এটি একটি জরুরি সাহায্যপ্রার্থী পোস্ট যা উবুন্টু লাইভ সিডি থেকে লেখা হচ্ছে।
বাংলাদেশে কম্পিউটার ব্যবহারের প্রধান অসুবিধা লোডশেডিং। কম্পিউটার কেনার সময়ই যেন আইপিএস বা ইউপিএস-এর জন্য বাজেট রাখতে হয়। বাজেটের মধ্যে ল্যাপটপ অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে বাধ্য হয়ে [ইউপিএস/আইপিএস ছাড়াই] ডেস্কটপ কিনলাম। ভালো ধরা খেয়েছি। জিনিসপত্রগুলো বেশ ভালো পড়লেও এখন যে হারে লোডশেডিং হচ্ছে, ইচ্ছে করছে ডেস্কটপ বিক্রি করে কমদামী ল্যাপটপ মিনি একটা কিনে ফেলি।
যাই হোক, সমস্যা হচ্ছে আজ সকালে যখন কম্পিউটার চালু থাকা অবস্থায় বিদ্যুৎ চলে গেল, তারপর বিদ্যুৎ আসার পর আর কম্পিউটার চালু হচ্ছে না। অর্থাৎ, উইন্ডোজ বুট করছে ঠিকই। ওয়েলকাম স্ক্রিনও আসছে। পাসওয়ার্ড দেয়ার পরই পিসি একরকম হ্যাং হয়ে যাচ্ছে। একরকম হ্যাং বলছি কারণ মাউস নাড়ালে কার্সর নড়ছে। মাঝে মাঝে অনেকক্ষণ বসে থাকলে ওয়েলকাম স্ক্রিনটা চলে গিয়ে আমার ডেস্কটপটা আসে। তবে ততটুকুই; ডেস্কটপের আইকন বা টাস্কবার কিছুই আসেনা। আমি টাস্ক ম্যানেজার ওপেন করে কয়েকবার "এক্সপ্লোরার" নামের প্রসেসটা স্টপ করে আমার 'নিউ টাস্ক' হিসেবে দিয়েছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কম্পিউটার বহুবার রিস্টার্ট করেছি। কিছুই হচ্ছে না। দু'একবার যদি ভুলে টাস্কবার আর ডেস্কটপ আইকনগুলো চলেও আসে, কম্পিউটার কোনো কাজ করে না। যেমন স্টার্ট মেনুতে ক্লিক করলেই কম্পিউটার একরকম হ্যাং; আর কোনো কাজই করে না।
ভাগ্য ভালো বাসায় উবুন্টুর সিডি ছিল। লাইভ সিডি দিয়ে সামহোয়্যারে ঢুকলাম। অনেক দিন অপেক্ষার পর বহু কষ্টে টাকা জোগাড় করে কম্পিউটার কিনেছি। সারাদিন স্কুলে কাটে তাই শুধু রাতেই কম্পিউটার ব্যবহার করি। এছাড়া বাসায় থাকলেও লোডশেডিংয়ের জন্য ব্যবহার করা যায় না। এখন সেই কম্পিউটারও ঝামেলা বাঁধালো।
এই মুহুর্তে অভিজ্ঞ কারো সহায়তা কতটুকু দরকার তা আর বললাম না। আশা করছি সাহায্য করার মতো কেউ না কেউ অবশ্যই এতক্ষণ ধরে পোস্টটা পড়ছেন।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



