জাতির কি নিস্তার আছে? - কৌশিক
- বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্যকে দেখেই বুঝে নিন তার পদবি কি। - হা...হা...হা...
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (শেষ পর্ব) - কোর আই সেভেন
- কেমুন হইতো, যদি সামুর ব্যানারের নিচেরটা এমুন হইতো?

[টাইম পাস পোস্ট] - আমিনুল ইসলাম
- উবুন্টুতে টারমিনাল ব্যবহার করে ASCII আর্ট। - নির্জন রহমান
- জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক (৬টি ডিস্ক-১০১টি গান) - সপ্রতিভ
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- দেখে নিন উইকিলিকসের সার্ভার রুমের ছবি - আমিনুল ইসলাম
- আর্মি স্টেডিয়ামের হরর শো, শাহরুখের অনবদ্য 'উপস্থাপনা' এবং মিলার জন্য শিক্ষা - আমিনুল ইসলাম
- উবুন্টুতে বিজয়ঃ জনাব মোস্তাফা জব্বার সাহেবের নতুন চুরি - জিয়া চৌধুরী
- সাংবাদিকতার একটি অন্ধকার দিক - নতুনদেশ
- অভ্র থাকা সত্ত্বেও বিজয় ব্যবহার করতে চান? করুন ... সম্পূর্ণ ফ্রি-তে!!! (বিজয় ব্যবহার করেও কাগুর কান্নাকানি দেখেন...)
- তাজুল ইসলাম মুন্না
- কাউরে পঁচানোর এবং নিজে পঁচাইন্যা থেইকা বাঁচার 5 Rules - ইফতেখার নাঈম
- A legend , A re-knowned and A non-known - ALL ABOUT LOVE (২টি ইন্সট্রুমেন্টালের ও ১টি গানের ডাউনলোড লিংক সহ, ভালোবাসার নতুন সংজ্ঞা) - নিশম
- ফিরে পান ব্রাউজারে লেখা প্রতিটি অক্ষর (ব্রাউজার ক্র্যাশ করলে/কারেন্ট গেলে/পিসি রিস্টার্ট হলেও) (সামুর অটোড্রাফট - আমি তোমার ক্ষ্যাতা পুড়াই!)
- নাফিস ইফতেখার
- ২০১০ এর এই পর্যন্ত ব্যবসায় সেরা চলচ্চিত্রগুলো - মইন
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কমেডি মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- রহস্য-রোমান্চ মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- হরর মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- সবকথা কৌতুক নিয়া!
- তাজুল ইসলাম মুন্না
হরর মুভি
- মাথা খারাপ
- ফেসবুক বন্ধে প্রতিবাদের ঝড় সাইবার ওয়ার্ল্ডে - হাসান বিপুল
- জাফর ইকবাল স্যারের যত বই, প্রায় ৬৪টি বই ডাউনলোড করুন এদম ফ্রী - বখতিয়ার হোসেন
- পোস্টটি উবুন্টু ১০.০৪ লুসিড লিংক্স থেকে লেখা
আমার প্রাথমিক বিশ্লেষণ - আমিনুল ইসলাম
- ~ উবুন্টু ১০.০৪ লুসিড Lynx রিভিউ- সবকিছুকে ছাড়িয়ে ~ - পাপী
- কৌতুক সংগ্রহ সামগ্রী বিলকুল হঁসতে মানা - মাসুদ চৌধুরী
- ফ্রি গেমস্ - মাসুদ চৌধুরী
- ফটোগ্রাফির শখ থাকলে আগে এই ফটোগুলান দেখেন... মজা পাইতেও পারেন (৫+ মানের পোস্ট) - হেমায়েতপুরী
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- মুভি : ২০১২ : সম্পূর্ণ কাহিনী - আমিনুল ইসলাম
