আমি সাইনবোর্ডের নিয়ন খুলে দুর্বোধ্য
তোমার গালে বাণিজ্য আঁকি ,
যেভাবে গ্রীবার উপকন্ঠে ভায়োলিন এসে
স্তরে স্তরে খুলে দেয় গোপন বিষাদ ।
আমি সাইনবোর্ডের নিয়ন খুলে প্রচারতন্ত্র
হরেক ঝাপ্সা এভিন্যু আঁকি -
আর বিপণনের ভেতরে দেখি
ক্রমশ জেগে ওঠা বণিকের উরুপথ
পাতাবাহারের গায়ে জড়িয়ে হলদেটে
মলিন সন্ধ্যা নামে -
বিনিময়ের কব্জিতে শুধু বেড়ে চলে পারদ ;
বিক্রয়যোগ্য রাত ।
------------------
আন্দালীব
২০০৭/ "ফ্রস্টেড গ্লাসের ওইপাশে" কাব্যগ্রন্থের সূচিভুক্ত
ছবিসূত্র: (Click This Link)
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


