বহুদিন আগের কথা। সেমিষ্টারের প্রথম ক্লাস করতে সকালে যেয়ে শুনি , আমার ক্লাসমেটরা সবাই - এই শিক্ষকের অধীনে কোর্স করবেনা ।আজকেই তারা বিভাগীয় প্রধানের কাছে তাদের আর্জি জানাবে। তাই প্রথমদিন ক্লাসে কোন ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবেনা ।আজকের ক্লাসে স্যার আসবেন এবং দেখবেন তার ক্লাসে কোন ছাত্র-ছাত্রী নাই - তাহলেই তিনি বুঝবেন তাকে আমরা কতটা অপচ্ছন্দ করি।
বললাম - তোমাদের অপচ্ছন্দ স্যারকে, তাই তোমরা তার অধীনে কোর্স করবেনা, ক্লাসে যাবেনা। তাই বলে স্যার, ক্লাসে এসে ফিরে যাবেন এত বড় অপমান তাকে আমরা করতে পারিনা। আমরা ক্লাসে উপস্থিত থাকবো , প্রয়োজনে পরে অন্য ব্যবস্থা নেয়া হবে। - না, তারা নিজেরাও ক্লাসে যাবেনা , আবার আমাকেও ক্লাসে যেতে দেবেনা।
বেশ মেনে নিলাম । ব্যক্তিগত ভাবে প্রত্যেকের কাছে জানতে চাইলাম - অপচ্ছন্দের কারন। কারোর কাছে কোন সদোত্তর পেলামনা। সুনির্দিষ্ট কোন অভিযোগও ওদের নেই। উত্তর একটাই- "ওরা" চাচ্ছে , তাই সর্মথন করছি। সেই "ওরা" যেসব অভিযোগ করলো- তার সবগুলোই কেবল কয়েকটা উদাহারনকে ভিন্নভাবে উপস্থাপন করা। যাকে মিথ্যা হিসাবে আখ্যা দেয়া যায়। বুঝে নিলাম - এই ইচ্ছা কেবল একজনের উর্বর মস্তিকের ফলাফল, যার গুটি কতক বিচার বুদ্ধিহীন - বাকপটু বন্ধু আছে। আরও একটা শিক্ষা সেদিন হয়েছিল । আমার সহপাঠিদের কারোর কোন ব্যক্তিগত মতামত নেই। এরা সবাই "ছাত্র-ছাত্রী" নামক চাবি দেয়া পুতুলের দল। বিবাচনা করে দেখলাম আমি ওদের দলের না । সিদ্ধান্ত নিলাম - আমি ক্লাসে যাব। ক্লাস করবো।
কোন ছাত্র-ছাত্রী আমার সাথে কথা বললোনা । যারা বললো , তাদের মাতামত- আমি স্বার্থপর, তাই নিজের ভালো রেজাল্টের জন্য স্যারদের তোশমদ করছি। বেশ , তবু ভালো আমার একটা কারন আছে- মতামত আছে। তোমাদের মতো মতামতহীন অবিবাচক তো না। বিবেচনা ভুল হতে পারে, তবে অন্যের না। আমার একান্ত নিজের। তর্কের কারনে বললাম - আমি কোনো স্যারকেই পচ্ছন্দ করিনা তাই বলে কি তোমরা সব স্যারকে বদলে ফেলবে?
আমার কথায় কোন লাভ হলোনা । কিন্তু তাতে , আমার কি? আমি ক্লাসে গেলাম, ক্লাস করলাম একা একা। বাধ্য হয়ে , পনের মিনিট পর স্যার জিগ্ঙাসা করলেন - বাকিদের কথা। মিথ্যা বললাম- জানিনা স্যার। বলতে পারিনি- আপনার বিচার বুদ্ধিহীন- মতামতহীন ছাত্র-ছাত্রীরা আপনাকে পচ্ছন্দ করেনা।
জানিনা সেদিন ভূল করেছিলাম, না সুদ্ধ। শুধু জানি - বানের স্রোতের ভেসে চলা কলার ভেলা আমি না । আমার নিজের বৈঠা আছে, আমি বাইতে জানি। হোকনা দিক ভূল, চলুক না কোন এক নতুন পথে। তীরে আমি পৌছাবই একদিন।
আশ্চর্য লাগে যখন দেখি , আমার সেই "বিচার বুদ্ধিহীন - চাবি দেয়া পুতুলে" দেশটা ভরে গেছে। সবাই কেবল অন্যার মতামতে বাচতে চায়। প্রত্যাশা করি- সামান্য সচেতনতা সবার মাঝে আসুক। যেকোনো ঘটনাকে , একতরফা সংবাদপত্রের চোখদিয়ে না দেখে, নিজের বিচার- বুদ্ধি দিয়ে বিবেচনা করতে শিখি। সেটা হোক না ভূল- হোক না নিজের মতো। তবেই তো ভিন্নতা আসবে, যারমাঝ থেকে বেরিয়ে আসবে সঠিক জিনিসটা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ ভোর ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



