অনেকেরই দুনিয়ায় কবরের জায়গা হয় না
আমার কথা কেউ শোনে না। আমি লিখতে পড়তে তেমন জানি না। আমার খুব ভ্য় হয়, আমি যদি মনের কথা গূছিয়ে লিখতে না পারি। মনে মনে অনেক সময় গজগজ করি। যারা বল-ভরসা দেন, তাদের প্রতি কৃতজ্ঞতায় একেবারে নুয়ে পড়ি। আমি লিখবো।
আজ বাংলাদেশের রাজনীতি ও ইজ্জত বিষয়ে লিখবো। পয়লা কথা হলো, মান-ইজ্জতের সাথে রাজনৈতিক দল করা ও রাজনৈতিক দল করতে করতে সকল রাজনীতি খেয়ে ফেলে, মানুষের প্রতি সকল হায়া-দয়া-মায়া বিসর্জন দিয়ে, ইজ্জতের ধারণা নোতন করে বয়ান করে প্রকৃতপক্ষে মানুষের সমাজকে বিপন্ন করে তোলা হয়।
কবর সংক্রান্ত যে তর্ক শুরু হয়েছে তাতে মনে হয়, এরপর সকল গোরস্তানে মুর্দারের অস্তিত্ব সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু হবে। জিয়াউর রহমানের কবর নিয়ে যে কথা বলা হয়েছে, তা নি্য়ে বলতে চাই- বাংলাদেশের রাজনীতিতে জিয়া সব সময়ই জীবন্ত। তার মৃত্যুর পরও তার কবর নিয়ে কটাক্ষ করা আপনাদের অসহায়ত্বের পরিচায়ক। আওয়ামি লীগ এখন কবরের রাজনীতি শুরু করেছে।
মৃত মানুষকে নিয়ে গিবৎ করা খুবই খারাপ। একদিকে আওয়ামী লীগ বাহাত্তর সালের সংবিধানে ফেরৎ যেতে অক্ষম। ৫ নং সংশোধীনিটি বাতিল হওয়া আওয়ামি লীগের জন্য রাজনৈতিকভাবে বড়ো সংকটের কারণ হবে। আওয়ামি লীগের বোঝা দরকার, বিসমিল্লাহ কোনো কৌশলগত বিষয় নয়। সকল ধর্মের বাণী দিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু করলেই ধর্ম নিরপেক্ষ হওয়া যায় না। শত্রু সম্পত্তি আইন বাতিল করে সম্পত্তি দুনিয়ার মালিকদের কাছে হস্তান্তর করে দেখান দেখি, আপনারা ধর্ম নি্য়ে দুনিয়াবি বৈষম্য তৈরি করেন না।
নিজেদের মুরদ নাই, মুর্দার নিয়ে রাজনীতি করেন। আপনাদের মুখে একটুও আটকালো না এই কথা বলতে যে, জিয়ার কবরে লাশ আছে কী নাই। আমরা যারা রাজনৈতিক অর্থে নাগরিক হয়ে উঠছি, আমাদের মনে খুব লেগেছে, বড়ো কষ্ট পেয়েছি। কেউ কাউকে জমা-খরচ করেন না, কি করে হবে। আওয়ামি লীগের টিকে থাকার নির্ধারক তো বিএনপি..খেলবেন কার সাথে !
ভাই শোনেন, রাজনীতি শুধু খেলা নয়। জীবনে কোনোদিন ক্ষমতায় না গি্য়েও প্রচন্ড ক্ষমতাবান রাজনীতিবিদ হওয়া যায়। জিয়ার কবর নিয়ে এতো কথা কেন। জিয়াকে ভয় পান, ভালো কথা। তার মাজারে গি্য়ে দোয়া-খায়ের করুন। আপনি কবরেও জায়গা দেবেন না, কী বলছেন !
জিয়া একাত্তরে বহু বাম মুক্তিযোদ্ধাকে প্রাণে রক্ষা করেছেন। ৭৪-৭৫-এ অনেক বিপ্লবীকে রক্ষিবাহিনীর মৃত্যু পরোয়ানার করাল থাবা থেকে টেকনিক্যালি বাঁচিয়েছেন। তাকে স্যালুট। সেইজন্য বিএনপির কম্পোজিশনে বামের আধিপত্য ছিলো। বাম ডান হয়েছে, নাকি জান বাঁচিয়েছে, সে নিয়ে আরেকদিন লিখবো। জানের মায়া, জানের ডর কার নাই।
আমি বিএনপির মৌলিক আদি কম্পোজিশনটা নিয়ে অনেক গবেষণা করেছি। এ নিয়ে পরে লিখবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



