তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান..
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান
পিঁপড়ের ক্যারাভান চলে গেছে বিষন্ন তৈজসরেখা ধরে
তিনটা চেয়ারের পাশ থেকে
কথকের গল্পায়নের ভঙ্গীরা উঠে চলে গেছে...
আহা ঠোঁটবিন্যাস,
দেখেছিলে বেগুনী ডানার মেয়েগুলো কীরকম
চাপ-চাপ অভিমান নিয়ে চলে গেছে!
এমন অনতিদূর-
যার চিহ্নায়কগুলো শুধু মৌন ক্যাফেমুখে পড়ে আছে
তিনটা চেয়ারের পাশ থেকে
দেখি পিপড়ের পংক্তিরা আঙ্গুলের প্রান্তে এসে
বস্তুত ধসে গেছে, ধসে গেছে ।
-----------------------
আন্দালীব, ২১/৯/০৮
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, আন্দালীব ;
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফয়সল নোই বলেছেন:
ধোয়া উড়তাছে একদম!লেখক বলেছেন: হ, স্মোকিং গানস ![]()
আপনে তো একদম গর্মাগরম পইড়া ফেল্লেন বস...
লেখক বলেছেন: ভালো লিখিনাই, শুধু তৈজসপাতির কথা লিখছি... ![]()
লাল দরজা বলেছেন:
ওরে খাইছেরে, সেই রকম একখান পয়দা দিলেন বাহে! ভীষন ভীষন আরাম পাইলাম পইড়া।
লেখক বলেছেন: আমিও আপনের এক্সপ্রেশান পইড়া ব্যপক মজা পাইসি বস। ধন্যবাদ।
লেখক বলেছেন: এতো প্লাস রাখি কই! আমার তো শোকেস নাই!
আপনের মুখনিঃসৃত বাণী শোনা হইলো না ![]()
লাল দরজা বলেছেন:
তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান.. ওরে মারে! সুপার!!!
লেখক বলেছেন: বস, আমি কিন্তু ব্লাশ করুম! তখন কী করবেন?
ধন্যবাদ দিয়া অলরেডি আপনারে একবার খাটো করছি...
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আপনার ভাবনাগুলো অদ্ভুত সুন্দর!!ভাববার বিষয়........।
শেষ কথাগুলো অনেক সুন্দর!!!
ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনার মন্তব্যগুলো অনেক প্রেরণা দেয় চিটি। আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে রাখি।
পড়েছেন/ মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ।
বাবুয়া বলেছেন:
অপেক্ষায় ছিলাম-কখোন আন্দালীব সাহেবের কবিতা পরে তৃপ্ত হয়ে বাড়ী ফিরবো।তৃপ্ত, পরিতৃপ্ত!
অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আরে বাবুয়া ভাই যে!
আপনাদের মন্তব্যগুলোই কবিতা বিষয়ে চিন্তাভাবনার প্রনোদনা দেয়।
আপনার শরীর ভালো আছে কতোটা?
শুভকামনা।
মূর্তালা রামাত বলেছেন:
বরাবরের মতো ভালো লাগলো। একটু কি তাড়াহুড়ো আছে কবিতাটায়? দু লাইন আগেই কি শেষ হয়ে গেলো? হয়তো না। হয়তো সব আমার ব্যক্তিগত মরিচীকা...
লেখক বলেছেন: কালকের একটা সিকোয়েন্স যেন আটকায়ে ছিলো। আজকে আপনার ফোন পাওয়ামাত্র লেখাটা নিয়া কিছু সময় দেয়ার ইচ্ছা হইলো।
সামনে সময় করে বসবার ইচ্ছা আছে। তখন আপনার এই পাঠ আমার নিশ্চয়ই কাজে দেবে।
আপনার ফোন পেয়ে লেখা আসছে। কৃতজ্ঞতা জানালে নিশ্চয়ই গ্রহন করবেন
। ভালো থেকেন কবি। কথা হবে...
বৃত্তবন্দী বলেছেন:
না. না.. না...
এ হতে পারে না...
এত বিচ্ছিরী কবিতায় আমি এত পরে মন্তব্য দেবো এ হতে পারে না...
লেখক বলেছেন: আগে পরের চেয়ে পেটেন্ট শব্দটা বেশী ইম্পর্ট্যান্ট। শুইনাই শান্তি লাগতেছে....
আপনেও উল্টা গুনতে থাকেন....