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৫ [ Gooooooogle অফিস ] - কুঁড়ের বাদশা
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- মাননীয় সরকার, বিদ্যুৎ ও পানির সমস্যা - আমাদের ভাগ্য কি চিরদিন অপরিবর্তিত থাকবে? MUST READ - আমিনুল ইসলাম
- ব্যতিক্রমী বিশ্ব রেকর্ড ও হবু বিশ্বরেকর্ড [সচিত্র] - আমিনুল ইসলাম
- এক ছাগু কারাগারে ... - রাগিব
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- অর্পিত [পর্ব ১] - আমিনুল ইসলাম
- হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক স্ব-প্রতিভায় - নার্ভাস নাইনটিজ
- নবম শ্রেণীর ছাত্র আমিনুলের বিবর্তন ওয়েবসাইটি নিয়ে আমার কিছু ভাবনা - কৌশিক
- ক্লাস নাইনে আমার ছিল প্রকৃতি - আর এখন বিষ্ময় বালক আমিনুলের আছে প্রযুক্তি - কৌশিক
মুভি : ২০১২ : সম্পূর্ণ কাহিনী
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
প্রকাশ
২০১২ সাল নিয়ে অনেক হৈ-চৈ হচ্ছে, এই ব্যাপারটি আশা করি অনেকেই জানেন। বিশেষ করে বহিঃর্বিশ্বের অধিবাসীরা ২০১২ সালে পৃথিবী ধ্বংসের বিষয়টি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
তবে আমি শুরু থেকেই এইসব গুজবে কান দেয়া বন্ধ করে দিয়েছি। কারণ, ২০১২'র ডিসেম্বর মাসের মতো আরো অনেক "সম্ভাব্য শেষ দিন" (কোনো এক বছরের জুন মাসেও এরকম বলা হয়েছিল) আমরা পার করে এসেছি। সুতরাং, গুজবে কান দেয়ার কোনো মানে নেই। ![]()
২০১২ এর phenomenon টিকে আরো বেশি গাঢ় করে দিয়েছে হলিউডের মুভি "২০১২"; যা পরিচালনা করেছেন বিখ্যাত মুভি "দি ইনডিপেন্ডেন্স ডে" এর পরিচালক। ছবি হিসেবে বিচার করলে দারুণ একটি ছবি ২০১২। কাহিনীও সুন্দর। কিছু কিছু বিষয় অপরিষ্কার থাকলেও ওভারঅল ছবিটি ভালো লেগেছে। সাবটাইটেলে দেখা গেলে আরো ক্লিয়ার হতো। কিন্তু ছবিটি দু'টি ভাগে বিভক্ত থাকায় সাবটাইটেল কাজ করলো না ।![]()
গতরাতে জিপি'র ১ জিবি লিমিটের তোয়াক্কা না করেই মোবাইল ভার্সনে ছবিটি ডাউনলোড করলাম। ডাউনলোডের পর আজ দেখবো ভেবেছিলাম, কিন্তু কাল রাতেই দেখা হয়ে গেল। ছবিটি দেখতে রেকমেন্ড করবো আমি। আর যারা দেখবেন না, তাদের জন্য এই পোস্ট।
ডিসক্লেইমারঃ ছবিটি দেখার ইচ্ছে থাকলে নিচের লেখাগুলো না পড়তে বিশেষভাবে অনুরোধ করছি। যদিও ছবির আনাচে কানাচে থাকা অসংখ্য ঘটনা বাদ দিয়ে মোটামুটি একটা সার-সংক্ষেপ লিখতে চেষ্টা করেছি আমি। আর কেউ যদি লেখাটি পড়ে ছবি দেখার সিদ্ধান্ত নাকচ করেন, তাহলে তাকে বলবো, আমি যতদূর লিখেছি, ছবি তারচেয়েও অনেক বেশি কিছু। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ড্রামা, স্ক্রিনপ্লে ইত্যাদি সব মিলিয়ে দেখার মতো একটি ছবি ২০১২।
