সাইকেডেলিক আলোয় পাঠশালা
ইন্ট্রোভার্ট শার্টের হাতা গুটিয়ে নিয়ে তেষট্টিতম বালকটিও যখন
নির্মম রোলকলের শিকার হলো, তখন পয়তাল্লিশ মিনিট দৈর্ঘ্যের
পাইথনটিকে আর আটকানো হলো না। মসৃণ ছেড়ে দেয়া হলো তাকে
অপরিসর ক্লাসরুমটিতে। গারদের ঘন্টি বেজে উঠলে- শুয়োরমুখো
যিনি রোলকল করছিলেন তিনি দ্রুত পাইথনটি গুটিয়ে নিয়ে
চলে গেলেন- দুরে; টিচার্স লাউঞ্জের দিকে।
কিছু পরে, ফের যারা রোলকলের শিকার হলো;
তারা দেখলো- পরস্পর চেপে বসা চোয়ালের হাড়।
পাথর কুঁদে আঁকা হয়েছে যার মুখ; এমন একজন ক্লাসরুমে এসে
অবমুক্ত করলেন: একটি আস্ত গন্ডার।
-----------------
আন্দালীব
২০০৮ সাম্প্রতিক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



