অ্যাপোক্যালিপ্স
নৈশচাঁদের পারদ ঝরে -
প্যারাসাইট স্নায়ূতন্ত্রে বাড়ে অনুভূতির ফার্ণ ,
বিগত দূর্বাঘাস আজ কতোটা সবুজ
জেনে গ্যাছে আহত ক্লোরোফিল
আমাদের সাইকেডেলিক চিৎকার
একদিন বিশুদ্ধ হয়ে আসে -
করোটিতে থাকে ফ্লয়েডীয় নির্মান
বাতাসের বিষন্ন ব্যালাড থেমে গেলে
বিভাজিত মেঘের যোনি
ব্ল্যাকহোল ভালোবাসে -
বিষাদের শেষধাপে বারবার
স্ট্যামপিড হয়ে যায় আমিত্ব।
------------------------
-আন্দালীব
বছর পাঁচেক আগের লেখা, উপমার ছড়াছড়ি আরকি....
অতিমাত্রায় পিঙ্ক ফ্লয়েড শোনার ফল মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

