সরকার উস্কানি দিয়ে বিরোধী দলকে মাঠে নামতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালে রক্ষিবাহিনী সৃষ্টি করে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। অথচ এখন বলা হচ্ছে, জিয়াউর রহমান নাকি খুনি। কে আসল খুনি তা সময়ই বলে দেবে। এদেশে সিরাজ সিকদারসহ সব খুনের বিচার হবে বলেও তিনি মন্তব্য করেন।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা রাখার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম এ সমাবেশ আয়োজন করে ।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান খোকন, সহ-সভাপতি এমএ মজিদ, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ, মুক্তিযুদ্ধ চেতনার সভাপতি এমএ হান্নান প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের বক্তব্যকে অদৃষ্টের নির্মম পরিহাস হিসেবে অখ্যায়িত করে বলেন, আওয়ামী লীগ বলছে জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি নাকি স্বৈরশাসক ছিলেন। এ কারণে সকল স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে হবে।
আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে দেশের জনগণ শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত নেতা হিসেবে ৯০ শতাংশ ভোট দিয়ে বিজয়ী করেছিল। কিন্তু ১৯৭১ সালে যখন দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার সময় এলো তখন তিনি পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। আর চট্টগ্রাম ব্যারাকে কর্মরত একজন অখ্যাত সেনা অফিসার মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি শুধু স্বাধীনতা ঘোষণায় দেননি, নিজে অস্ত্র হাতে যু্দ্ধ করেছেন। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস আওয়ামী লীগের দৃষ্টিতে আজ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন।
বাকশালের মাধ্যমে এ দেশে এক দলীয় স্বৈরতন্ত্র কায়েমের জন্য শেখ মুজিবুর রহমানকে অভিযুক্ত করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কর্মকাণ্ডের জবাব দিতে চেয়েছিলাম। কিন্তু সরকার আমাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামতে বাধ্য করছে।
সিরাজ সিকদারসহ সব খুনের বিচার হবে : ফখরুল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।