সম্প্রতি PageRank আপডেট করলো গুগল। এতে করে অনেকের ব্লগেরই PageRank বেড়েছে, কারো কারো আবার কমেছে। খুশির কথা হলো, আমার ব্লগ, http://www.aisajib.com এর PageRank বেড়ে দাঁড়িয়েছে ৩। বিস্তারিত পড়ুনঃ http://wp.me/pzC24-cP
PageRank মূলত গুগলের একটি প্রযুক্তি যা সাধারণত একটি পেজ বা সাইট (any given link) এর গুরুত্ব বা জনপ্রিয়তা যাচাই করে। অবশ্য তুমুল জনপ্রিয় হলেও PageRank বাড়বে না যতক্ষণ পর্যন্ত উচ্চ মানের PageRank সমৃদ্ধ সাইট থেকে 'ডু-ফলো' ব্যাকলিংক পাওয়া না যাবে। PageRank ১ থেকে ১০ পর্যন্ত হয়ে থাকে। যার যত বেশি PageRank, তার মূল্য তত বেশি। অবশ্য গুগল ডট কম ছাড়া আর কোনো সাইটকে PageRank ১০ দেখিনি এখনো।
প্রথম ধাক্কায়ই আমার ব্লগের PageRank হয়েছিল ২। এবার হলো ৩। আশা করছি ভবিষ্যতে ৪ বা ৫ হবে। সেক্ষেত্রে টেক্সট লিংক অ্যাড বিক্রি করে মোটামুটি অংকের টাকা আয় করা সম্ভব হবে।
সামহোয়্যারের PageRank বোধহয় আগে ৪ ছিল। আজ দেখলাম ৫। যাক, সামুর PageRank ও বাড়ছে।
বিস্তারিত জানতে এবং আপনার যেকোন ব্লগের বা ওয়েবসাইটের PageRank কত হয়েছে তা জানতে ভিজিট করুন http://wp.me/pzC24-cP/ ।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