আবারো বলছি, অনেক ঘটনাই বাদ দেয়া হয়েছে এই পোস্টে। পড়লে মনে হতে পারে খুঁটিনাটি সব লিখেছি। আসলে তা নয়। সুতরাং, পড়ার আগে (রেকমেন্ডেড) অথবা পরে ছবিটি সময় করে দেখে নিন।
১৮০ মেগাবাইটের লো রেজুলেশনে ছবিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
অথবা ৭০০ মেগাবাইটের মুভিটি ডাউনলোড করুন এখান থেকে ।
==============================================
২০০৯ সালে আমেরিকার একজন ভূতত্ত্ববিদ ভারতে তার এক বন্ধুর সঙ্গে কোনো এক কাজে দেখা করতে গেলে তার কাছ থেকে জানতে পারেন যে পৃথিবীর ইতিহাসের সবচাইতে ভয়াবহ বিস্ফোরন বা ফ্লেয়ার হচ্ছে সূর্যে। আর এর ফলে যতোটা ধারণা করা হয়েছিল তার চেয়ে বহুগুণ দ্রুত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্থানের জলাশয়, হ্রদ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ এবং সঙ্কটাপন্ন যে ভূতত্ত্ববিদ তাৎক্ষণিক হোয়াইট হাউজে যান এবং চিফ অফ স্টাফকে বিষয়টি অবগত করেন। চিফ অফ স্টাফ কার্ল প্রথমে গুরুত্ব না দিলেও রিপোর্টটি দেখার পর চমকে উঠেন। তিনি প্রতিবেদনটি নিয়ে তৎক্ষণাত প্রেসিডেন্টের কাছে যান।
ভূতত্ত্ববিদ আদরিয়ান প্রেসিডেন্টকে জানান যে, সূর্যের এই আকস্মিক বিস্ফোরণ পৃথিবীতে নানাধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে।
এরপর ২০১০ সালের জি-৮ সামিট দেখানো হয়। সামিটে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের বিষয়টি জানানো হয়। সেখানে সিদ্ধান্ত হয় মানবজাতিকে টিকিয়ে রাখার জন্য কিছু একটা করতেই হবে। সেখান থেকেই গোপন একটি প্রজেক্ট হাতে নেয়া হয়। প্রজেক্টটি হচ্ছে হিমালয়ের আশেপাশেই গোপন একটি স্থানে বিশালাকৃতির কিছু জাহাজ তৈরি করা। জাহাজগুলো নামকরণ করা হয় "আর্ক"। এই জাহাজ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার উপযোগী করে তৈরি করা হয় এবং এতে যাত্রা করার জন্য ৪০ লক্ষ মানুষকে নির্বাচিত করা হয়। সর্বোচ্চ গোপনীয়তার মধ্য দিয়ে এসব জাহাজে চড়ার টিকেটগুলোর মধ্যে বেশিরভাগই সংরক্ষিত করা হয় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানসহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য। এছাড়াও বিভিন্ন খাতে পারদর্শী যেমন বিজ্ঞানী কিছু ব্যক্তিদেরও এই জাহাজের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত ব্যক্তিদের ছাড়াও প্রাইভেট সেক্টরে টিকেট বিক্রি করা শুরু যার মূল্য জনপ্রতি ১শ' কোটি ডলার।
