somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবুন্টু বনাম লিনাক্স মিন্ট : কোনটা সেরা?

০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এযাবৎকালের সর্বাধিক জনপ্রিয় ও ব্যবহৃত অপারেটিং সিস্টেম। বলা বাহুল্য, এটি যথেষ্ট ব্যবহারবান্ধব, যদিও উল্লেখযোগ্য অনেক সমস্যাই এতে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেরই হাজার হাজার টাকা খরচ করে জেনুইন উইন্ডোজ ব্যবহার করা সম্ভব হয়ে উঠে না। যার কারণে বিকল্প ব্যবস্থা অবলম্বন করে উইন্ডোজ জেনুইন করে নেন অনেকে।

কিন্তু এ পদ্ধতিতেও পুরোপুরি সন্তুষ্ট নই আমি, যদিও এছাড়া কোনো উপায়ও অবশিষ্ট নেই। উইন্ডোজ ব্যবহার করার সময় অনেকটা চোর চোর মনে হয়। :( তাই অনেকদিন ধরেই ভাবছিলাম কাজকর্ম করার জন্য বিকল্প একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করার। কাজকর্ম বলতে আমার বেশিরভাগ কাজই মজিলা ফায়ারফক্স দিয়েই শেষ করা যায়। ;) মাঝে মাঝে অন্য সফটওয়্যার ব্যবহারের দরকার পড়লে তখন উইন্ডোজে আসা যাবে। এই চিন্তা করে অবশেষে একদিন উবুন্টুর সিডির অর্ডার দিলাম। তখন পর্যন্ত উবুন্টুকেই লিনাক্সভিত্তিক সব অপারেটিং সিস্টেমের মধ্যে বেশি জনপ্রিয় বলে জানতাম।

অবশেষে কিছুদিন আগে হাতে এসে পৌঁছলো উবুন্টুর সিডি। হাতে পেয়েই দেরি না করে উইন্ডোজের ভেতরেই (হার্ড ড্রাইভে) ইন্সটল করে ফেললাম উবুন্টু ৯.১০। ব্যবহার করেও যথেষ্ট মজা পেলাম, যদিও এখন পর্যন্ত কোনো মাল্টিমিডিয়া ফাইল চালাতে পারিনি।

কিন্তু ইদানিং আবার অনেকের কাছে শুনছি লিনাক্স মিন্টের কথা। অনেকেই বলছেন অচিরেই লিনাক্স মিন্ট বেশি জনপ্রিয়তা পাবে। এসব শুনে দেরি না করে লিনাক্স মিন্ট ডাউনলোড দিয়ে বসলাম। ১৭ ঘণ্টা ৫২ মিনিট শেষে ৬৮৮ মেগাবাইটের লিনাক্স মিন্ট আইএসও ফাইলটির ৬৩২ মেগাবাইট ডাউনলোড সম্পন্ন হয়েছে। আশা করছি আগামীকালই লিনাক্স মিন্টের স্বাদ গ্রহণ করতে পারবো। কিন্তু তার আগে এ দু'টোর প্রধান প্রধান পার্থক্যগুলো না জেনে শান্তি পাচ্ছি না।

সহজ ভাষায় আমার প্রশ্নগুলো হলোঃ

১. উবুন্টু আর লিনাক্স মিন্টের মধ্যে সেরা কোনটা?
২. উবুন্টু আর লিনাক্স মিন্ট দু'টোর ব্যবহারবিধি (যেমন ইন্সটল করা, কমান্ডলাইন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সফটওয়্যার ইন্সটল করা) ইত্যাদি কি এক? যদি পার্থক্য থাকে, কতটুকু? কোনটা বেশি সহজ এবং অধিক ব্যবহারবান্ধব?
৩. উবুন্টু এবং লিনাক্স মিন্টের মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ এবং কেন?

আপাতত এই কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই খুশি হবো। পরে আরো প্রশ্ন মনে আসলে মন্তব্যের ঘরেই তা করবো।

সবাইকে অগ্রীম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:১২
২৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×