প্রথম প্রকাশ
- জানিস, আমার বাসা এখন ওয়াই-ফাই হটস্পট।
- তাই নাকি?
- হ। বাংলালায়ন নিলাম। এটা আমার বাসাকে ওয়াই-ফাই জোন বানিয়ে ছেড়েছে।
- হুম। ভালো।
- বুঝলাম না আমাদের এই ভাঙা ঘর ওয়াই ফাই জোন হয়ে লাভটা কী। একটু জোরে বৃষ্টি হলে চিপাচাপা দিয়া পানি পড়ে। সেই ঘর হয়ে আছে ওয়াই-ফাই হট-স্পট।
- হুম, অনেকটা সেরকমই।
- দেখা যাবে ফকিররা আমার বাসায় এসে ওয়াই-ফাই দিয়ে ভিক্ষা করছে।
- দেখ, উল্টাপাল্টা কথা বলিস না। ফকিররা ওয়াই-ফাই দিয়ে ভিক্ষা করে না।
- কেন? করতেও পারে। ধর ল্যাপটপ নিয়ে এসে ব্লগে বা ফেসবুকে ঢুকে ভিক্ষা চাইতে পারে। ভিক্ষা দিতে ইচ্ছুকরা অনলাইনেই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবে।
- তুই না একটা পাগল।
- কেন?
- তোর চিন্তাভাবনা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাইতে ইচ্ছে করতেসে।
- না তুই ভেবে দেখ, এটা তো হতেই পারে। ধর ফেসবুকে স্ট্যাটাস দিল, "আল্লাহর ওয়াস্তে দুইটা টাকা ভিক্ষা দেন।" ৫ জন কমেন্ট করলো, "মাফ করেন।" আরেকজন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানতে চাইলো। সে অ্যাকাউন্ট নাম্বার ফেসবুকে মেসেজ করে পাঠিয়ে দিল।
-
- তবে ভবিষ্যতে তোর কথা সত্যি হতেও পারে। বলা যায় না।
- হুমম।

লক্ষ্য করে দেখুন, ভিক্ষুকটার পটে লেখা আছে MasterCard accepted!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