এরপর কাহিনী শুরু হয় ২০১২ সালে। লস অ্যাঞ্জেলেসের লেখক জ্যাকসনকে দিয়ে কাহিনীর মূল অংশ শুরু হয়। জ্যাকসন একজন রাশিয়ান শতকোটিপতির (বিলিয়নেয়ার) লিমুজিন গাড়ির ড্রাইভার হিসেবে পার্ট-টাইম চাকরি করেন। জ্যাকসনের সাবেক স্ত্রী কেট তাদের ছেলেমেয়ে এবং বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। বয়ফ্রেন্ডের নাম গর্ডন সিলবারমেন যিনি পেশায় প্লাস্টিক সার্জন এবং অপেশাদার ও আনাড়ি পাইলট।
জ্যাকসন তার ছেলেমেয়েকে নিয়ে ইয়েলোস্টোনে ক্যাম্পিং করতে যান। ক্যাম্পিং গ্রাউন্ডে পুকুর বা জলাশয়ের কথা বলেন জ্যাকসন, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় তা পুরোপুরি শুকিয়ে গেছে বললেই চলে। জ্যাকসন ও তার ছেলেমেয়ে সেখানে থাকা অবস্থায়ই ইউএস আর্মির একটি দল সেখানে পৌঁছে এবং তাদের নিয়ে আর্মি ক্যাম্পে যায়। সেখানে জ্যাকসনের পরিচয় নিশ্চিত করা হয়। জ্যাকসনের সঙ্গে সেখানে সেই ভূতত্ত্ববিদের সঙ্গে দেখা হয়। জ্যাকসন জিজ্ঞেস করেন ন্যাশনাল পার্কের কথা। উত্তরে আর্মির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ কোনো কারণে সেখানকার ভূমি অস্থিতিশীল (আনস্ট্যাবল) হয়ে পড়েছে।
আর্মি জ্যাকসন ও তার ছেলেমেয়েদের ন্যাশনাল পার্কে পৌঁছে দেন। সেখান থেকে ফিরে যাবার সময় অদ্ভূত পোশাক পরিহিত এক ব্যক্তি তার কাছে জানতে চান আর্মি এই পুকুর শুকিয়ে যাওয়ার কারণ হিসেবে কী বলেছেন। জ্যাকসন বলেন, ভূমি অস্থিতিশীল হয়ে পড়ার কারণে এমনটা হয়েছে। তখন ঐ ব্যক্তি আবারো জিজ্ঞেস করেন, আর্মি "অস্থিতিশীল" কথাটা বলেছে নাকি। জ্যাকসন হ্যাঁ-সূচক উত্তর করলে তিনি অট্টহাসিতে ফেটে পড়েন। জ্যাকসন হয়তো তাকে পাগল ভেবেই সেখান থেকে চলে যান।
সেদিন রাতে সেই ময়লা পোশাক পড়া লোকটির সঙ্গে জ্যাকসনের আবার পরিচয় হয়। তখন তিনি জানতে পারেন যে, এই লোকের নাম চার্লি ফ্রস্ট যিনি একজন রেডিও হোস্ট (আর জে
)। পার্কের মধ্য থেকেই তিনি তার শো ব্রডকাস্ট করেন। তার ছোট্ট গাড়ির মধ্যে গিয়ে জ্যাকসন জানতে পারেন ২০১২ সালে বিশ্বের ধ্বংস হওয়ার কথা সত্য। তিনি দাবি করেন মার্কিন সরকারের সিক্রেট আর্ক প্রজেক্টের ব্যাপারে তিনি সব জানেন এবং কোথায় এই আর্ক নির্মাণ করা হচ্ছে এর একটি ম্যাপও রয়েছে তার কাছে। জ্যাকসন তার কথা বিশ্বাস করেন না এবং সেখান থেকে চলে আসেন।
এরই মধ্যে ক্যালিফোর্নিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় ভয়াবহ ভূমিকম্প। জ্যাকসন বিশ্বাস করতে শুরু করেন ২০১২'র ব্যাপারটি সত্য। তার বিশ্বাস দৃঢ় হয় যখন রাশিয়ান সেই বিলিয়নেয়ারের ছেলে একটি প্লেনে উঠার সময় তাকে বলে, প্লেনে উঠে আমরা বেঁচে যাবো। আর নিচে থেকে তোমরা মারা যাবে। তাই তিনি সাথে সাথে একটি প্লেন ভাড়া করেন তার পরিবারকে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে। তিনি