আন্ধার ঘনায়া আসতাছে....![]()
লেখক বলেছেন: আমিও কাউন্টডাউন শুরু করে দিছি।
রোম আর নিরো কাহিনী মনে পড়তাছে। নিজেরে নিরো ভাবার ধৃষ্টতা হইতেছে না। যদি আপনি নিজেরে নিরো ভাবেন - এইজন্য ![]()
খিকখিক
খুবি দুঃখিত। কিছু মনে করবেন না প্লীজ।
মন্তব্যটা ছিলোঃ
হ্যা, জিহ্বা জলতেছে।
আমার উত্তর হইলো -
লেখক বলেছেন: হেহেহে
আর কয় মিনিট বস? ![]()
লেখক বলেছেন: বাঙালী সময় সচেতন হইলো না। আমার মনে হয় সময় সচেতন না। ![]()
লেখক বলেছেন: হ, ধরেন লেকের পারে....
আমি তো এই কেস দেইখা তাড়াতাড়ি পোস্ট কইরা দিলাম...
কামডা কী হইলো..!
মাছরাঙ্গা বলেছেন:
পিঁপড়ের ক্যারাভান ! চমৎকার।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: আরে, সুন্দর ছবি হইছে বাপ্পী। ধন্যবাদ আমারে আশকারা দেয়ার জন্য ![]()
লেখক বলেছেন: আমি আসতে পারিনি তখন
নুশেরা বলেছেন:
কবিতার ক্যারাভান পার্কে এসে অনেকক্ষণ বসে রইলাম, তারপর ভালো-লাগা নিয়ে ফিরে গেলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ বস। ভালো থেকেন।
মুক্তি মণ্ডল বলেছেন:
একটা কমপ্যাক্ট কবিতা। আপনার কবিতাগুলার ভেতর এইটা একটা আলাদা রকমের মাত্রায় উদ্ভাসিত। আপনে এই কবিতায় আপনার গন্ডির ভেতরকার শব্দরাজিতেই কবিতাটাকে সাজিয়েছেন, কিন্তু মনে হচ্ছে এই আলাদা, এরকারণ মনে হয়, ব্যক্তিকে অন্যান্যবস্তুনিচয়ের সাথে মেলবন্ধন।চলুক এই রকম।
লেখক বলেছেন: আপনার দেখার চোখ আমার জন্য বরাবরি ফলদায়ী। ধন্যবাদ নিয়েন বস।
মাঠশালা বলেছেন:
অনেক ভালো লাগল। ভালো আছেন আশা করি।
লেখক বলেছেন: আরে জুবেরী...
ধন্যবাদ অনেক। ওইটা প'ড়ে ফেলেছি। সামনাসামনি কথা হবে....
ভালো থাকবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ। আপনের মন্তব্যও ঝাক্কাস!
ফাহমিম বলেছেন:
বস,এই ফ্লেভারটা ঠিক হজম হচ্ছে না কেনো জানি।কোথাও একটা পরিবর্তন আছে।ধরতে পারছি না।
আরো কয়েকবার পড়ে হয়তো আবার জানাবো।ওকে?
লেখক বলেছেন: বস,এই ফ্লেভারটা ঠিক হজম হচ্ছে না কেনো জানি।
কোথাও একটা পরিবর্তন আছে।
--------------
উপরের বাক্য দুইটা আপনার প্রথম দুইটা বাক্য।
১. ফ্লেভার হজম হচ্ছে না
২. কোথাও পরিবর্তন আছে
দ্বিতীয় বাক্যটায় আমি কিন্তু উদ্বুদ্ব (বানানটা ভুল লিখলাম মনে হয়) হইলাম।
আপনার এই একটু অন্যরকম হওয়াটা আমার জন্য দরকারী। ওইটা আনতে চাইছিলাম।
হজম নিয়া আমি বা আপনি কেউ চিন্তিত হওয়ার নাই। ওইটা একটুতেই ঠিক হয়ে আসে বলে ধারনা।
ভালো থাকেন।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কত কথা যে মনে পড়ে গেলো........।ছোটবেলায় পড়তে বসলে টেবিলের পাশে জানালার কার্ণিশে পিঁপড়ারা সাড় বেধে চলতো.........পেন্সিল বা অন্যকিছু রেখে ওদের ডিসটার্ব করতে চাইলে ওরা কি সুন্দর পথ করে চলে যেতো...........
