সার্চ এঞ্জিনে খুঁজি দ্ব্যর্থবোধ
"শেভড্ পুসি" হলো গিয়ে শেভ করা দ্ব্যর্থবোধ
মানে লোমশুণ্য প্রথার বেড়াল;
অর্থের দ্বিত্বতা খুঁজে খুঁজে যারা
হারিয়েছে পৃথক বাগানে,
ইস্পাত ইস্পাত...
থাবার ভেতরে কোমল কোন চিহ্ন আঁকার মতো-
"শেভড্ পুসি" হলো গিয়ে
স্পষ্ট করে খোঁজা কোন
দ্বিত্বতা আমার।
ধাতুভেদ;
মাটি ফুঁড়ে জেগে ওঠা ইস্পাত-অঞ্চল ;
তাতে কোমল কোন চিহ্ন আঁকার মতো
লোমশুণ্য বেড়াল এসে জন্মান্ধের নগরীতে
চিহ্নিত করবে ব্যবসায়ন,
আয়নাবণিকের বিপণন থেকে অনুপূঙ্খ
পারদের সন্তাপ।
"শেভড্ পুসি" আসলে শাব্দিক ;
লোমশুণ্য তুলে আনা অশ্লীল বেড়াল ...
লুকোনো হরেক দ্বিধাচিত্র আমার।
---------------
আন্দালীব
২০০৮ প্রথমার্ধ
** নিতান্তই লঘু ধরনের লেখা। কেউ কেউ অশ্লীলতা চিহ্নিত করতে পারেন। সেরকম কিছু মনে হলে লেখাটি প্রত্যাহার করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