বাড়ি ফিরতে ফিরতেই ধ্বংসলীলা শুরু হয়ে যায়। প্রবল শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘর সব তছনছ হতে শুরু করে। জ্যাকসন কোনোরকমে কেট, দুই ছেলেমেয়ে এবং গর্ডনকে নিয়ে লিমুজিনে উঠে বেপরোয়া গাড়ি চালাতে থাকে। ফ্লাইওভার ভেঙ্গে, গাড়ি একটির উপর আরেকটি পড়ে, রাস্তাঘাট খণ্ড খণ্ড হয়ে যেতে থাকে। এসবকে উপেক্ষা করে প্রাণ নিয়ে গাড়ি চালিয়ে সেই রানওয়েতে আসেন জ্যাকসন। কিন্তু সেখানে এসে দেখেন তার ভাড়া করে রেখে যাওয়া প্লেন ঠিকই আছে, কিন্তু মারা গেছেন প্লেনের পাইলট।
![]()
লস অ্যাঞ্জেলেসের ধ্বংসলীলা
গর্ডন পেশাদার পাইলট না হলেও তাকেই পাইলটের সিটে বসতে হয়। আকাশচুম্বী সব দালান-কোঠা একটি আরেকটির উপর আছড়ে পড়তে থাকে। এসবের মধ্য দিয়ে গর্ডন আনাড়ি হলেও অসাধারণ দক্ষতায় প্লেন চালিয়ে নিরাপদ জায়গায় সরে আসে। নিরাপদ জায়গা বলতে প্রশান্ত মহাসাগরের উপর। ততক্ষণে পুরো লস অ্যাঞ্জেলেস মাটি থেকে উপড়ে গিয়ে সমুদ্রের বুকে বিলীন হওয়া শুরু হয়ে গিয়েছে।
![]()
![]()
জ্যাকসন তারপর প্লেন নিয়ে পৌঁছেন সেই রেডিও হোস্ট চার্লি ফ্রস্টের কাছে। সেখানে ল্যান্ড করে তার ক্যারাভ্যানে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়না, কিন্তু তার কণ্ঠ ঠিকই শোনা যায়। জ্যাকসন বুঝতে পারেন চার্লি আশেপাশেই আছে। তাকে অবশেষে খুঁজে পাওয়া যায় পাহাড়ের চূড়ায়। জিজ্ঞেস করতে জানা যায় তিনি সেখানে মৃত্যুর জন্য দাঁড়িয়ে আছেন। অনেকটা পাগলাটে মনে হয় তাকে সেই দৃশ্যে। উল্লেখ্য, চার্লি আগে থেকেই জানতেন যেখানটায় তিনি দাঁড়িয়ে আছেন, যে কোনো সময় সে জায়গাটা এক বিশাল আগ্নেয়গিরিতে রূপান্তরিত হবে। এসব জেনেও চার্লি সেখানে থেকে যান কারণ তিনি সেখানকার সর্বশেষ পরিস্থিতি রেডিওতে ব্রডকাস্ট করতে থাকেন। জ্যাকসন প্রজেক্ট আর্ক-এর সেই গোপন ম্যাপ কোথায় আছে তা জেনে নিয়ে সেখান থেকে প্লেনের উদ্দেশ্যে পা বাড়ান।
![]()
চার্লি মারা যান সে দৃশ্যে। মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত চলতে থাকে তার ব্রডকাস্টিং। তার কণ্ঠস্বর ও ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয় ছবিতে।
কিন্তু আবারো ভাগ্য তাকে আক্রমণ করতে শুরু করে। গাড়িতে উঠামাত্রই শুরু হয়ে যায় অগ্নিবৃষ্টি। পুরো এলাকা মাটি ফুঁড়ে বের হতে থাকে লাভা। তীব্র বেগে মাটি ভেদ করে বের হয়ে তা আশেপাশেই পড়তে শুরু করে। এক কথায়, শুরু হয় আগুনের বৃষ্টি। প্রায় মরতে মরতে সে যাত্রায় বেঁচে যান জ্যাকসন ও তার মেয়ে। প্রাণ হাতে নিয়ে ছোট প্লেনটায় ওঠেন তারা।
![]()
