আমার প্রিয় পোস্ট

ছুড়ে দেয়া কয়েনের মতো...

আবার বনসাই কিছু...

১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৬

শেয়ার করুন:                   Facebook

১)

ধণুকে টঙ্কার তুলে ছুটে গেছে তীর
জ্যা-মুক্তির বিবিধ উল্লাসে

বিঁধবে কোথায় জানেনা অর্জুন


২)

সহবাস জানা নেই
স্তন আঁকা শুধু; যোনি আঁকা

মাংসের গভীরে অন্ধকার


৩)

ডিঙ্গি খুব ক্লান্ত হলেই কেবল কৈবর্ত্য থামে
রোদমাখা ভাত ধোয়ার্ত টেবিলে

আমাদের ঘ্রানে বেড়ে ওঠে রোদের ইলিশ


৪)

চাবি হারানো বান্ধবের ফ্ল্যাট দুলে ওঠে অদ্ভুত
ছয় রিখ্টারে

সফল সেক্সের পর যাদের দুইমাস ঘুম

------------
আন্দালীব
২০০৪ (আনু.)

**এর আগে কিছু বনসাই-কবিতা (আকৃতিতে ছোট অর্থে) এইখানে দিয়েছিলাম ; এবার আরো কিছু নিবেদন করা হলো। ধন্যবাদ।




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাআন্দালীব ;

 

  • ১৪ টি মন্তব্য
  • ২২৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: প্রণব আচার্য বলেছেন: অসম্ভব ভালো লেগেছে

+
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব। এই ছোট ছোট চেষ্টাগুলো ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ভালো থাকুন।

২. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:০২
comment by: বৃত্তবন্দী বলেছেন: ওহো বিচ্ছিরী........
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তবে একটু ডিটেইলে গেলে অধিক প্রীত হই- বরাবরই :)

৩. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:২১
comment by: আকাশচুরি বলেছেন: শুধুই ++++
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ আকাশচুরি।
-------------
আমার নেট এর অবস্থা খুবি শোচনীয়। আসে আর যায়। বারবার লগ আউট হয়ে যাচ্ছি :(

৪. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: ফারহান দাউদ বলেছেন: বনসাঁই,হুম,তবে বটগাছের বনসাঁই,ভাল লাগায়।
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ নিন।

৫. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: কালপুরুষ বলেছেন: শব্দের সুচতুর ব্যবহার। কামার্ত ভাবনায় আক্রান্ত কবিতার শরীর, কাব্যিক মৈথুনে হয় তৃপ্ত।
১৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: হু কিছু চাতুর্য্য তো আছেই। সবগুলোয় কামনা নেই; ২ আর ৪ এ আছে। বাকী দুটো কিন্তু নির্দোষ :)

আপনার ছোট্ট অথচ চৌকস মন্তব্য প্রেরণাদায়ী। সময় করে পড়ে যাচ্ছেন এজন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে, কালপুরুষ'দা।

৬. ১৭ ই জুন, ২০০৮ রাত ৮:৫৮
comment by: উত্তরাধিকার বলেছেন:
প্রিয় আন্দালীব,

বিন্দুর মাঝে সিন্ধুর হাতছানি !
কিছু বাদে রেশ কেটে যায়
তথাপি
বহুক্ষন ধরে চলে কানাকানি...




আপনার আগের কবিতায় আমার লেখা মন্তব্য সম্পর্কে আপনার অনুমান সঠিক ছিল।:)
১৮ ই জুন, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: সুপ্রিয় মেজোকত্তা আমার ধন্যবাদ নিন।
আপনার উপস্থিতি ভালো লাগলো।

৭. ২৩ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩
comment by: অ রণ্য বলেছেন: ঠিক এই কবিতাগুলোর কথা বরতে চাইছিলাম সুহৃদ
আমাকে একদম মন্ত্রমুগ্ধ করে দিল

এ যেন এক অন্য আন্দালীব
যাকে আমি খূব কম চিনি এবং কম পড়েছি

অনেক অনেক ভাললাগা
এবং সরাসরি প্রিয়তে

আরএই লাইনদ্বয় মনে হয় স্মরণীয় হয়ে থাকবে


সহবাস জানা নেই
স্তন আঁকা শুধু; যোনি আঁকা

মাংসের গভীরে অন্ধকার
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ভালো লাগলো জেনে। ধন্যবাদ অরণ্য।

 



 


অস্থির ভেতরে অস্থিরতা..

লেখালিখির © সংরক্ষিত।
© লেখক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩২০৯৫