somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাউনলোড করুন মজার একটি ছবি Alvin and the Chipmunks মাত্র ৩০০ মেগাবাইট!

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অ্যানিমেশন ছবি দেখতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে। আর যদি এমন কোনো ছবি হয় যেটা অ্যানিমেশন না, অথচ কিছু প্রাণী কথা বলছে, অভিনয় করছে, তখন কেমন হবে?

আলভিন অ্যান্ড দি চিপমাঙ্কস ঠিক তেমনই মজার, হাসির ও দারুণ কাহিনীর উপর নির্মিত একটি ছবি। যারা ছবি দেখার পাগল, তারা এই ছবিটি দেখে মজা পাবেন আশা করি।

প্রথমেই আসুন প্লটটা শুনে নেয়া যাক।

আলভিন এবং অন্য চিপমাঙ্কসগুলো মূলত বনে বাস করে। একটি গাছে তাদের আবাস। মজার ব্যাপার হলো, তারা গান গাইতে পারে। তো ঘটনাক্রমে তারা যেই গাছে বাস করে, সেই গাছ কেটে বড়দিন উপলক্ষ্যে একটি অফিসে নিয়ে আসা হয়। সেই সঙ্গে চলে আসে এই তিন খুদে গায়কও।

এরা এখান থেকে ঘটনাক্রমে এক গান লেখকের বাসায় পৌঁছে যায়। সেই লেখক গান লিখলেও তার গান এ পর্যন্ত কখনও গাওয়া হয়নি। তাই তার মন-মেজাজ খারাপ থাকে এবং গানের বাদ্যযন্ত্রগুলো বাইরে ফেলে দেয়। কিছুক্ষণ পর সে অবাক হয়ে আলভিন ও তার দোসরদের উপস্থিতি লক্ষ্য করে। লেখক আকাশ থেকে পড়েন যখন দেখতে পান এই ক্ষুদে প্রাণীগুলো কথা বলতে পারে। তবে শিগগিরই তিনি বিষয়টা মেনে নেন এবং তাদেরকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। আলভিন ও তার বন্ধুরা ঘর থেকে বের হয়েও দরজার সামনেই গান ধরে। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। লেখক গানের শব্দ শুনে অবাক হয়ে দেখে এরা গান গাইতে পারে। তারপর লেখক নতুন উদ্যমে গান লেখা শুরু করেন। তার গান গায় এই আলভিন ও তার দুই বন্ধু। এভাবেই ধীরে ধীরে জগৎবিখ্যাত হতে থাকে আলভিন ও তার বন্ধুরা আর প্রচুর টাকা আয় করতে থাকে লেখক ও তার বন্ধু, যার মিউজিক কোম্পানি থেকে গানগুলো মুক্তি পায়। ইউটিউবে তুমুল জনপ্রিয়তা পায় আলভিনরা।



এর মধ্যেই তার সেই বন্ধু আলভিনদের নিয়ে ব্যাপক পরিকল্পনা বের করেন। লেখক তাতে রাজি না হওয়ায় অন্য পন্থা ধরেন মিউজিক কোম্পানির মালিক। তিনি আলভিনদের জন্য প্রচুর খেলনা, দামি খাবার ইত্যাদি নিয়ে আসতে শুরু করেন এবং তাদের বাড়তি আদর-যত্ন করা শুরু করেন। অন্যদিকে লেখক তাদের ভালোবাসলেও তারা যেন নষ্ট হয়ে না যায় তাই সবকিছু পরিমিত রাখেন। একদিন মিউজিক কোম্পানির মালিক আলভিনের কানে মিথ্যে কথা ঢুকিয়ে দেয়। লেখকের প্রতি তাদের ভালোবাসা কমে যেতে শুরু করে। একদিন লেখকের বাসা ছেড়ে মিউজিক কোম্পানির মালিকের বিলাসবহুল বাড়িতে স্থান নেয় আলভিন এবং তার বন্ধুরা।

কিন্তু সেখানে কি আলভিনরা সুখে থাকতে পারবে? লেখককে ধোঁকা দিয়ে আলভিনদের নিয়ে গিয়ে মিউজিক কোম্পানির মালিক কতদিন রাখতে পারবে? আলভিনরাই বা কতদিন থাকতে পারবে সেই লোককে ছাড়া, যে তাদের গড়ে তুলেছে?

এসব জানতেই এক্ষুনি মাত্র 300 মেগাবাইটের ডিভিডি প্রিন্ট মুভি, আলভিন অ্যান্ড দি চিপমাঙ্কস ডাউনলোড করে ফেলনু।



যেহেতু বাংলাদেশে ইন্টারনেটের স্পিড কম, তাই মুভিটির কমপ্রেসড ভার্সন 700 মেগাবাইট থেকে মাত্র 300 মেগাবাইটে নিয়ে আসা সংস্করণটির (এমকেভি) লিংক দিচ্ছি। প্রিন্ট ও সাউন্ড কোয়ালিটি 700 এমবি'র মতোই, কাজেই চিন্তার কিছু নেই। নিচের লিংকগুলো থেকে 100 মেগাবাইট করে মোট তিনটি ফাইল ডাউনলোড করে নিন এবং শেষ হলে তা এক্সট্রাক্ট করুন। মনে রাখবেন, আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে মুভিটি নাও চলতে পারে। টেকনিক্যাল কারণে আপনাকে ইন্টারনেট থেকে VLC Media Player ডাউনলোড করে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

লিংক
Click This Link
Click This Link
Click This Link


কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে জিজ্ঞেস করে ফেলুন। আর ছবি দেখা হলে মতামত জানাতে ভুলবেন না কিন্তু!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:১৩
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×