অগ্নিবৃষ্টি থেকে গা বাঁচিয়ে প্লেনের দিকে ছুটছেন জ্যাকসন; সঙ্গে তার মেয়ে
ম্যাপ থেকে জ্যাকসন জানতে পারেন যে তাদের গন্তব্যস্থল হচ্ছে চায়না। কিন্তু ছোট্ট প্লেনটি নিয়ে চীনে যাওয়া সম্ভব হবে না বিধায় তারা ল্যান্ড করেন লাস ভেগাসে। লাস ভেগাসে জ্যাকসনের সঙ্গে দেখা হয় তার রাশিয়ান মনিব ইউরি, তার ছেলে, গার্লফ্রেন্ড তামারা এবং পাইলট সাশা। সেখান থেকে তারা একটি বিশাল এয়ারক্রাফটে করে চীনের উদ্দেশ্যে রওনা হন। এয়ার ক্রাফটের পেছনে থাকে সারি সারি নতুন গাড়ি। তারা টেক-অফ করতে করতেই লাস ভেগাস ধ্বংস হয়ে যায়।
অন্যদিকে প্রেসিডেন্ট আর্কে না গিয়ে থেকে যান ওয়াশিংটন ডিসিতে। তাকে বারবার এয়ার ফোর্স ওয়ানে উঠার জন্য অনুরোধ করা হলেও তিনি অসম্মতি জানান। হোয়াইট হাউজে বসে টিভিতে ভূতত্ত্ববিদ ও অন্যান্যরা দেখতে পান লাস ভেগাস সহ দক্ষিণ আমেরিকা ধ্বংসের চিত্র। খবরে আরো দেখানো হয় লন্ডনে অলিম্পিক গেমস ২০১২ সাসপেন্ড করে দেয়ার চিত্র। এদিকে দি ফার্স্ট ডটার অর্থাৎ প্রেসিডেন্টের মেয়ে লরা, ভূতত্ত্ববিদ আদরিয়ান এবং অন্যান্যরা আর্কে পৌঁছে যান। প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসির মনুমেন্টটি ভেঙ্গে পড়ার সময় ঠিক সেখানেই উপস্থিত থাকেন। কিন্তু ভাগ্যজোরে তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে যান। কিন্তু খুব বেশিক্ষণ বাঁচতে পারেন না তিনি। প্রলয়ঙ্কারী এক সুনামি সঙ্গে করে নিয়ে আসে ইউএসএস জন এফ কেনেডি (যা সমুদ্রের বুকে এয়ারপোর্ট হিসেবে ব্যবহৃত হয়)। পানি এবং এই সাগরযান ক্র্যাশ করে হোয়াইট হাউজে। মারা যান ইউএস প্রেসিডেন্ট।
এদিকে সাশা এবং জ্যাকসন অবতরণ করেন চীনে। কিন্তু ক্র্যাশ ল্যান্ডিংয়ের কারণে সাশা অবতরণের পরপরই মারা যান বিস্ফোরনের কারণে। প্লেনের মধ্যেই মারা পড়েন তিনি। এমন সময় চায়নিজ পিপল'স লিবারেশন আর্মির হেলিকপ্টার নামে সেখানে। কপ্টারগুলো বাঘ, জিরাফ, হাতি প্রভৃতি প্রাণী নিয়ে যাচ্ছিল আর্ক শিপের দিকে। উদ্দেশ্য আর কিছুই না বরং জাতিগুলো টিকিয়ে রাখা। বলা বাহুল্য, ছবিতে দেখানো হয় প্রাণীগুলো একটি একটি করে নেয়া হয়, জোড়ায় জোড়ায় না। একটি প্রাণী এক জোড়া না হলে বংশ কীভাবে টিকিয়ে রাখা সম্ভব তা বুঝতে পারলাম না। সম্ভবত পরিচালকের দৃষ্টি এড়িয়ে গেছে ব্যাপারটা।
চায়নিজ পিপল'স আর্মি জ্যাকসনদের কাছে এসে আর্ক শিপের টিকেট দেখতে চায়। টিকেট থাকার কারণে ইউরি এবং তার দুই ছেলেকে হেলিকপ্টারে তুলে নেয় আর্মি। আর জ্যাকসন, তামারা, কেট এবং তার ছেলেমেয়েরা পড়ে থাকে বরফের রাজত্বে। অবশ্য এক বৌদ্ধ তাদের সাহায্য করে এবং গোপন পথে আর্কে পৌঁছে দেয়। আর্কে গিয়ে তামারা দেখতে পায় তার বয়ফ্রেন্ড তথা ইউরি এবং তার ছেলেরা আটকে আছে অন্যান্য মানুষের ভিড়ে। টিকেট থাকার পরও তাদের ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।
