একটি মেয়ে কুংফু স্টাইলে দৌড়ে গিয়ে খাল-বিল পার হয়ে পলায়নরত একটি মোরগ ধরে ফেলে। এমন কঠিন কাজ করতে পারায় তাকে তৎক্ষণাত গ্রামীণফোন থেকে বিবিসি জানালায় ফোন করে ইংরেজি শেখার পরামর্শ দেয়া হয়। কিছুক্ষণ পর দেখা যায় সে ঘোড়ার পিঠে বসে how's America টাইপের ইংরেজি বলছে।
আবার, একটি ছেলেকে দেখা যায় রাস্তায় কাদাপানি থেকে ম্যাট্রিক্স স্টাইলে বেঁচে যায়। এমন কঠিন কাজ করতে পারায় তাকে তৎক্ষণাত.................... ঐ
হ্যাঁ, গ্রামীণফোন ও বিবিসি জানালার বিজ্ঞাপণচিত্রের বর্ণনাই দিচ্ছি। নিঃসন্দেহে বিবিসি জানালা একটি প্রশংসনীয় উদ্যোগ। কেননা, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি শেখাটা সত্যিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশেও দেখা যায় বড় কোনো চাকরি পেতে গেলে ইংরেজি জানা বাধ্যতামূলক।
যাই হোক, কথা হলো, সামহোয়্যারের হোমপেজে বিবিসি জানালার বিজ্ঞাপণে উদ্বুদ্ধ হয়ে ব্লগাররা (যারা খুব একটা ইংরেজি জানেন না) ইংরেজি শিখে আবার ইংরেজিতে ব্লগিং করা শুরু করে দিবেন না তো!
সামুর হোমপেজের বিজ্ঞাপণটি এমন কোনো ঘটনার পূর্ব সংকেত নয়তো?
ডিসক্লেইমারঃ ফান পোস্ট।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