কি দারুণ করে যে লিখেছেন।
কবিতার নামটাই তো কেঁড়ে নিলো অনেকটুকু ভালোলাগা।
ভালো থাকবেন।
নিরন্তর শুভেচ্ছায়।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা অনেক
যার চিহ্নায়কগুলো শুধু মৌন ক্যাফেমুখে পড়ে আছে
কথকের গল্পায়নের ভঙ্গীরা উঠে চলে গেছে
এই ৩ টি উপমাবেষ্টিত লাইনগুলো ভুলার মত না। বার বার এসে দেখে যাচ্ছি। আপনার মনের মাঝে মাছি বইছে। মাছির লক্ষ লক্ষ চোখ দিয়ে এভাবেই দেখা সম্ভব।
ভালো থাকা হোক।
লেখক বলেছেন: মাছির চোখ...! ![]()
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
চেয়ারের এই চরিত্র, তাকে এভাবে রূপায়িত করাটা খুব মনে ধরলো। আমি মাঝে মাঝেই এভাবে জড়দের জীবন নিয়ে ভাবি। সেখানে আপনার কবিতার সাথে আজ মিললো। সুপার্ব!
লেখক বলেছেন: আপনার মন্তব্য উৎসাহের ফুয়েল জোগান দিচ্ছে...
ধন্যবাদ অনেক
সোমেশ্বর অলি বলেছেন:
অনেক সুন্দর ধস------------''দেখি পিপড়ের পংক্তিরা আঙ্গুলের প্রান্তে এসে
বস্তুত ধসে গেছে, ধসে গেছে ।''
চলুক...
লেখক বলেছেন: হু, আমিও চাই চলুক।
মন্তব্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ মাজুল
ফয়সল নোই বলেছেন:
নতুন কবিতা আছে নিকি?থাকলে দেন একটা পড়ি।
লেখক বলেছেন: নতুন নাই। পুরানা। ১টা না, ৩টি দিছি।
আন্দালীবের হাতের ছবি মানে প্রতীক্ষার চিহ্ন। সবুর করতে হবে।
আমারো দরকার পড়ার। ঘুরে গেলাম।
লেখক বলেছেন: এইটা তো ভাবিনাই। ![]()
অনেকটা ইয়াহু'র ইমোটিকন "টক টু দ্য হ্যান্ড" এর মতো হয়ে গেছে।
তবে সেরকম ভাবার কিছু নাই আরকি..
লেখক বলেছেন: আমার কাছে কালকের টাও ভালো লাগছিলো কিন্তু...
কালপুরুষ বলেছেন:
অত্যাধুনিক। সময়ের ক্যারাভান চলছে যেন কবিতার দেয়াল বেয়ে। উর্ধমুখী ফুটপাতে শায়িত শব্দেরা মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে ভারসাম্যহীন।
কবি আন্দালীব এখানে মহাকাশচারী।
লেখক বলেছেন: বস, কবি শব্দের যোগে আমি ন্যুব্জ হই...
আপনার মন্তব্য উপভোগ্য, প্রেরণাদায়ী। কৃতজ্ঞতা আন্তরিক...
সুদীপ চৌধুরী বলেছেন:
অদ্ভুদ সুন্দর।অনেক বার পড়ার পর মনে পড়লো "ক্যারাভান" একটা ইংরেজি শব্দ।
অথচ কত আপন,কত স্বাভাবিক মনে হচ্ছে।
লেখক বলেছেন: 'ক্যারাভান' শব্দটি ইংরেজী হলেও উৎপত্তিগত দিক থেকে এটি এই ভাষাটির কোন মৌলিক শব্দ নয়। মূল শব্দটি হয়তোবা জেনে থাকবেন যে, "কারওয়ান/কারওয়াঁ (karwan)", যেটা মূলতঃ একটি ফার্সী বা পারস্যদেশীয় শব্দ। উচ্চারনগত সুবিধার জন্য ইংরেজীতে ক্যারাভান করে নেয়া হয়েছে।
অনেকটা উসমান থেকে উথমান বা ওটমান থেকে শেষমেষ অটোম্যান (Ottoman) এসে ঠেকবার মতো আরকি...
স্যরি, অফটপিকে ছিলাম।
কবিতায় মন্তব্যের জন্য ধন্যবাদ নেবেন। ভালো থাকুন সুদীপ।
নাজনীন খলিল বলেছেন:
তিনটা কবিতা পড়লাম । সবগুলোই ভাল লাগল। আজ আর পড়বনা। একসাথে বেশী পড়ে নিলে কবিতারআমেজ নষ্ট হয়ে যায় আমার কাছে।
ভাল থাকুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















1.jpg)