ছবির কাহিনীর অন্যতম অংশ শুরু হয় এখানেই। ভূতত্ত্ববিদ ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তর্ক শুরু করেন। তর্কের বিষয়বস্তু হলো বাইরে অপেক্ষমান সাধারণ মানুষকে জাহাজে তুলে নেয়া হবে কি না। এমন সময় সংকেত আসে ভয়াবহ এক সুনামির। সুনামির ধাক্কা থেকে রক্ষা পেতে হলে সময়মতো জাহাজ ছাড়তে হবে। এদিকে বাইরে থাকা সাধারণ মানুষকে তুলে নেয়া হবে কি না সেই প্রশ্নে এখনো দ্বিধান্বিত জাহাজের অপারেটররা। সময় কমছে। প্রতি সেকেন্ডের ধ্বনি মৃত্যুকে কাছে টেনে নিয়ে আসছে। এদিকে শেষমুহুর্তে জাহাজের হাইড্রলিক চেম্বারে দেখা দেয় ত্রুটি। এই ত্রুটি সারাতে না পারলে কয়েক মিনিটের মধ্যেই জাহাজ ধাক্কা খাবে হিমালয়ের বুকে।
অবশেষে নাটকীয়ভাবে বেঁচে যায় আর্কের যাত্রীরা। কয়েকমাস সাগরের বুকে থাকার পর আকাশ পরিষ্কার দেখতে পান বিজ্ঞানীরা। ভূমির দিকে যাত্রা শুরু করে আর্ক। শুরু হয় নতুন বছরের গণনা; ০০০১ সাল।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ২০১২, 2012, ২০১২ মুভি রিভিউ, মুভি রিভিউ ;
প্রকাশ করা হয়েছে: রিভিউ বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নতুন মুখ বলেছেন:
সম্পুন্ন পরতে পারলাম না।তবে ভাল লাগল।
সামিউর বলেছেন:
এই পরিচালকের সব হিট মুভিই আমি দেখেছি। ২০১২ টাও খুব ভালো লেগেছে। রিভিউয়ের জন্য ধন্যবাদ।
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
আমি কালকে দেখলাম ।
লেখক বলেছেন: হুমম।
লেখক বলেছেন: ![]()
একাকী বালক বলেছেন:
হুডা মানুষই তুলল? সব পশু পাখি জোড়ায় জোড়ায় তুলল না? তাইলে তো বিরাট ভূল হইয়া গেলগা।
লেখক বলেছেন: পশু-পাখিও তুলেছে। এমনকি শেষ দিকে দেখা যায় মানুষ পানির নিচে তলিয়ে যাচ্ছে অথচ উপরে পশু-পাখিদের নিরাপদে রাখা হয়েছে। কিন্তু আমি আগেই বলে নিয়েছি আমি রিভিউতে অনেক দৃশ্য বা ঘটনাবলি বাদ দিয়েছি। ছবির পুরো মজাটা নষ্ট করে দিতে চাইনি। এছাড়াও ছবির কিছু কিছু দৃশ্য লিখে প্রকাশ করা সম্ভব নয়। তাই আমি সবাইকে বলেছি ছবিটা সময় করে দেখে নিতে।
যাই হোক, আপনার মন্তব্য ও পড়ার জন্য ধন্যবাদ। ![]()
কলম কবির বলেছেন:
পশুপাখি জোড়ায় জোড়ায় তুলে নাই। এক পিস করে তুলছে।সাশা এবং জ্যাকসনের ক্র্যাশ ল্যান্ডিংয়ের পরের দৃশ্যেই দেখা যায় অনেকগুলো বিমান ও হেলিকপ্টারের সাথে হাতি জিরাফ বেধে নিয়ে যাচ্ছে।
লেখক বলেছেন: ওখানে কোনো বিমান ছিল না বোধহয়। সবগুলোই হেলিকপ্টার।
বিডি আইডল বলেছেন:
এই মুভিরে নিয়া এতবড় রিভিউ!!!
লেখক বলেছেন: আসলে রিভিউ নয়, পুরো কাহিনীটার সার-সংক্ষেপ তুলে দিয়েছি। পড়েননি মনে হয় X-(
পন্ডিত বলেছেন:
রিভিউ ভালো হয়েছে
লেখক বলেছেন: হে হে ভালো জিনিস ধরেছেন।
মন্তব্যে প্লাস (এই প্রথম সম্ভবত)
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: নারীজাতির প্রতি আমাগো (
) টানের ফসল ঐ ব্লগের হিট সংখ্যা!
লেখক বলেছেন: এমনিতে লিখলে কেউ কোনো মন্তব্য করতো না। কিন্তু নাম আর ছবিখানা দেখে সবাই একেবারে দুঃখ প্রকাশ শুরু করে দিয়েছেন। ![]()
আমি স্যাম বলেছেন:
ছবির সবচেয়ে মারাত্মক দৃশ্য হচ্ছে সে দৃশ্যটা যে দৃশ্যে যে ভারতীয় জ্যোর্তিপদার্থবিদ ২০১২ এর পূর্বাভাস দেন তিনি সপরিবারে ৎসুনামিতে ভেসে যান, কিন্তু তাকে আশা দেয়া হয়েছিল তাকে সপরিবারে আর্কে তুলে নেয়া হবে। আমি কোন মুভি দেখে কোনদিন কাঁদিনি কিন্তু এ দৃশ্য আমার চোখে পানি এনে দিয়েছে।আমার মতে ছবির মূল প্রতিপাদ্য হচ্ছে মানবজাতির সংকটের মূহুর্তেও যে কিছু মানুষ কতটা আমানবিক হতে পারেন তা এবং শেষ পর্যন্ত যে মানবিকতার জয় হয় তা তুলে ধরা।
আমিনুল ইসলাম বলেছেন:
সত্যিই দৃশ্যটা কঠিন বাস্তব এবং বেশ কষ্টদায়ক।
টাক্কা বলেছেন:
রিভিও ভাল হয়েছে।নির্বাচিত ব্যক্তিদের ছাড়াও প্রাইভেট সেক্টরে টিকেট বিক্রি করা শুরু যার মূল্য জনপ্রতি ১শ' কোটি ডলার।
ডলার নয়, ইউরো হবে ।
ছোট ভাই বলেছেন:
তোমার বর্ণনাটা দারুণ হয়েছে। লেখাটা পড়ে গতকালই মুভিটার ডিভিডি কিনলাম। আজ দেখব।
লেখক বলেছেন: কেমন লাগলো জানিয়ো।
ছোট ভাই বলেছেন:
ওহ, দারুণ হয়েছে! রাত দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মুভিটা দেখলাম। কাহিণীটা যদিও আগেই জানা তবুও প্রতিটা মুহুর্তই উত্তেজনায় ছিলাম। অনেক ধন্যবাদ তোমাকে `বিস্ময়কর বালক। '
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















